আজঃ বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

পাইকগাছায় নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত।

পাইকগাছা প্রতিনিধ:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাইকগাছায় বাংলা নববর্ষ-১৪৩২ উৎসব মুখর পরিবেশে উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপাধ্যক্ষ মিহির বরন মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ।

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, প্রানি সম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায়, উপজেলা হিসাব রক্ষন অফিসার আবুল বাশার, মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার রায়, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাস, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, সহকারী কৃষি অফিসার এসএম মনিরুল হুদা, প্রধান শিক্ষিকা সেলিনা পারভীন, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সাংবাদিক নুরুল আমিন পলাশ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা, খোরশেদুজ্জামান, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন, সচিব ফারুক হোসেন সরদার, শেখ মিরাজুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।

সভায় পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

খুলনা বিভাগ সফরে তারেক রহমান তারেক রহমান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ ২২ বছর পর আজ সোমবার খুলনা আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হেলিকপ্টারে খুলনায় এসে দুপুর ১২টায় খালিশপুর প্রভাতী স্কুল মাঠে জনসভায় বক্তব্য দেবেন। এই জনসভা শেষে দুপুর ১টার দিকে হেলিকপ্টারে তিনি যশোরের উদ্দেশে খুলনা ছাড়বেন। যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে ২টা ৪০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

খুলনায় যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খুলনার পূর্ব বানিয়াখামারের কাস্টম গলি থেকে গাছের ডালে ঝুলে থাকা ৪০ বছর বয়সী এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে উক্ত লাশ খুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা আনছার উদ্দিন শেখের মেয়ে। তার একটি কন্যা সন্তান রয়েছে। স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে কাস্টম গলির একটি গাছের ডালে একজন নারীর লাশ ঝুলান্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃতের মা পারুল বেগম।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান।

জানা যায়, এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে। এ সময় তারা উভয় নেতার মাজার জিয়ারতও করবেন।

আরও পড়ুন

সর্বশেষ