আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

জাতীয় দৈনিক মাতৃজগতের গৌরবোজ্জ্বল ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন ভোলা দক্ষিণ প্রেসক্লাব সভাপতি কবি রিপন শান ।

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২২ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে দৈনিকটির সম্পাদক ও প্রকাশক খান সেলিম রহমান, এডিটরিয়াল বোর্ড ও সকল সংবাদকর্মীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন- ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি প্রভাষক কবি রিপন শান ।

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার উপ-ব্যবস্থাপনা সম্পাদক ও মাতৃজগত টিভির ডিরেক্টর মোঃ শাহাবুদ্দিন রিপন শান এক প্রাণঘণ শুভেচ্ছা বার্তায় বলেন- সৎ ও সাহসী সাংবাদিকতার নিরন্তর যাত্রার এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল দেশের জনপ্রিয় সংবাদপত্র দৈনিক মাতৃজগত । ২০০২ সালে যাত্রা শুরু করা এই পত্রিকাটি আজ ২২ বছর পার করে ২৩ বছরে পা রাখল। আমি দৈনিক মাতৃজগত পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষে পাঠক, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলে- “সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে নির্ভীক সাংবাদিকতার প্রতীক হয়ে ওঠা দৈনিক মাতৃজগত আজ দেশের গণমানুষের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই পথচলায় আমি পত্রিকার কৃতী সম্পাদক খান সেলিম রহমান সহ সকল সাংবাদিকের প্রতি আন্তরিক অভিনন্দন নিবেদন করছি ।
তিনি আরও বলেন- “সাংবাদিকতা আমাদের কাছে শুধুমাত্র একটি পেশা নয়, এটি দায়িত্ব ও দায়বদ্ধতার জায়গা। সাধারণ মানুষের অধিকার, ন্যায়ের পক্ষে অবস্থান এবং সত্য প্রকাশে আগামীতেও আমরা অটল থাকব ।

অন্য এক বার্তায় দৈনিক মাতৃজগত সম্পাদক খান সেলিম রহমান বলেন- ২২ তম বর্ষপূর্তির এই বিশেষ দিনে পাঠক বিজ্ঞাপনদাতা শুভাকাঙ্ক্ষী আমার পত্রিকায় কর্মরত সকল সাংবাদিকসহ সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন- “মাতৃজগত সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে । আগামী দিনেও দেশের কল্যাণে সব সময় জনগণের পাশে থাকবে । এবং দেশ ও দেশের বাইরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সকল সাংবাদিকের পক্ষে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে কাজ করবে মাতৃজগত পরিবার।”

এবছর জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২২ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিতব্য বর্ণাঢ্য আয়োজনে রাখা হয়েছে— গুণী সাংবাদিকদের মাঝে সম্মাননা স্মারক প্রদান, জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ সংখ্যা প্রকাশ, পাঠকদের মতামত গ্রহণ, সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ অনুষ্ঠান এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা সহ বহুমাত্রিক সৃজনশীল নৈবেদ্য ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ