আজঃ বুধবার ৬ মে, ২০২৬

বাগমারায় কে বা কাহারা বৈদ্যুতিক মিটার চুরি করছে

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

বাগমারায় কে বা কাহারও বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে যাচ্ছে।রাজশাহীর বাগমারায় প্রতিনিয়ত চুরি হচ্ছে পল্লী বিদ্যুতের মিটার। মিটার চুরির ঘটনায় অভিযোগ হলেও দীর্ঘদিন থেকে এই চক্রের কাউকে ধরতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মিটার চুরির ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। চুরির পাশাপাশি চোরেরা মোবাইল নম্বার রেখে গেছে। সেই নাম্বারে যোগাযোগ করা হলে তারা টাকা দাবি করে। টাকা দিলে তারা মিটার ফেরত দেবেন বলেও জানা গেছে।

গত বৃহস্পতিবার রাতে বাগমারার পশ্চিম এলাকার শংকরপৈ মোড়ের রাইস মিল, বকপাড়া মোড়ের রাইস মিল, নারায়নপাড়া গ্রামের ইয়াদ আলী সহ গ্রামবাসীর একটি গভীর নলকূপ এবং মুগাইপাড়ায় বরেন্দ্র চালিত গভীর নলকূপের মিটার চুরির ঘটনা ঘটে। চারটি মিটার চুরির পর একই মোবাইল নাম্বার রেখে যায় তারা। তবে নাম্বারটির নিচে শুধু ভিন্ন সংখ্যা রয়েছে। অর্থাৎ যতটা মিটার চুরি করেছে তারা এক রাতে সে অনুযায়ী নাম্বারগুলো দেয়া হয়েছে। এছাড়াও ভবানীগঞ্জ থেকে দুইটি মিটার চুরি করা হয়েছে। তবে মিটার দুটির মধ্যে একটি পাওয়া গেছে। মিটার চুরির ঘটনায় গভীর নলকূপ ও রাইস মিলের মালিকরা আলাদা করে অভিযোগ দায়ের করে বাগমারা থানায়। তবে এখন পর্যন্ত কাউকেই শনাক্ত করতে পারেনি পুলিশ।

 

এদিকে শংকরপৈ মোড়ের রাইস মিল মালিক আপন সরকার বলেন, আমি সকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় রাইস মিলে গিয়ে দেখি যে, আমার মিটারটি কে-বা কাহারা চুরি করে নিয়ে গেছে। তবে সেখানে অজ্ঞাতনামা ব্যক্তির মোবাইল নং ০১৯৪৬৮৯৩০৫৪ মিটারের কাছে পাওয়া গেছে। ওই নাম্বারে মোবাইল নম্বরে যোগাযোগ করলে আমার কাছে ৬০০০ হাজার টাকা দিলে মিটার ঘুরিয়ে দেয়া হবে। তা-না হলে তোমার মিলে যতো বার মিটার লাগাবে ততোবার আমি মিটার চুরি করবো। এছাড়াও বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছে চোরেরা।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাগমারা জোনাল অফিসের ডিজিএম আসাদুজ্জামান বলেন, বাগমারায় প্রায় এরকম ঘটনা ঘটছে। মিটার চুরির ঘটনায় বেশ কয়েকজন মোবাইলে জানিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছয়টি মিটার চুরি হয়েছে বলে জানতে পেরেছি। এর মধ্যে ভবানীগঞ্জে একটি পাওয়া গেছে। অন্যগুলোর এখনো খোঁজ পাওয়া যায়নি। কারা এই মিটার চোরের সাথে জড়িত সেটি খোঁজ নেয়া হচ্ছে। মিটার চুরির একটি চক্র রয়েছে দেশব্যাপী। তারা মিটার চুরি করে সেখানে মোবাইল নাম্বার রেখে যায়। এর আগে আমি অন্য অফিসে থাকা অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বেশ কয়েকজন চোরকে ধরতে সক্ষম হয়েছিলাম।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিভিন্ন স্থান থেকে মিটার চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিসি) মো. মাসুদ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ ও বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে তাকে ডিএমপি থেকে বদলি করে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

ভারতের কেরালায় মুসলিম লীগের ফাতেমার বিজয়।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভারতের কেরালা রাজ্যের রাজনীতিতে নতুন অধ্যায়ের সৃষ্টি করেছে পেরামব্রা বিধানসভা ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের ফাতেমা তাহলিয়া।বাম রাজ্য হিসেবে খ্যাত সিপিআই(এম)-এর প্রবীণ নেতা রামকৃষ্ণান-কে পরাজিত করেন ৩৪ বছর বয়সী তাহলিয়া। তিনি মোট ৬৩ হাজার ৯৯৯ ভোট পেয়ে ৪ হাজার ৭০০ ভোটের ব্যবধানে জয়ী হন। এ জয়ের মধ্য দিয়ে তিনি মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

কোজিকোড জেলার পেরুভায়ালে জন্ম নেওয়া তাহলিয়া ছাত্র রাজনীতির মাধ্যমে পরিচিতি লাভ করেন। তিনি মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্ব দেন এবং পরবর্তীতে কোজিকোড করপোরেশনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। বর্তমানে তিনি মুসলিম ইয়ুথ লীগের রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাহলিয়া কোজিকোড সরকারি আইন কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক এবং ত্রিশুর সরকারি আইন কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি কালিকট জেলা আদালতে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।

আলোচিত খবর

ক্রুড অয়েলের সরবরাহ স্বাভাবিক উৎপাদনে ফিরবে একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি।মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল প্রতিষ্ঠানটির ক্রুড অয়েল প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে পুরো রিফাইনারিতে। ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সংকট কেটে যাওয়ায় উৎপাদনে ফিরছে রিফাইনারিটি।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৭ মে থেকে প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম পুনরায় শুরু হবে। এদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাত থেকেও আরও এক লাখ টন ক্রুড অয়েল আসার কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, রিফাইনারিতে সাধারণত সৌদি আরবের এরাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল পরিশোধন করা হয়। প্রতিবছর চাহিদা অনুযায়ী প্রায় ১৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারির পর আর কোনো ক্রুড অয়েল দেশে আসেনি।

এতে করে প্রথমবারের মতো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি, যা ১৯৬৮ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর নজিরবিহীন ঘটনা।পরবর্তীতে বিকল্প রুট ব্যবহার করে তেল আমদানির উদ্যোগ নেয় বিপিসি। এর অংশ হিসেবে লোহিত সাগর হয়ে সৌদি আরব থেকে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল দেশে আনা হচ্ছে। জাহাজটি ৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে এবং ৬ মে থেকে তেল খালাস শুরু হবে। ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজুর রহমান জানান, সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। জাহাজ থেকে তেল খালাস শেষে ৭ মে থেকে পরিশোধন কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, আপাতত ক্রুড অয়েলের বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই। চলতি মাসেই আরও একটি জাহাজ তেল নিয়ে দেশে আসার কথা রয়েছে, ফলে সরবরাহ স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ