আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

প্রিয়নবী (দ.) ছিলেন বিশ্বমানবতার শ্রেষ্ঠ আদর্শ : ড. নুর হোসাইন

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পবিত্র ঈদে মিলাদুন্নবি (দ.) উপলক্ষে আলোর দিশা ফাউন্ডেশনের “বাঁধনহারা তারুণ্যের আলোর দিশা প্রিয়নবী মুহাম্মদ (দ.)” শীর্ষক মোটিভেশনাল প্রোগ্রাম ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) নগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগস্থ রহমানিয়া উচ্চ বিদ্যালয় হল রুমে এ প্রোগ্রামের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোয়ালিটি ফ্যাশন লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো: শাহজাহান লিটন, প্রধান বক্তা ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেবুন্নেসা খানম এর সভাপতিত্বে, ফাউন্ডেশনের পিআরও মোহাম্মদ ফখরুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সি-ওয়েজ বন্ডেড ওয়্যারহাউজ লিমিটেড-এর চেয়ারম্যান লতিফা মোহাম্মদ, ধর্মীয় শিক্ষক মাওলানা নাছির উদ্দিন, মাওলানা আব্দুস সোবহান। এসময় প্রধান বক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন বলেন, “প্রিয়নবী (দ.) ছিলেন বিশ্বমানবতার শ্রেষ্ঠ আদর্শ। তাঁর জীবানাদর্শ তরুণসমাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত। পথহারা তরুণসমাজকে তাঁর আদর্শে অনুপ্রাণিত করতে পারলে কিশোর গ্যাং, হিরোজম, মাদকাসক্তির মত দুঃশ্চরিত্র থেকে তাদেরকে রক্ষা করা যাবে এবং তাদের মাধ্যমে কাঙ্খিত শান্তির সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এ লক্ষ্যে আলোর দিশা ফাউন্ডেশন স্কুল-কলেজ পর্যায়ে মোটিভেশনাল প্রোগ্রাম শুরু করেছে।

আলোচনা পরবর্তী কুইজ প্রতিযোগিতায় ৯ম ও ১০ম শ্রেণির প্রায় ১’শ শিক্ষার্থী অংশগ্রহন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রক্তসেবা প্রধান জাকারিয়া আলম, এ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবাপ্রধান আসিফ মাহমুদ, স্বেচ্ছাসেবক তাহমিম, আবির, সানজিদ, মাহাতির, রুনা, নিধি। অনুষ্ঠানের সভাপতি জনাব জেবুন্নেসা খানম উক্ত আয়োজনকে যুগোপযোগী বলে মন্তব্য করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নাজিরহাট প্রতিনিধি: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রমের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা সদরে সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি থেকে বেসরকারি ভাবে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর।

বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন কাঞ্চন, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিম উদ্দিন শাহীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. জালাল উদ্দিন চৌধুরী, মোজাহারুল ইকবাল লাভলু, এন এম রহমত উল্লাহ, সংগঠনের সভাপতি ধীমান দাশ, সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, উপদেষ্টা ড. তরুণ কুমার আচার্য্য, কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রুবেল শীল, আহমেদ এরশাদ খোকন, সাংবাদিক জিপন উদ্দিন, শিমুল পাল, বিজন শীল, ঝুমুর সর্দ্দার, মিন্টু দাশ গুপ্ত, সুল্বভ দত্ত, কৃপাঞ্জন আচার্য, সোনা রাম আচার্য, উপদেষ্টা নারায়ন আচার্য। সংগঠনের দুই সদস্যকে নগদ অর্থ প্রদান করা হয়।

মাভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চাতুয়া শাখার ইফতার মাহফিল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দুবাই চাতুয়া শাখা (প্রস্তাবিত) হক কমিটির এর উদ্যোগে সোমবার ৯ মার্চ বাদ-এ আছর দুবাইয়ের চাতুয়ায় কমিটির অস্থায়ী কার্যালয়ে পবিত্র ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কমিটির সভাপতি মুহাম্মদ বদিউল আলম বদির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঈনুদ্দীন অনিকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন অধ্যক্ষ আলহাজ্ব মুহাম্মদ হাসান রেজা আল কাদেরী (মা.জি.আ.)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মওলানা মুহাম্মদ দিদারুল আলম কেন্দ্রীয় সদস্য, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন উপদেষ্টা আজমান শাখা ও উপদেষ্টা কাজী ফয়জুল ইসলাম করিম দুবাই হামরিয়া শাখা ও ব্যবসায়ী আবদুর রহিম।

এতে শত শত আশেকে রাসুল (সাঃ) ও আশেকে মাইজভান্ডারীর উপস্হিতিতে বক্তারা বলেন, ইহকালের শান্তি ও পরকালের মুক্তির জন্য যুগে যুগে আল্লাহর অলিদের আগমন ঘটে পরিশেষে মহান মালিক হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারীর যে মিশন হুক্কুল লা হুক্কুল ইবাদত ধারণ করে মানবতার কল্যাণে নিয়োজিত রাখার আহবান জানান।

অত্র কমিটির সিনিয়র সভাপতি এরশাদ, সাংগঠনিক সম্পাদক মিজান, প্রচার সম্পাদক রাশেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল সহ চাতুয়াপার্কিংয়ে কর্মরত প্রবাসী ভাইদের আন্তরিক প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রধান আলোচকের আখেরী মুনাজাত ও ইফতার ও তরারুক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ