আজঃ শনিবার ২০ জুন, ২০২৬

চট্টগ্রাম বন্দর বিদেশীদের হস্তান্তর করলে বৃহত্তর সংগ্রাম: এ এম নাজিম উদ্দিন

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বন্দর পোর্ট কলোনি ১২ নং রোডে শহীদ মিনার সামনে শুক্রবার বিকেলে সভা অনুষ্ঠিত হয়। স্বৈরাচারীর ফ্যাসিষ্ট শেখ হাসিনা মনোনীত আন্তর্জাতিক মাফিয়া ডি পি ওয়ার্ল্ড কে বন্দর এন সি টি হস্তান্তরের প্রতিবাদে বিশাল শ্রমিক জনসভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ হারুন, সঞ্চালনা করেন তসলিমা হোসেন সেলিম। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ এম নাজিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন জাতীয়বাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন।

বিশেষ বক্তা ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী কাজী শেখ রুল্লাহ বাহার। আরও বক্তব্য রাখেন বন্দর শ্রমিক দলের শ্রমিক নেতা ইব্রাহিম খোকন, স্টাফ ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, স্টাফ হাউজ গেইং আহ্বায়ক আক্তার হোসেন, লাইসেন্স গেইং এর সভাপতি ইকবাল হোসেন, বন্দর শ্রমিক দলের সুমন, মোঃ হুমায়ুন, সামসু মিয়া টুকু, ডক শ্রমিক দলের নেতা আবুল কাশেম, মোহাম্মদ ফারুক, ওয়ার্চম্যানের কামরুল হাসান সহ অন্যান্য শ্রমিক

সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথি এ এম নাজিম উদ্দিন তার বক্তব্য বলেন, চট্টগ্রাম বন্দর নিজস্ব অর্থায়নে আন্তর্জাতিক মানের একটি টানির্মাল নির্মাণ করা হয়েছে। এটি নিয়ে কেন এত ষড়যন্ত্র মাফিয়াচক্র? ফ্যাসিবাদ পালিয়ে গেছে আজকে তার আদর্শ বাস্তবায়ন যারা করতে চায় তারা ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করতে চায়। যার কারণে পালাতে ফ্যাসিবাদের দোসরদেরকে সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। চট্টগ্রাম বন্দরকে লুটপাট করার জন্য তারা বিদেশীদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে।

চট্টগ্রাম বন্দরের সাথে সংযুক্ত ২৫ হাজার অধিক শ্রমিক কর্মচারী কর্মরত আছে। তাদের সাথে পরিবার পরিজন নিয়ে কয়েক লক্ষ রুটি রুজি স্থান সকলের যদি নিজেদের অধিকারের জন্য পরিবার পরিজন নিয়ে রাজপথে নেমে আসে স্বৈরাচারিনী ফ্যাসিস্ট শেখ হাসিনার মত পালাতে পথ খুঁজে পাবে না বর্তমান চাটুকার প্রশাসনের কর্মকর্তারা। তিনি আরো বলেন কলোনিতে শ্রমিকদের যে সমস্যা তা প্রশাসন বন্দর কর্তৃপক্ষ একদিনের নির্দেশে সমাধান করতে পারেন। সভায় সকলের দাবির পরিপ্রেক্ষিতে অবিলম্বে বন্দর প্রতিনিধি অর্থাৎ সিবিএ নির্বাচনের দাবি জানান।

প্রধান বক্তা শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন তার বক্তব্য বলেন চট্টগ্রাম বন্দরের অতীতের অনেক ইতিহাস রয়েছে শ্রমিকের দাবি আদায়ের। শ্রমিকেরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের দাবির প্রতি ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে আদায় করে নিয়েছে দাবি। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি অতীতের ন্যায় এখনো ভবিষ্যতেও সমর্থন ও সর্বাত্মক সহযোগিতা থাকবে। তাই প্রশাসনের প্রতি উদার্ত আহবান শ্রমিকের অধিকার নিয়ে সংগ্রাম গড়ে তুললে আপনাদের পরিণতি অনেক খারাপের দিকে যেতে পারে সেদিকে না গিয়ে শ্রমিকদের ন্যায়সংগত দাবি মেনে নিন।

বিশেষ বক্তা কাজী শেখরুল্লাহ বাহার বলেন, শ্রমিকেরা নিজের জীবন দিতে প্রস্তুত কিন্তু তাদের দাবির প্রতি অকুত্যসমর্থন ব্যর্থ করে সকালে ঐক্যবদ্ধ প্রতিজ্ঞা শপথ নিয়েছেন। উপদেষ্টাদের যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তার দায়ভার বর্তমান উপদেষ্টা মন্ডলী ও সরকার প্রশাসন বন্দর কর্তৃপক্ষ সবকিছুর জন্য দায়ভার তাদের উপর বর্তাবে বন্দর অচলসহ সর্বাত্ম কর্মসূচি পালন করার জন্য প্রস্তুত আছে। আগামী ১৩ই মে শ্রমিক কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর উপদেষ্টা বৈঠকের আশ্বাস

দিয়েছেন। তারপর ১৪ মে প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আসছেন এরপরেও শ্রমিকদের দাবি, দেশবাসীর দাবি না মানলে ১৫ মে সংবাদ সম্মেলনের মাধ্যমে বন্দর বন্ধসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। তার জন্য শ্রমিক কর্মচারীরা ঐক্যবদ্ধ আছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চাঁপাইনবাবগঞ্জে শারীরিক প্রতিবন্ধী দম্পতির মার্কেটসহ বাড়ি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জে শারীরিক প্রতিবন্ধী দম্পতির মার্কেটসহ বাড়ি দখলের অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোশারফ হোসেন ও ছোট জামাই সোহেলের বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন বড় জামাই এ.কে আজাদ। আজ শনিবার (২০ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের হুজরাপুরে অবস্থিত চাঁপাই প্রেসক্লাবে হল রুমে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরেন তিন।

লিখিত বক্তব্য এ. কে আজাদ জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুরে অবস্থিত মার্কেটসহ বাড়ি দখলের বিরোধের জেরে আদালতে মামলা দায়ের করা হলে উক্ত আর.এস দাগ নং ১১৪৯ জমির উপরে আদালত ১৪৪ ধারা জারি করেন। এর পরেও মোশাররফ হোসেন ও তার ছোট জামাই সোহেল রানা আদালতের আইন অমান্য করে ১৪৪ ধারা ভঙ্গ করে গত ১ বছর ধরে তার নামে থাকা একটি মার্কেটসহ বাড়ী জোর পূর্বক দখল করে নেন। সে সঙ্গে বাড়ি ও মার্কেটের প্রতিমাসে ৩০ হাজার টাকা শশুর এবং তার ছোট জামাই উত্তোলন করে আসছেন। মার্কেটসহ বাড়ির বর্তমান মালিক এ.কে আজাদ দখল ছাড়তে বললে বিভিন্ন প্রকার হত্যার হুমকি দিচ্ছেন বলে এমন অভিযোগ করেন তিনি।

উক্ত ঘটনার বিষয়ে জানতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোশারফ হোসেনের মুঠোফোনে ঘটনার বিষয়টি জানতে চাইলে তিনি জানান, তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ সম্পন্ন মিথ্যা।

চট্টগ্রামে ৮০০ কেজি চিনিসহ ২ চোরাকারবারি আটক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে ৮০০ কেজি চোরাই চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার ভোর ৫টার দিকে পতেঙ্গা থানার চরপাড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা অভিযান পরিচালনা করে এদের আটক করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, একটি চক্র বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে খালাস করা বিপুল পরিমাণ চিনি বাজারজাত করার উদ্দেশ্যে পরিবহন করবে গোপনে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।অভিযান চলাকালে একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮০০ কেজি চিনি উদ্ধার করা হয়।

এ সময় চোরাচালানে ব্যবহৃত ট্রাকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরো বলেন, জব্দ করা চিনি, ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ