আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

সাবেক এমপি কাজলের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ।

স্টাফ রিপোর্টার :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার -৩ আসনের সাবেক সাংসদ জননেতা লুৎফুর রহমান কাজলের পক্ষ থেকে কক্সবাজার সদর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও কক্সবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবুবক্কর ছিদ্দিকের নেতৃত্বে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকালে কক্সবাজার সদরের খুরুশকুল উচ্চ বিদ্যালয় মাঠে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

ছাত্রনেতা আবুবক্কর ছিদ্দিক জানান, “শিক্ষা ও জ্ঞানের অগ্রযাত্রা নিশ্চিত করতে আমাদের সকলকে একত্রে শিক্ষা নিয়ে কাজ করতে হবে।”বাংলাদেশ শিক্ষার মান উন্নয়ন করার জন্য কাজ করতে হবে এবং শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আরো মনোযোগী হতে হবে।
তিনি আরো জানান, এই উদ্যোগের মাধ্যমে পরীক্ষার্থীদের পড়াশোনার প্রতি উৎসাহ প্রদান এবং পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা ও খুরুশকুল ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ