আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

সরকার বিরোধী লিফলেট বিতরণের প্রতিবাাদে সড়ক বিভাগের ঠিকাদার সমিতির বিক্ষোভ।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম আঞ্চলিক শাখা ঠিকাদার সমিতি সড়ক ও জনপদ বিভাগের বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা রোববার বিকেল তিনটায় অনুষ্ঠিত হয়। রহমাতগঞ্জস্থ সড়ক ও জনপদ বিভাগের সমিতির নিজস্ব কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল জলিল। প্রধান অতিথি ছিলেন, মহানগর বিএনপির সদস্য মো. মহসিন। সাধারণ সম্পাদক জামাল মোর্শেদ মুন্নার পরিচালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি জাহেদুল হক জ্বাক্কু, যুগ্ন সম্পাদক মো. আনাস,

ইকবাল হোসেন জিসান, দপ্তর সম্পাদক শাখাওয়াত হোসেন আলভী, সহ-দপ্তর সম্পাদক আসিকুল হক, কার্য নির্বাহী সদস্য ইমতিয়াজ উদ্দিন অপু, যুবরাজ, ইকবাল, মোবারক হোসেন, খলিলুর রহমান, আসিফ জাবেদ, আব্দুল কাইয়ুম জয়, আলামিন জাহাঙ্গীর বাবলু, মোহাম্মদ নাজের প্রমূখ। বক্তারা বলেন, সকালে সমিতির ঈদ পুনমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু ফ্যাসিস্ট আ.লীগের রাশেদুল আলম চৌধুরী প্রকাশ কানাডা রাশেদ, তার সহকারী হারুন ও ওয়াসিমের নেতৃৃত্বে সওজ ভবনে হামলা করার উদ্দেশ্যে ৫০/৬০

জনের একদল সন্ত্রাসী হঠাৎ সওজ ভবনে এসে সরকার বিরোধী লিফলেট বিতরণ করে নিজেদের ঠিকাদারী কাজ দিতে হুমকি ধমকি দিতে থাকে। পরে সাধারণ ঠিকাদাররা ও পুলিশ আসলে এরা পালিয়ে যায়। বক্তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে লিফলেট বিতরণকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ