আজঃ বুধবার ১৮ মার্চ, ২০২৬

চট্টগ্রামের পেয়ারা কদর সারা বাংলাদেশ।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের চন্দনাইশ ও পটিয়া উপজেলার সুস্বাদু পেয়ারা উৎপাদনের জন্য সারা দেশে বিখ্যাত। এখানকার উৎপাদিত কাঞ্চন পেয়ারা স্বাদ, গুণগতমান ও আকারের জন্য সুখ্যাতি কুড়িয়েছে বহুকাল থেকে। ফলে এই পেয়ারা এখন একটি বিশেষ কৃষিপণ্য হিসেবে সারা দেশে পরিচিতি লাভ করেছে। চন্দনাইশ উপজেলার হাসিমপুর, সৈয়দাবাদ, ও কাঞ্চননগর পটিয়া উপজেলার হাইদগাঁও, রতনপুর এলাকায় এ জাতের পেয়ারা উৎপাদন শুরু এবং বেশি উৎপাদন হয় বলে নামকরণ করা হয়েছে কাঞ্চন পেয়ারা।


  1. চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক দশক ধরে বাণিজ্যিকভাবে পেয়ারা চাষ করে আসছেন দুই সহস্রাধিক কৃষক। এ অঞ্চলের মাটি ও জলবায়ু পেয়ারা উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। এখানকার পেয়ারাগুলো আকারে বড়, সুস্বাদু, রসালো ও সহজে নষ্ট হয় না। জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বর পর্যন্ত পেয়ারার ব্যাপক ফলন হয়।
  2. তবে পেয়ারা চাষিদের অভিযোগ, সরাসরি বাগান থেকে হাটে পেয়ারা পরিবহনের ক্ষেত্রে অবকাঠামোগত সমস্যা, হিমাগারের অভাব ও পেয়ারার ন্যায্যদাম না পাওয়াসহ বিভিন্ন সমস্যায় পড়তে হয় তাদের। এ ছাড়া বাজার ব্যবস্থাপনায় আধুনিকতার ঘাটতি ও প্রাকৃতিক দুর্যোগ অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে উপজেলা কৃষি অফিস বলছে, চাষিদের আধুনিক পদ্ধতিতে পেয়ারা চাষে উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ, রোগবালাই দমনে সহায়তা, প্রণোদনা প্রদান, উপকরণ বিতরণ ও বাগান পর্যবেক্ষণের
  3. মাধ্যমে উৎপাদন বৃদ্ধির চেষ্টা চলমান।

চন্দনাইশ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকার ৭৫০ হেক্টর জমিতে পেয়ারা চাষ হয়েছে। তার মধ্যে ৭৩০ হেক্টর জমিতে কাঞ্চন পেয়ারা ও বাকি ২০ হেক্টর জমিতে অন্যান্য জাতের পেয়ারা চাষ করেছেন চাষিরা। প্রতি হেক্টর জমিতে ১৫ মেট্রিক টন পেয়ারা উৎপন্ন হয়। পেয়ারার মৌসুমে এখানকার উৎপাদিত পেয়ারার ছোট বড় হাট গুলো বসে উপজেলার রৌশনহাট বাজার, খাঁনহাট বাজার, বাগিছাহাট বাজার, কাঞ্চননগর বাদামতল বাজার, জামিজুরি, হাশিমপুর, বাদামতল দোহাজারী, পটিয়া থানা হাট,কমলমুন্সির হাটসহ বিভিন্ন এলাকায় ছোট-বড় পেয়ারার হাট বসে।

সেখানে সকাল থেকে চাষিরা পেয়ারা নিয়ে ভিড় জমান। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত চলে পেয়ারা কেনাবেচা। এ হাটগুলো চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পার্শ্ববর্তী হওয়ায় চট্টগ্রাম নগরী, কক্সবাজার, বান্দরবান, সহ সারা দেশের পর্যটকদের আসা যোগাযোগ পথ সহজ হওয়ার পাইকারি ব্যবসায়ীরা সহজেই পেয়ারা তাদের নিজ নিজ গন্তব্যে পরিবহন করতে পারেন।

পেয়ারা চাষীরা বলেন সাধারণত জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বর পর্যন্ত কাঞ্চন পেয়ারার মৌসুম হিসেবে পরিচিত। চলতি মৌসুমের শুরু থেকে পর্যাপ্ত বৃষ্টিপাত ও কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হওয়ার ফলে এ বছর উৎপাদন ভালো হয়েছে। কিন্তু হিমাগারের অভাবে পেয়ারা বেশি দিন সংরক্ষণ করা যাচ্ছে না। এ উপজেলার হাশিমপুর ও কাঞ্চনাবাদ ইউনিয়নে পেয়ারা বাগানের প্রধান কেন্দ্রস্থল। বর্তমানে বাগানজুড়ে কয়েক হাজার শ্রমিক কাজ করছেন। সরকার যদি আরও আধুনিক কৃষি সহায়তা, প্রশিক্ষণ ও মধ্যস্বত্বভোগী ব্যতীত সরাসরি পেয়ারা বাজারজাতকরণে সহায়তা করলে একদিকে যেমন চাষিরা উপকৃত হবে অন্যদিকে এ অঞ্চলের পেয়ারা আন্তর্জাতিক বাজারেও পরিচিতি লাভ করবে। কাঞ্চন পেয়ারা আকারে বড়, সুস্বাদু ও সহজে নষ্ট হয় না। অন্যান্য জাতের পেয়ারার চেয়ে কাঞ্চন পেয়ারার চাহিদা বেশি। আমরা প্রতি মৌসুমে এখান থেকে পেয়ারা সংগ্রহ করে বিভিন্ন জেলার ফলের আড়তে পাঠাই। মাসখানেক আগে থেকে কাঞ্চন পেয়ারা বাজার আসতে শুরু করেছে তাই এখন দাম একটু বেশি। তবে কিছুদিন পার হলে দাম কিছুটা কমে আসবে।

চন্দনাইশের বিভিন্ন সমতল ও পাহাড়ি অঞ্চলে দেড় সহস্রাধিক বাগানে পেয়ারা চাষ হয়। এখানকার উৎপাদিত কাঞ্চন পেয়ারার সুখ্যাতি দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। এ অঞ্চলের মানুষের জীবিকা ও অর্থনীতির জন্য কাঞ্চন পেয়ারা আশীর্বাদস্বরূপ। সঠিক পরিকল্পনা, আধুনিক কৃষিব্যবস্থাপনা ও সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয়ে পেয়ারা বাংলাদেশের একটি অন্যতম কৃষিপণ্যে পরিণত হতে পারে।

চন্দনাইশ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসেন বলেন, ‘চলতি মৌসুমে উপজেলাজুড়ে কাঞ্চন পেয়ারার ফলন ভালো হয়েছে। পেয়ারা বাগানে রোগবালাই দমন ও উৎপাদন বৃদ্ধিতে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে চাষিদের সহায়তা দিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে জরিমানা গুনল দুই পেট্টোল পাম্প, ওজন কম ও হালনাগাদ নেই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে দুইটি পেট্টোল পাম্পকে জরিমানা করা হয়। বুধবার বিএসটিআইয়ের পৃথক ভ্রাম্যমাণ আদালতে এসব জরিমানা করা হয়। দুটি পেট্টোল পাম্পকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালতে দায়িত্ব পালন করেন বিএসটিআই চট্টগ্রামের পরীক্ষক প্রিময় মজকুরী জয়। অভিযানে নগরীর পাঁচলাইশ থানার নাসিরাবাদের বাদশা মিয়া অ্যান্ড সন্স পেট্টোল পাম্পের ডিসপেন্সিং ইউনিট যাচাই করে দেখা যায়, ডিজেল সরবরাহে প্রতি ৫ লিটারে ১২০ মিলিলিটার কম দেওয়া হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপু।

একইদিন, কাতালগঞ্জ এলাকার হাজি ইউনুস অ্যান্ড কোং নামের পেট্টোল পাম্পের ভেরিফিকেশন সনদ হালনাগাদ না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে তাদের ডিসপেন্সিং ইউনিটে পরিমাপের যথার্থতা সন্তোষজনক পাওয়া গেছে। এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার। এছাড়া একই এলাকায় খান ব্রাদার্স সিএনজি প্রাইভেট লিমিটেডের পরিমাপ সঠিক এবং প্রয়োজনীয় সব সনদ হালনাগাদ থাকায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়।

চট্টগ্রাম কারাগারে ঈদের হাসি ফোটাতে নানা উদ্যেগ, বন্দীরা আপ্যায়িত হবে বিশেষ খাবারে ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঈদে কারাবন্দীদের মুখে হাসি ফোটাতে নানা উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। প্রায় ছয় হাজার বন্দীদের মাঝে কারাগার কর্তৃপক্ষ ছড়িয়ে দিতে চায় ঈদের আনন্দ। ঈদের দিন কারাগারে স্বজনদের কাছে ছুটলেও চার দেয়ালের বাইরে যাবার সুযোগ নেই কারাবন্দীদের। সরকারি নিয়মীতির মধ্যে থেকেই দেখা করতে হয়। এবার ঈদে কারাগারে বন্দীদের পায়েস, মুড়ি, গরুর ও ছাগলের মাংসের ব্যবস্থা থাকবে। তবে ঈদের পরদিন স্বজনরা বাসায় রান্না করা খাবার দিতে পারবেন বন্দীদের। বাহিরের কোন বাবুচি নয়, কারাবন্দী কয়েদীরা এই রান্না করবেন বলে জানা গেছে। এবার কারাবন্দী মায়ের সাথে ৪৫ শিশুও ঈদ করবে বলে জানা গেছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান, বিধি অনুযায়ী আমরা সর্বাত্মক চেষ্টা করছি ঈদে যেন বন্দীদের মন খারাপ না থাকে। ঈদ উপলক্ষে বিশেষ রান্নার আয়োজন করা হবে কারাগারে। কারাগারের ভেতরে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। সকাল সাড়ে সাতটায় কারাগারে কর্মরত অফিসার ও কর্মচারীরা নামাজ পড়বেন।

সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে বন্দীদের ঈদের নামাজ। সকালে বন্দীদের সরবরাহ করা হবে পায়েস, মুড়ি। দুপুরে মুসলিম বন্দীদের জন্য গরুর মাংস। অন্য ধর্মালম্বীদের জন ছাগলের মাংসের ব্যবস্থা থাকবে। এছাড়া সবার জন্য থাকবে মুরগির মাংস ও মিষ্টি। রাতে পোলাও এবং পান সুপারির ব্যবস্থা করা হয়েছে। ঈদের পরদিন স্বজনরা বাসায় রান্না করা খাবার দিতে পারবেন বন্দীদের।
কারগারসূত্রে জানা যায়, চট্টগ্রাম কে›ন্দ্রীয় কারাগারে সাজা, মত্যুদণ্ডপ্রাপ্ত ও হাজতি মিলে বন্দীর সংখ্যা ছিলো প্রায় ছয় হাজার। সেই হিসেবে প্রায় ছয় হাজার বন্দী এবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ঈদ উদযাপন করবেন।

বিপুল সংখ্যাক বন্দীর জন্য কারাগারে উন্নত খাবারের রান্নার আয়োজন করা হয়েছে। করা হয়েছে বাহারি আলোকসজ্জা। ইচ্ছে করলেও কারাবন্দীরা সারাবছর ঘরে রান্নার স্বাদ নিতে পারেন না। তবে ঈদের পরদিন স্বজনরা চাইলে বাড়ির রান্না করা খাবার দিতে পারবেন বন্দীদের।
জানা গেছে, ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম কারাগার ১৯৯৯ সালের ১৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় কারাগারে উন্নীত হয়। কারাগারের পাঁচ তলা বিশিষ্ট পদ্মা, মেঘনা ও যমুনা ভবনের প্রতিটিতে ৩০০ জন ও কর্ণফুলী, সাংগু ও হালদা ভবনের প্রতিটিতে ২৪০ জন বন্দী ধারণক্ষমতা সম্পন্ন। পাঁচ কক্ষ বিশিষ্ট দুটি ফাঁসির সেল ভবন, ৩২ কক্ষ বিশিষ্ট একটি সেল ভবন রয়েছে।

এবার পেশাদার কোন বাবুর্চি নয়, কারাবন্দী কয়েদীরা ২৮ চুলায় এসব রান্না তৈরি করবেন। বন্দীদের রান্নার জন্য দুটি রান্না ঘরে ২৮টি চুলা (চৌকা) রয়েছে। এছাড়া চারতলা বিশিষ্ট একটি মহিলা কয়েদি ও দুই তলা বিশিষ্ট মহিলা হাজতি ব্যারাক রয়েছে দুটি। কাগজে কলমে দুই হাজার ২’শ ৪৮ জন বন্দীর ধারণক্ষমতা সম্পন্ন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীর সংখ্যা ছিল প্রায় ছয় হাজার। এদিকে কোন অপরাধ না করেও কারাগারে বন্দী রয়েছে ৪৫ শিশু। নানা অপরাধে জড়িত কারাবন্দী মায়ের সাথে শিশুরাও বন্দী জীবনযাপন করছে। জেলার সৈয়দ শাহ শরীফ জানান, বন্দী মায়ের সাথে শিশুদের ছয় বছর বয়স পর্যন্ত কারাগারে রাখা হয়। কারাগারে থাকা শিশুদের জন্য খেলাধূলা ও পড়াশোনার ব্যবস্থা রয়েছে। ছয় বছর বয়স পার হলেও তাদেরকে সমাজ সেবার আওতাধীন বিভিন্ন শিশু সদনে পাঠানো হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ