আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

রায়পুরায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী-

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নরসিংদীর রায়পুরায় ভোটার হালনাগাদ কর্মসূচী ২০২৫ উপলক্ষে সফরে আসেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।পূর্বনির্ধারিত সফরসূচী অনুযায়ী বুধবার (৯এপ্রিল) সকাল রায়পুরা উপজেলা পরিষদে পৌছালে  উপজেলা প্রশাসনের পক্ষ হইতে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসদ রানাসহ অন্যান্য কর্মকর্তাগণ  ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

পরে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে মত বিনিময় সভা শেষে উপজেলা পরিষদ গণ মিলনায়তনে চলমান ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শণ করেন নির্বাচন কমিশনার মো.আনোয়ারুল ইসলাম সরকার।এর আগে তিনি নরসিংদীর বেলাবো উপজেলায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরির্দশন করেন।

ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শনকালে তার সাথে ছিলেন উপ পরিচালক স্থানীয় সরকার (নরসিংদী) মৌসুমী আক্তার রাখি, উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা, জেলা নির্বাচন অফিসার মো. শাহিন আকন্দ, সহকারী পুলিশ সুপার (রায়পুরা-বেলাব সার্কেল) বায়েজিদ বিন মনছুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান, রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল মাহমুদ, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আতাউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম, সহকারী নির্বাচন কর্মকর্তা মো.রাসেল মিয়া প্রমূখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ