আজঃ বুধবার ৬ মে, ২০২৬

কিছু স্বার্থান্বেষী মহল চাঁদাবাজির মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করেছে: চরমোনাই

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

  1. গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার ঘটনা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা দেখা গেছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। বৃহস্পতিবার দুপুরে হেফাজতে ইসলামের নায়েবে আমীর ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফ্তি ইজাহারুল ইসলাম চৌধুরীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি একথা বলেছেন। চট্টগ্রাম নগরীর লালখান বাজারে জামেয়াতুল উলুম আল-ইসলামিয়া মাদরাসায় তাদের মধ্যে বৈঠক হয়।

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, গতকাল (বুধবার) এনসিপির ওপর যে মর্মান্তিক একটা অনাকাঙ্খিত আক্রমণ হয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাঁচ আগস্টের পরে একটা সভ্য দেশে যে এ ধরনের ঘটনা ঘটবে, এটা আমাদের চিন্তা ও কল্পনার বাইরে ছিল। এনসিপি নেতারা ওখানে যাবে এবং সেটা স্পর্শকাতর একটা জায়গা গোপালগঞ্জ, আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্বটা আরও ভালোভাবে পালন করবে বলে আমরা চিন্তা করেছিলাম। কিন্তু সে ব্যাপারে আমরা দুবর্লতা দেখেছি। কী কারণে তারা এই দুর্বলতা দেখিয়েছে, যারা দায়িত্বে আছেন আশা করি তারা সেটা গুরুত্ব সহকারে দেখবেন।
আমরা অন্তবর্তী সরকারসহ প্রশাসনকে বলব, আপনাদের দায়িত্বের বিষয়ে আপনারা সচেষ্ট হবেন। যারা দেশবিরোধী, যারা এদেশের টাকা পাচার করেছে, মানুষকে খুন করেছে, গুম করেছে, এরা যেন এ বাংলাদেশের ভেতরে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এ ব্যাপারে আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।
জুলাই অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে বলবো, আমরা যারা জুলাই-আগস্টের অভ্যুত্থানে একাকার হয়ে কাজ করেছিলাম, আমাদের ঐক্য যেন দেশের স্বার্থে নষ্ট না হয়, সে ব্যাপারে আমরা সবাই সচেষ্ট থাকবো। এ বিষয়ে আমরা সবাই আন্তরিকভাবে লক্ষ্য রাখবো।
বিএনপির প্রতি ইঙ্গিত করে চরমোনাই পীর বলেন, পাঁচ আগস্টের পরে কিছু স্বার্থান্বেষী মহল চাঁদাবাজির মাধ্যমে এবং বিভিন্ন জায়গা দখল, স্টেশন দখল, মামলা বাণিজ্যসহ নানা নৈরাজ্য সৃষ্টি করেছে। কে বা কারা করেছে এটা আমাদের সকলের কাছে পরিস্কার। এ ব্যাপারে যৌক্তিক আলোচনা-সমালোচনা করতেই হবে। এটা যদি না হয় তাহলে তো দেশে সুন্দর একটা পরিবেশ থাকবে না। এটা করতে গিয়ে যদি কারও গায়ে লাগে, আমি অনুরোধ করবো, দেশ রক্ষার স্বার্থে আপনারা বিষয়টাকে নজরে রাখবেন, গুরুত্ব দিয়ে দেখবেন যেন এটা আর না থাকে, সেভাবে আপনারা কাজ করবেন।ঐক্যমত্য কমিশনের কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি হয়নি মন্তব্য করে তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের কার্যক্রম ও আলোচনা চলছে। কিন্তু এখনো পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি, আমাদের যে আশা-আকাঙ্খা সেটা আমরা দেখিনি। আমাদের সবাইকে দেশের কল্যাণের ব্যাপারে আন্তরিক হতে হবে। দেশকে অগ্রাধিকার দেয়ার জন্য আমি সকলকে অনুরোধ করবো।
সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়েছি। দেশ গঠনের জন্য এটা আমরা সুন্দর মনে করেছি। কেউ আগের নিয়মে করার কথা বলেছেন। কিন্তু আগের নিয়মের নির্বাচনে, সেখানে তো দিনের ভোট রাতে হয়েছে, জনগণ ভোট দিতে পারেনি এবং ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হয়েছে, এককভাবে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে দল।
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রতিটি ভোটারের মূল্যায়ন হবে। এককভাবে ক্ষমতা নেয়ার মতো সুযোগ থাকবে না। এজন্যই আমরা এ প্রস্তাব দিয়েছি। ৯১টা দেশে এ পদ্ধতি চলছে, এটা তো নতুন কিছু নয়। এটা বলার কারণে যদি কারও গায়ে লাগে, তাহলে আমরা বলব, দেশের কথা চিন্তা করে তারা যেন ব্যক্তিস্বার্থটাকে অগ্রাধিকার না দেয়।
মুফতি ইজাহারুল ইসলামের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে, জানতে চাইলে চরমোনাই পীর বলেন, সেখানে ইসলামের পক্ষে দেশ গঠন করার বিষয়ে আমরা যেন সবাই এক হয়ে কাজ করতে পারি, এ বিষয়টাতে হুজুর গুরুত্ব দিয়েছেন। আমরা উনার সাথে একাত্মতা প্রকাশ করেছি। এছাড়া সিংহভাগ ইসলামী দল, আমরা একমত হয়েছি যে, ইসলামী দলগুলোর সব ভোট যেন একটা বাক্সে আনা যায়। এর বাইরে আরও যারা দেশপ্রেমিক এবং মানবতাপ্রেমিক আছে, তাদের নিয়ে আমরা যেন সবাই মিলে দেশ গড়তে পারি, এ ধরনের একটা নির্বাচনী সমঝোতা হওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে। আশা করি, আল্লাহর রহমতে এটা হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ব্লাড ব্যাংকের যাত্রা শুরু ৪৬ বছরে পা রাখলো মেডিকেল সেন্টার হাসপাতাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মেডিকেল সেন্টার হাসপাতালের ৪৬ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান ও ব্লাড ব্যাংকের উদ্বোধন একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো মনিরুজ্জামান। এতে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে রক্তের যথাযথ ব্যবহার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল ডিরেক্টর ডা. শেখ ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. মাসুদ আহমেদ, অধ্যাপক ডা. এ.এম. রায়হান উদ্দিন, অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম। হাসপাতালের জেনারেল ম্যানেজার মো.ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহযোগী অধ্যাপক ডা. জেবুন নেসা, সহযোগী অধ্যাপক ডা. মিজানুর রহমান (মিজান) এবং সহকারী অধ্যাপক ডা. আশরাফুল হক।

সেমিনারে বক্তারা ডেঙ্গু রোগীদের চিকিৎসায় রক্ত ও রক্তজাত উপাদানের সঠিক ও প্রয়োজনীয় ব্যবহারের ওপর গুরুত্ব প্রদান করেন। তারা বলেন, সঠিক সময়ে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ডেঙ্গুজনিত জটিলতা অনেকাংশে কমানো সম্ভব। অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালের সেবার মান উন্নয়ন ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মেডিকেল ডিরেক্টর ডা. তাহমিদ জুনায়েদ মাহমুদ, ডা. সাফওয়ান মাহমুদ, মার্কেটিং ম্যানেজার রতন কুমার নাথ, বিডিএম ম্যানেজার গোলাম রব্বানী, সার্ভিস ম্যানেজার লুৎফুর রহমান, আই টি ম্যানেজার মোঃ উছা, সহকারী ম্যানেজার মো. মিজানুর রহমানসহ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শাহ আমানত বিমানবন্দরে জব্দ ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক সিগারেটের চালান জব্দ করা হয়েছে। মাস্কাট থেকে আগত সালাম এয়ারের একটি ফ্লাইটের যাত্রী মো. শামসুদ্দিনের ব্যাগেজ তল্লাশি করে ২৮০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। একই সময়ে আন্তর্জাতিক আগমন হলের ১ নম্বর লাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় আরও ১ হাজার ৬৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ পাওয়া যায়। রোববার দিবাগত রাতে বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন হলে এ অভিযান পরিচালিত হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, জব্দ করা সিগারেট থেকে সম্ভাব্য রাজস্বের পরিমাণ প্রায় ২৭ লাখ ৩০ হাজার টাকা। উদ্ধারকৃত সিগারেট ও ল্যাপটপ ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। আটক যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

আলোচিত খবর

ক্রুড অয়েলের সরবরাহ স্বাভাবিক উৎপাদনে ফিরবে একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি।মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল প্রতিষ্ঠানটির ক্রুড অয়েল প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে পুরো রিফাইনারিতে। ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সংকট কেটে যাওয়ায় উৎপাদনে ফিরছে রিফাইনারিটি।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৭ মে থেকে প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম পুনরায় শুরু হবে। এদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাত থেকেও আরও এক লাখ টন ক্রুড অয়েল আসার কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, রিফাইনারিতে সাধারণত সৌদি আরবের এরাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল পরিশোধন করা হয়। প্রতিবছর চাহিদা অনুযায়ী প্রায় ১৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারির পর আর কোনো ক্রুড অয়েল দেশে আসেনি।

এতে করে প্রথমবারের মতো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি, যা ১৯৬৮ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর নজিরবিহীন ঘটনা।পরবর্তীতে বিকল্প রুট ব্যবহার করে তেল আমদানির উদ্যোগ নেয় বিপিসি। এর অংশ হিসেবে লোহিত সাগর হয়ে সৌদি আরব থেকে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল দেশে আনা হচ্ছে। জাহাজটি ৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে এবং ৬ মে থেকে তেল খালাস শুরু হবে। ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজুর রহমান জানান, সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। জাহাজ থেকে তেল খালাস শেষে ৭ মে থেকে পরিশোধন কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, আপাতত ক্রুড অয়েলের বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই। চলতি মাসেই আরও একটি জাহাজ তেল নিয়ে দেশে আসার কথা রয়েছে, ফলে সরবরাহ স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ