আজঃ শনিবার ২০ জুন, ২০২৬

অভিভাবকহীন জাহাঙ্গীর সরকারি কলেজ-জেলা প্রশাসনও নীরব-চলছে হযবরল অবস্থা।

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা বহু অপরাধের হোতা অধ্যক্ষ মোঃ এজাবুল হক জুলাই আন্দোলনের পর থেকে কলেজে অনুপস্থিত বা পলাতক থাকলেও এবং তিনি ফৌজদারী মামলায় হাজতবাস করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আওয়ামীলীগের আমলের নির্যাতিত শিক্ষকরা অফিস অফিস ঘুরে বেড়ালেও অদ্যবধি অজ্ঞাত কারণে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কেন তার বিরুদ্ধে প্রশাসনিক বা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছেনা ?-এ প্রশ্ন এখন চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের জনগণের।

জানা গেছে, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হককে জোর করে সরিয়ে অবৈধ উপায়ে স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে ২০১৪ সালে অধ্যক্ষ হয়েছিলেন মোঃ এজাবুল হক। চাকরী জীবনে তিনি মাঝে মধ্যে তার বিশাল বাহিনী নিয়ে কলেজে যেতেন এবং তিনি কখনো একটিও ক্লাস নেননি। শুধু রাজনৈতিক ফায়দা হাসিল করে চাঁদাবাজি, দুর্নীতি, চাকরীর প্রলোভনে লাখ লাখ টাকা আদায়সহ স্বেচ্ছাচারী কাজে ব্যস্ত ছিলেন। তিনি কখনো পেশাদার শিক্ষক হতে পারেননি বলে অধিকাংশ শিক্ষকের উপর ক্ষমতার স্টিম রোলার চালিয়ে নির্যাতন করতেন।
তিনি এ কলেজটিকে মাদক, ষড়যন্ত্র ও পাওনাদারদের আখড়া বানিয়েছিলেন। তার কারণে কলেজটি এখন অনেক সমস্যায় জর্জরিত। কারণ তিনি জুলাই আন্দোলনের পর থেকে অদ্যবধি কলেজে অনুপস্থিত থেকেও বিভিন্ন দপ্তরে মিথ্যা তথ্য দিয়ে হাইকোর্টে রীট করে কলেজটিকে ধ্বংসের ষড়যন্ত্র করছেন। ফলে কলেজে চলছে হযবরল অবস্থা। জরুরী ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে কলেজের সার্বিক শৃ্খংলা ফিরিয়ে আনা প্রয়োজন বলে সুধীজনরা মনে করছেন। তার এবং কলেজের হযবরল অবস্থা বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনকে অনেকবার আবেদন দিয়েও কোন কাজ হয়নি বলে জানা গেছে।
অধ্যক্ষ মোঃ এজাবুল হক ফৌজদারী মামলার আসামী হওয়ায় গত ১০ মার্চ ২০২৫ থেকে দীর্ঘদিন জেলে ছিলেন। তাঁর ২ দিনের রিমান্তও হয়। সরকারী চাকরী বিধির ৪১ এর ২ ও ৩ ধারায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা চালুসহ অন্যান্য সিদ্ধান্ত নেয়ার বিধান থাকলেও অদ্যবধি শিক্ষা মন্ত্রণালয় তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। তবে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে গত ৪/২/২০২৫ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শাহিনা পারভিন স্বাক্ষরিত এক পত্রে অধ্যক্ষ মোঃ এজাবুল হককে ৫ আগস্টের পর থেকে কলেজে অনুপস্থিত থাকাসহ ১০টি বিষয়ে কারণ দর্শানো নোটিশ দেয়া হয় এবং ১০ দিনের মধ্যে জবাব দিতে বলা হলেও অদ্যবধি তিনি সে জবাব না দিয়ে গা ঢাকা দিয়ে আছেন।

জুলাই আন্দোলনের সময় থেকে অধ্যক্ষ এজাবুল হক এর অপসারণ দাবি করে শিক্ষার্থীরা মানব বন্ধন, মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করলেও কাজের কাজ কিছুই হয়নি। এদিকে অধ্যক্ষ মোঃ এজাবুল হক বুলির বিরুদ্ধে কয়েকটি তদন্ত হলেও তিনি একটিতেও উপস্থিত হননি। এদিন গত ২৭ নভেম্বর ২০২৪ অধ্যক্ষের অপসারণ দাবিতে প্লাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে তদন্ত টিমের সামনেই শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচী পালন করে, যার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

কলেজের শিক্ষকরা জানিয়েছেন তিনি বন বিভাগ ও জেলা প্রশাসনকে না জানিয়ে টেন্ডার ছাড়া অবৈধভাবে কলেজের ৭/৮টি ফলজ ও বনজ গাছ কর্তন করেছেন, যার প্রমাণ শিক্ষকরা সংরক্ষণ করেছেন।
এমপিও এবং ইএফটি উভয় একাউন্ট থেকে ১ বছরের বেতন তুলে আত্মসাতের চেষ্টা করেছিলেন যার প্রমাণও নির্যাতিত শিক্ষকদের কাছে রয়েছে।

একজন মহিলা শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে গত ২০২২ সালের তদন্ত প্রতিবেদনে অধ্যক্ষ মোঃ এজাবুল হককে অযোগ্য অধ্যক্ষ হিসেবে জেলা শিক্ষা অফিসারের প্রতিবেদন দাখিল হলেও অজ্ঞাত কারণে জেলা প্রশাসন আজো কোন উদ্যোগ গ্রহণ করেনি।

২০১৬ থেকে ২০২১ পর্যন্ত তিনি মহারাজপুর ইউনিয়নে চেয়ারম্যান থাকাকালে অর্ধ কোটি টাকা আত্মসাৎ ও অনিয়ম-দুর্নীতির কারণে ইউপি সদস্যরা তার বিরুদ্ধে অনাস্থা দেয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক তাকে চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করা হয়। তার এসব অনিয়ম ও দুর্নীতির তদন্ত করেন তৎকালীন ডিডিএলজি তাজকির-উজজামান এবং তিনি অভিযোগের সত্যতার বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ২০২০ সালে পাঠালেও আজো তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যে কারণে মহারাজপুর ইউনিয়নের জনগণ সরকারের উপর তখন থেকেই ক্ষিপ্ত রয়েছেন। আত্মসাৎ করা সরকারের প্রায় অর্ধ কোটি টাকা সরকারী কোষাগারে জমা দেয়ার আইন থাকলেও আজো জমা করা হয়নি বলে জানা গেছে।

কলেজ সরকারীকরণের সময় লাখ লাখ টাকা চাঁদাবাজি, শিক্ষকদের বেতন বন্ধ করা, মহিলা শিক্ষকদের প্রতি বিভিন্ন নির্যাতন ও ইভটিজিং, শিক্ষকদের চাকরী খেয়ে নেয়ার ভয়ভীতি দেখানো, অসৎ উদ্দেশ্যে ছাত্র হোস্টেল বন্ধ করে দেয়াসহ তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসীন থাকায় কলেজ, কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়ে চলেছে। জুলাই আন্দোলনের আগে থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় ডজনেরও অধিক।

উল্লেখ্য যে, সরকারিকৃত কলেজের চাকরী বদলীযোগ্য না হওযায় এবং অধ্যক্ষ মোঃ এজাবুল হক এর চাকরীকালীন বিষয় গণিত এর পদ সরকারীকরণের সময় সৃষ্ট হয়নি বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের অর্ধীন এক কর্মকর্তা মৌখিকভাবে এ প্রতিবেদককে জানিয়েছেন।

আগামী ২৬/৬/২৫ তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এ সময় প্রতি বছর বিদায়-বরণ অনুষ্ঠানের আয়োজন থাকলেও এ বছর এ বিষয়ে কোন উদ্যোগ না থাকায় শিক্ষার্থীরা শিক্ষক ও প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চাঁপাইনবাবগঞ্জে গরু চুরিতে গণপিটুনির শিকার যুবকের মৃত্যু

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনির শিকার এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।মঙ্গলবার (২ জুন) ভোররাতে উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজ আলী (৪০) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই কলেজ বস্তি এলাকার মৃত নুর নবীর ছেলে। তবে তিনি গত পাঁচ বছর ধরে শ্বশুরবাড়ি গোহালবাড়ি গ্রামে বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা মো. এমরান হোসেনের গোয়ালঘরে গরু চুরির চেষ্টা হচ্ছে বলে পরিবারের সদস্যরা সন্দেহ করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে ফিরোজ আলীকে আটক করা হয়। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

গুরুতর আহত অবস্থায় ফিরোজ আলীকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে তিনি মারা যান।খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।

ভোলাহাট থানা সূত্রে জানা গেছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪জন গ্রেপ্তার: ২টি মাটি ভর্তি ট্র‍্যাক্টর জব্দ 

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে পদ্মার নদীর বাঁধ এলাকায় রাত দিন ২৪ ঘন্টা কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪জন কে গ্রেপ্তার ও মাটি পরিবহনের দায়ে মাটি ভর্তি ২টি ট্র‍্যাক্টর জব্দ করা হয়েছে।

সোমবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সুন্দরপুর পদ্মা নদীর বাঁধ এলাকায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির আহমেদ রোবেল এর নেতৃত্ব অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতদের মোবাইল কোটের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত-২০২৩) অনুয়ায়ী কারাদন্ড প্রদান করা হয়। দন্ডিত ব্যাক্তিদের একজনকে ২০ দিনের, একজনকে ১৫ দিনের ও দুইজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পদ্মা নদীর ৫.৬.৭ ও ৮ নম্বার বাঁধে এলাকায় একটি চক্র রাজনৈতিক নেতা, সাংবাদিক ও পুলিশকে ম্যানেজ করে রাত দিন প্রকাশ্য মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করছে। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ছে। মাটিবাহী ট্রলি ও ট্রাক্টর চলাচলের কারণে পাকা সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, কৃষি জমি ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাটি কাটা শুধু কৃষির ক্ষতিই করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় হুমকি সৃষ্টি করে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসনের পাশাপাশি উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ