হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ) ওরশ ও শোহাদায়ে কারবালা স্মরণে মিলাদ মাহফিল

মোহাম্মদ আরমান চৌধুরী আরব আমিরাত প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাউসিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাউসিয়া কমিটি বাংলাদেশ অসংখ্য খানকাহ্ মাদ্রাসা সহ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আওলাদে রাসূল, মুর্শিদে বরহক আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ) এর ৩৩ তম সালানা ওরশ মোবারক ও পবিত্র শোহদায়ে কারবালা স্মরণে আজিমুশশান মিলাদ মাহফিল গত ৬ জুলাই রবিবার দুবাই রাশেদীয়াস্থ মুহাম্মদ আতাউর রহমান গ্যারেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয়কমিটি সহ সভাপতি মুহাম্মদ আজম খান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয়কমিটি সহ সভাপতি, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মুহাম্মদ ফজলুল কবির চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ ওমর গণি এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ ফারুক বাহাদুর। এতে প্রধান ওয়ায়েজিন হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ধর্ম সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল গফুর নোমানী, বিশেষ অতিথি ছিলেন কেন্দীয় পরিষদের উপদেষ্ঠা মুহাম্মদ ইয়াসিন,সহ সভাপতি মুহাম্মদ মনসুর আলম,মুহাম্মদ আবু তৈয়্যব,যুগ্ম সম্পাদক মাওলানা মুহাম্মদ মোবারক আলী,মুহাম্মদ ইফতেখার উদ্দিন, সহ সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ ইয়াকুব,মুহাম্মদ আবদুল কাদের, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আতাউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন,সহ অর্থ সম্পাদক মুহাম্মদ মুসা,

অনুষ্ঠানে বক্তারা বলেন আহলে বায়েতে রাসূল ইমাম হোসাইন রাঃ এর সর্বোচ্চ ত্যাগ তথা শোহাদায়ে কারবালার মাধ্যমেই ইসলাম নতুন জীবন লাভ করেছে এবং সেই ইসলামের খেদমত মসৃনভাবে সারা বিশ্বে এখনো ছালিয়ে যাচ্ছেন আহলে বায়েতের অন্যতম দিকপাল শাহেন শাহ সিরিকোট, আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ রহঃ এবং তাঁর বংশধররা,এরকম একটি সিলসিলার ধামান ধরতে পেরে আমরা গাউসিয়া কমিটির কর্মীরা বড়ই সৌভাগ্যবান।

মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা সেলিম উদ্দিন তৈয়্যবী,মাওলানা আবদুল করিম,এ এম এম মারুপ উল হক, মুহাম্মদ নুরুল আবছার,মুহাম্মদ নেজাম উদ্দিন, মুহাম্মদ হাসান মুরাদ, মুহাম্মদ শাহাজাহান শিকদার, মুহাম্মদ মঈনুদ্দিন, মুহাম্মদ আবদুল্লাহ আল রোমান প্রমূখ। পরে মিলাদ ক্বিয়াম এবং আখেরি মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত অন্তত ১৬

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে মসজিদে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। যারমধ্যে ১১ জন বেসামরিক সাধারণ মানুষ। আর বাকি পাঁচজন পুলিশ সদস্য শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ বোমা হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পেশোয়ার পুলিশ।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ