আজঃ বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

৩৩ বছরের পানিসংকট নিরসনে কর্ণফুলী আবাসিকে ত্রিপক্ষীয় চুক্তি

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম ওয়াসা ও কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতির মধ্যে এক ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (দুপুরে চট্টগ্রাম সিডিএ ভবনের মিলনায়তনে এই চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম। এদিকে দীর্ঘদিনের পানিসংকট নিরসনে এই চুক্তিকে ঐতিহাসিক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনোয়ারা বেগম। সমিতির পক্ষে স্বাগত বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান।
অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান বলেন, দৃষ্টিনন্দন এই প্রকল্পটি বাস্তবায়নে সিডিএ সর্বাত্মক সহযোগিতা করবে। এটি শুধু আনুষ্ঠানিক চুক্তি নয়—বাস্তবায়নের মাধ্যমে যেন কর্ণফুলী হাউজিংয়ের প্লট মালিকরা সরাসরি উপকৃত হন, সেই লক্ষ্যেই আমাদের অঙ্গীকার।
তিনি আরও বলেন, চট্টগ্রামের নগর পরিকল্পনায় নাগরিক সেবার মানোন্নয়নই আমাদের মূল লক্ষ্য। সময়সীমা অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন হলে নাগরিকরা দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন।
চট্টগ্রাম ওয়াসার এমডি মনোয়ারা বেগম বলেন, ভান্ডারজুড়ি প্রকল্পের আওতায় ৫১৯টি প্লট মালিক পানি সংযোগের হকদার। প্রাথমিকভাবে ৫০ লাখ লিটার পানি সরবরাহ করা হবে এবং অর্থ প্রাপ্তির তিন মাসের মধ্যেই সংযোগ কার্যক্রম শুরু হবে, ইন শা আল্লাহ্। তিনি আরও বলেন, চট্টগ্রামের মানুষ যেন পানির মতো মৌলিক সেবা থেকে বঞ্চিত না হন, সেটিই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
চুক্তি অনুযায়ী, প্রতি প্লট মালিককে ৪০ হাজার টাকা সার্ভিস চার্জ প্রদান করতে হবে। প্রকল্পের আওতায় পানির পাইপলাইন সম্প্রসারণ, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ একাধিক নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।
সভায় অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন, এই চুক্তির বাস্তবায়নের মধ্য দিয়ে সিডিএ কর্ণফুলী হাউজিং এলাকার দীর্ঘ ৩৩ বছরের পানিসংকট নিরসনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
অনুষ্ঠানে সিডিএর পক্ষে স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম, সচিব রবীন্দ্র চাকমা, প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, স্টেট অফিসার মো. আলমগীর খান, নির্বাহী প্রকৌশলী মো. ইলিয়াস প্রমুখ এবং ওয়াসার পক্ষে প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মাহাবুবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।প্লট মালিক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন উপদেষ্টা অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, সহ-সভাপতি গোলাম ওয়ারেস, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, যুগ্ম সম্পাদক সাইফুল হুদা, অর্থ সম্পাদক অ্যাডভোকেট সেলিম চৌধুরী, প্রচার সম্পাদক সাইফুজ্জামান রাফি, অ্যাডভোকেট আশীষ কিরণ দাশ, অ্যাডভোকেট কে. এম. শান্তনু চৌধুরী প্রমূখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পবিত্র রমজানে ইফতার বিতরণ মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত – আবু সুফিয়ান এম.পি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, পবিত্র রমজান সংযম, আত্মশুদ্ধি, ত্যাগ ও মানবিকতার মাস। অন্যের প্রতি সদয় ও সহমর্মিতার মাস। মাহে রমজান আমাদের মাঝে হাজির হয়েছে মহান আল্লাহর কৃপা অর্জনের সুযোগ হিসেবে। তাই পবিত্র রমজান মাসে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ হলো মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। রমজানে আমাদের সংযমী হতে হবে। রোজার মাধ্যমে আত্মিক পরিশুদ্ধির জন্য অন্তরের লোভ-লালসা ও নেতিবাচক চিন্তার লাগাম টেনে ধরতে হবে। রোজা রাখার পাশাপাশি সমাজের বিত্তবানসহ আমাদের সকলের দায়িত্ব রয়েছে প্রতিবেশী, আত্মীয়স্বজন ও অসহায়দের পাশে দাঁড়ানোর।

অসহায়, গরিব-দুঃখীদের বিপদে তাদের সহায়তা দান রমজানেরই শিক্ষা।তাই পবিত্র রমজান মাসে সামর্থ অনুযায়ী দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।১৮ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডস্থ ওয়াজেরপাড়া এলাকায় পবিএ মাহে রমজান উপলক্ষ্যে এলাকার অসহায়, গরীব ও দুস্থ পরিবারের মাঝে “কাঁচা মাংস ও ইফতার সামগ্রী” বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ওমান প্রবাসী মো. নাছির উদ্দিন এর সৌজন্যে ৩০০ পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, প্রবাসী মো. নাছির উদ্দিন, মো. মাহবুব সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে বসন্তবরণ ও পিঠা উৎসব

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে এবং বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চট্টগ্রামের বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে দিনব্যাপী বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কলেজ প্রাঙ্গণে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের শুভ উদ্বোধন করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক। এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের পদচারণায় পুরো ক্যাম্পাস এক মিলনমেলায় পরিণত হয়। উদ্বোধনী বক্তব্যে এবং আলোচনা সভায় বক্তারা বাঙালি সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, আকাশ সংস্কৃতির যুগে আমাদের শিকড়কে ভুলে গেলে চলবে না। নতুন প্রজন্মের মাঝে দেশীয় ঐতিহ্যচর্চা, সাংস্কৃতিক মূল্যবোধ জাগ্রত করা এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের উৎসবের ভূমিকা অপরিসীম।

বসন্তের উজ্জ্বল রঙে সেজে ওঠা ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। হরেক রকম পিঠাপুলির স্টল এবং শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা পিঠার সঙ্গে পরিচিত হতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
আয়োজকরা জানান, পাঠ্যপুস্তকের শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং আমাদের গ্রামীণ লোকজ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই উৎসবের আয়োজন করা হয়েছে।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান।

জানা যায়, এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে। এ সময় তারা উভয় নেতার মাজার জিয়ারতও করবেন।

আরও পড়ুন

সর্বশেষ