আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

জলবন্ধতা নিরসনে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিআরবি কনফারেন্স রুমে নগরীর সার্বিক কার্যক্রম, জলাবদ্ধতা নিরসণ কার্যক্রমের অগ্রগতি ও পরবর্তী পরিকল্পনা বিষয়ে শুক্রবার সন্ধ্যায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

ফাওজুল কবির খান বলেন, “নগর উন্নয়ন শুধু অবকাঠামোতেই সীমাবদ্ধ নয়, নাগরিক সচেতনতা এবং অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রামকে আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে হলে আমাদের অবশ্যই পরিকল্পিত ও অন্তর্ভুক্তিমূলক পদ¶েপ নিতে হবে।”

তিনি বলেন, চট্টগ্রাম-ক·বাজার মহাসড়কে প্রাণহানি বেড়ে চলেছে। প্রাণহানির ঘটনা রোধে তাৎ¶ণিক ব্যবস্থা নিতে হবে। দুর্ঘটনা প্রবণ এলাকায় সচেতনতামূলক রোড সাইন ব্যবহার করা হবে এবং চট্টগ্রাম-ক·বাজার সড়ক ছয় লেইনে উন্নীত করার কার্যক্রম চলমান রয়েছে। সড়ক পুরোপুরি ছয় লেনে উন্নীত না হওয়া পর্যন্ত জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল প্রসঙ্গে উপদেষ্টা বলেন, রেলওয়ে হাসপাতালগুলোর অবস্থা বর্তমানে নাজুক। এই হাসপাতালগুলোর উন্নয়নের জন্য একটি সমঝোতা স্মারক করা হবে, যাতে সাধারণ জনগণও এসব হাসপাতালে চিকিৎসা নিতে পারে। রেলওয়ে হাসপাতালগুলোতে আরও উন্নত চিকিৎসা সুবিধা প্রদান করতে বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়োগ এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহের উদ্যোগ নেয়া হবে। একইক সাথে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ও অন্যান্য অবকাঠামোর উন্নয়ন ও স্টেশনের শৌচাগারগুলোর অবস্থা এবং রেলওয়ের প্রয়োজনীয় সংস্কারের কথা উল্লেখ করেন।

সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা চট্টগ্রাম নগরীর অনেক দিঘি এবং জলাশয় হারিয়ে ফেলেছি। নাগরিকদের জন্য পর্যাপ্ত পার্ক এবং জলাশয় দরকার। আগ্রাবাদ ঢেবারপাড়, আসকার দিঘি ও ভেলোয়ার দিঘি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব জলাশয় জনগণের জন্য উন্মুক্ত করার গুরুত্বারোপ করনে। তিনি বলেন, “এগুলো নগরবাসীর জন্য প্রাকৃতিক বিনোদন কেন্দ্র হয়ে উঠবে এবং নগরীক জীবনে পরিবেশের উন্নতি ঘটাবে।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম ও নগরীর বিভিন্ন সেবা সংস্থার শীর্ষ
কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ