আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশনের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশন আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ জুন) বিকেলে গোগর পটুয়াপাড়া কাশিবাড়ি ফুটবল মাঠে ১৬ টি দলের অংশগ্রহণে আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ব্যারিস্টার রুকুনুজ্জামান রোকন’র একক অর্থায়নে ও পৃাষ্ঠপোষকতায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। আনিসুজ্জামান রুলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী, হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশনের পরিচালক ব্যারিস্টার রুকুনুজ্জামান রোকন, টিএইচ আব্দুস সামাদ চৌধুরী, বিএনপি সভাপতি আতাউর রহমান, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যারিস্টার রুকুনুজ্জামান রোকন বলেন, এলাকার তরুণ সমাজকে নানা রকম অসঙ্গতিপূর্ণ কার্যকলাপ থেকে দূরে রাখতে একমাস যাবত এ খেলার আয়োজন করি। এবং সফলভাবে শেষ করতে পেরে আপনাদের প্রতি কৃতজ্ঞতাজ্ঞাপন করছি। শুধু খেলাধুলা নয় নানা রকম উন্নয়নমূলক কাজ করার পাশাপাশি আমি পীরগঞ্জ-রাণীশংকৈল -বাসী আপনাদের পাশে থাকতে চাই।

এ সময় তিনি আরও বলেন, হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশন একটা অরাজনৈতিক অলাভজনক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য সমাজসেবা। এ প্রতিষ্ঠান প্রথম থেকেই বিভিন্ন ভাবে কাজ করে আসছে। এবং আগামীতেই বিভিন্ন কাজ করে অত্র এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে আপনাদের পাশে থাকবে বলে জানান তিনি।

খেলায় নিদিষ্ট সময়ে গোল না হওয়ায় মাহিদ ফুটবল একাডেমি পীরগঞ্জকে ট্রাইবেকারে হারিয়ে এস এস স্পোর্টিং ৪ নং লেহেম্বা চাম্পিয়ন হয়।পরে অতিথিবৃন্দ জয়ী দলের হাতে বিজয়ী ট্রফি তুলে দেন।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বসাক এবং খেলা ধারাভাষ্যকার হারুন অর রশিদ ও খেলা পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান বিপলু,জয়নুল আবেদিন প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

পাকিস্তানের ভুল সিদ্ধান্তের জন্য আইসিসি খুব কঠোর ব্যবস্থা নেবে: বিসিসিআই।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির গ্রুপ ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাদের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সিদ্ধান্তটিকে যেকোনো খেলাধুলার ক্রীড়াসুলভ মানসিকতার পরিপন্থী বলে আখ্যা দিয়েছে সংস্থাটি।

ভাদোদরার বিসিএ স্টেডিয়ামে উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) ফাইনালের ফাঁক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিসিআইয়ের যুগ্ম সম্পাদক প্রভতেজ সিং ভাটিয়া। সেখানেই তিনি জানান-পাকিস্তানের সিদ্ধান্ত খুবই ভুল এবং আইসিসি এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেবে বলে তিনি আত্মবিশ্বাসী।

পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তের সমালোচনা করে ভাটিয়া বলেন-এটি যে কোনো খেলাধুলার ক্রীড়াসুলভ আচরণের বিরুদ্ধে। পাকিস্তানের এই সিদ্ধান্ত খুবই ভুল। আমি নিশ্চিত, আইসিসি খুব কঠোর ব্যবস্থা নেবে। আমরা আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় থাকব।আইসিসি কী ধরনের ব্যবস্থা নিতে পারে, এ প্রশ্নে তিনি যোগ করেন-এখানে সে বিষয়ে আলোচনা করা সম্ভব নয়, তবে আইসিসি অবশ্যই দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেবে।

অধিনায়কদের মিডিয়া ব্রিফিংয়ে তিনি জানান, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য ভারত পুরোপুরি প্রস্তুত।আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। ভারত তাদের অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে গ্রুপ ম্যাচ খেলবে।
সংগৃহীত +

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ