আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন।

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে পশ্চিম পাড়া এলাকায় সোমবার সকালে আবাসিক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত ও তিতাস গ্যাস কতৃপক্ষ।

জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক নিয়োজিত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের চন্দ্রা জোনাল ম্যানেজার আসাদুজ্জামান আজাদ, তিতাস গ্যাস ইমার্জেন্সী চন্দ্রা জোনাল ম্যানেজার আমিনুর রহমান, তিতাস গ্যাস চন্দ্রা জোনাল উপ সহকারী আসাদ হাওলাদার, উপ সহকারী আতাউর রহমান সহ প্রশাসনিক কর্মকর্তারা।

এসময় ৫ টি টিনসেট বাড়ি ও ২০ টি বহুতল ভবনের অবৈধ ৫ রাইজার জব্দ, ২৬০ টি চুলা সংযোগ বিচ্ছিন্ন ও জব্দসহ প্রায় সাড়ে তিনশত ফিট গ্যাস পাইপ জব্দ করা হয়। এসময় মজির উদ্দিনকে নামের এক জনকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।

তিতাস গ্যাসের চন্দ্রা জোনাল ম্যানেজার মোঃ আসাদুজ্জামান আজাদ বলেন আজকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন করন অভিযানে প্রায় ৫,৪৬০ ঘনফুট গ্যাস ব্যবহার হতো এমন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দীঘদিন ধরে একটি মহল তিতাস কতৃপক্ষের চোক ফাঁকি দিয়ে বাসা বাড়িতে গ্যাস সংযোগ দিয়ে আসছিলো। যা সরকারের লাখ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে। আমরা আজকে সেই সব সংযোগ বিচ্ছিন্ন করেছি। অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ