রাজশাহীতে সরকারী খাল দখলে সন্ত্রাসীদের হামলা

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজশাহী মহানগরীর লিলি হল মোড়ের একটি সরকারি খাল জবর দখল নিতে একজন মাছ চাষীর বাসায় দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী বাহিনীর হামলাসহ লুটপাটের অভিযোগ উঠেছে।

সোবহান ও তার শ্যালক সাদ্দামকে তাদের চাষ করা পুকুর থেকে সরাতে সাদ্দাম ও সোবহানের বাসায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় স্থানীয় আ,লীগের একদল সন্ত্রাসী বাহিনী। হামলা করার পরেও তারা পুকুর ছাড়তে রাজি না হওয়ায় সিসিটিভি ফুটেজে দেখা যায় বিকেল ৪:৩০ মিনিটে আবারও দেশীয় অস্ত্র হাসুয়া, লোহার রড, লোহার পাইপ ও পিস্তল নিয়ে আবু সাইদ, তাহাজুল পিতা- মজিদ, মন্টু পিতা: ভাদু ঘোষ, বাবু পিতা:আজিজুল, মেরাজ পিতা: বাবু, শরিফ পিতা: বাবু, মিলন পিতা: হাবিব, সম্রাট পিতা: শুকুর ও রফিকুল পিতা: খোকা হামলা চালিয়ে ৫ জনকে গুরুতর আহত করে এবং বাসায় প্রবেশ করে জমি বিক্রয়ের গচ্ছিত ১৬ লক্ষ্য ২০ হাজার টাকা, স্বর্ণ সহ বিভিন্ন জিনিস লুটপাট করে এবং বাসা ভাঙচুর করে।

স্থানীয়রা জানান, দেশীয় অস্ত্রসহ হামলা কারীরা বিগত সময়ে রাজশাহী মহানগর আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক বেন্টুর পোষা সন্ত্রাসী বাহিনী ছিল। যাদেরকে দিয়ে বিভিন্ন সময় লোকজনের উপরে হামলা ও মীমাংসার নামে জায়গা জমি দখল ও টাকা হাতিয়ে নিত। এই সন্ত্রাসী বাহিনী গত ৫ আগষ্টের পর আত্মগোপনে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে কিছু বিএনপি নেতার ছত্রছায়ায়।

এই হামলায় আহত শুভহান (৩৬), পিতা: সোনা মিয়া, সাং:আলিগঞ্জ আদর্শ গ্রাম থানা রাজপাড়া রাজশাহী এর মাথায় ২৪ টা সেলাই, আসলাম (৬২), পিতা: মৃত মুসলিম শেখ , সাং : আলিগঞ্জ আদর্শ গ্রাম থানা রাজপাড়া রাজশাহী এর মাথায় ১০ সেলাই, রবি (২৪), পিতা: আসলাম, সাং : আলিগঞ্জ আদর্শ গ্রাম থানা রাজপাড়া রাজশাহী এর মাথায় ৮ সেলাই, আনিকা বেগম (২৮), সাং : আলিগঞ্জ আদর্শ গ্রাম থানা রাজপাড়া, রাজশাহী। নাকে ৩ টা সেলাই ও রাশিদা বেগম (৫০), স্বামী: আসলাম, সাদ্দাম (৩৬), পিতা: আসলাম, উভয় সাং : আলিগঞ্জ আদর্শ গ্রাম থানা রাজপাড়া রাজশাহী শরীরে বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

এলাকাবাসীরা আরও বলেন, এখানে একটা সরকারি পুকুর রয়েছে যা সরকার ও ব্যক্তি মালিকানা নিয়ে ঝামেলা হয়ে আসছে। সেই পুকুর বিগত তিন বছর থেকে রাসেল, সাদ্দাম দুই ভাই ও তাদের বোন জামাই সুবহান নিজের অর্থ দিয়ে মাছ কিনে চাষাবাদ করে আসছে। ৫ আগষ্টের পর থেকেই অনেকের নজর সেই পুকুরে রয়েছে দখল নেওয়ার জন্য। বিভিন্ন জন বিভিন্ন সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে দুই ভাই ও তাদের জামাইকে বিভিন্ন ভাবে হয়রানী করতে থাকে। সকাল ১০ টায় আওয়ামীলীগের পোষ্য সন্ত্রাসী বাহিনী দেশি অস্ত্র নিয়ে হামলা চালিয়ে গলায় হাসুয়া ধরে অকথ্য ভাষায় গালি গালাজ সহ বিভিন্ন ভয় ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে বলে তারা যেনো মাছ তুলে নেয় নয়তো মাছের দাম নিয়ে পুকুর ছেড়ে দেই। সব রকম ভয়ভীতির পরেও বিবাদীর মনোভাব দুর্বল না হওয়ায় বিকেল ৪:৩০ মিনিটে আবারও হামলা করে বাসায় লুটপাট করে চলে যায়। যেই হামলায় ৫ জন গুরুতর আহত হয়ে ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে জানতে হামলাকারী মিজানকে একাধিক বার ফোন দেওয়ার পরও ফোন না ধরায় কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে আরেক হামলাকারী বাবু সিসি ক্যামেরা ফুটেজ থাকার পরও তিনি অভিযোগ অস্বিকার করেছেন।

এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বলেন, হামলার ঘটনা জানা মাত্র ফোর্স পাঠানো হয়েছিল। এখনও কেউ অভিযোগ দেইনাই তারা চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কাঁচপুরে ভাঙারি ব্যবসায়ী আইয়ুব আলী হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, আসামির স্বীকারোক্তি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সোনারগাঁ উপজেলার কাঁচপুরে লোমহর্ষক ভাঙারি ব্যবসায়ী আইয়ুব আলী হত্যা মামলার মূল রহস্য ২৪ ঘণ্টার মধ্যেই উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামির মধ্যে শাহিনুর ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

​গত বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কাঁচপুর সোনাপুর এলাকার পরিত্যক্ত জালালাবাদ ওষুধ কারখানার পেছনের ডোবা থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দী অবস্থায় আইয়ুব আলীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের স্ত্রী মোসাঃ মাহফুজা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) দিপংকর ঘোষের নেতৃত্বে সোনারগাঁ থানা পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যেই

ঘটনার মূল রহস্য উন্মোচন করে। ​পুলিশ সূত্রে জানা যায়, পূর্বপরিকল্পনার অংশ হিসেবে ১০টি ইয়াবা ট্যাবলেট ও টাকার লোভ দেখিয়ে সহযোগী শাহীনের মাধ্যমে আইয়ুব আলীকে ভাঙারি দোকানে ডেকে আনা হয়। এরপর অত্যন্ত সুকৌশলে তাকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ​গ্রেপ্তারকৃত আসামিরা হল
​১. শাহিনুর ইসলাম (৩০): পিতা- মানিক মিয়া, সাং- মাস্টারপাড়া, থানা- নাগেশ্বরী, জেলা- কুড়িগ্রাম; বর্তমান ঠিকানা- কাঁচপুর উত্তরপাড়া (আলতু মিয়ার বাড়ির ভাড়াটিয়া)। তিনি আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জামির হোসেন (৫৭): পিতা- মৃত ছাহাদ আলী, সাং- কাঁচপুর উত্তরপাড়া, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।​পুলিশের পরবর্তী পদক্ষেপ ​সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ঘটনায় ব্যবহৃত আলামত উদ্ধারে তাদের সাঁড়াশি অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। অপরাধমূলক এই ঘটনার নেপথ্যে থাকা অন্যান্য জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলমান রয়েছে। ​

মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত -সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই রায়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, এ মামলার তদন্ত শুরু হয় ২০২৫ সালের ১৮ জুন। তদন্ত শেষে একই বছরের ৭ ডিসেম্বর চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তারা। যাচাই-বাছাই শেষে ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। একই দিন অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ