চিটাগাং চেম্বারে নির্বাচন ১ নভেম্বর ৫ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ এক যুগ পর আগামী ১ নভেম্বর চট্টগ্রামের বাণ্যিজিক এলাকা আগ্রাবাদে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হবে চেম্বারের নির্বাচন। গত ১১ আগস্ট বিকেলে চেম্বারের নির্বাচনী তফসিল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের প্রধান ও চট্টগ্রামের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম। তফসিল অনুযায়ী ৭ সেপ্টেম্বর নির্বাচনী বোর্ড প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১৪ সেপ্টেম্বর।

নির্বাচনের প্রার্থী ফরম বিক্রি চলবে ১৪ থেকে ২০ সেপ্টেম্বর। জমাদানের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর প্রাথমিক ও ৫ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে আছেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (সাধারণ শাখা) আহমেদ হাছান।

নিয়ম অনুযায়ী চট্টগ্রাম চেম্বারের ২৪ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের ১২ জন পরিচালক সাধারণ সদস্যদের ভোটে, ছয়জন পরিচালক সহযোগী সদস্যদের ভোটে, তিনজন পরিচালক টাউন এসোসিয়েশন থেকে ও তিনজন পরিচালক ট্রেড গ্রুপ থেকে নির্বাচিত হবেন।

এদিকে চেম্বারের সংস্কার ও প্রকৃত ভোটারের প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচনের লক্ষে নানা কার্যক্রমও চালিয়ে যাচ্ছেন চট্টগ্রাম চেম্বারের প্রশাসক ও স্বয়ং বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন শাখা। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে ছেঁটে ফেলা হয়েছে অকার্যকর ও ভুয়া ভোটার। এজন্য তদন্ত কমিটিও করে বাণিজ্য মন্ত্রণালয়। গত ২০ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন শাখা-১ এর একটি চিঠিতে অকার্যকর ও ভুয়া ভোটারদের সদস্যপদ নবায়ন না করতে এবং নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। তারই প্রেক্ষিতে গত ২৪ আগস্ট চট্টগ্রাম চেম্বার প্রশাসক নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে চারটি টাউন এসোসিয়েশন ও চারটি ট্রেড গ্রুপকে ভোট প্রদানের সুযোগ না দেওয়ার নির্দেশনা দেন। এরমধ্যে টাউন এসোসিয়েশনের সদস্যরা হলো- পটিয়া এসোসিয়েশন অব ট্রেড এন্ড ইন্ডাস্ট্রি, বোয়ালখালী এসোসিয়েশন অব ট্রেড এন্ড ইন্ডাস্ট্রি, হাটহাজারী এসোসিয়েশন অব ট্রেড এন্ড ইন্ডাস্ট্রি এবং রাঙ্গুনিয়া এসোসিয়েশন অব ট্রেড এন্ড ইন্ডাস্ট্রি।এছাড়া চারটি ট্রেড গ্রুপের মধ্যে রয়েছে- চট্টগ্রাম ক্ষুদ্র পাদুকা শিল্প মালিক গ্রুপ, চট্টগ্রাম টায়ার টিউব ইম্পোর্টার্স এন্ড ডিলার্স গ্রুপ, চিটাগাং ডাইজ এন্ড কেমিক্যালস ইম্পোর্টার্স এন্ড ডিলার গ্রুপ এবং চিটাগাং মিল্ক ফুড ইম্পোর্টার্স গ্রুপ। এছাড়াও অন্তত হাজার খানেক অকার্যকর ও ভুয়া ভোটার বাদ পড়ছেন।
অন্যদিকে, গত ২০ মে বাণিজ্য মন্ত্রণালয়ের এস.আর.ও নং ১৪৪-আইন/২০২৫ এর মাধ্যমে জারিকৃত বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫ এর ধারা ১৮ এর উপধারা (৪) এ উল্লেখ করা হয়- ‘ফেডারেশনসহ সকল বাণিজ্য সংগঠনের নির্বাহী কমিটি বা পরিচালনা পর্যদে কোনো ব্যক্তি পরপর দুই মেয়াদ শেষে অন্য একটি নির্বাচনে অংশগ্রহণ না করিয়া পরবর্তীতে নির্বাচনে অংশগ্রহণ করিতে পারিবেন’ শর্ত জারি করা হয়।

সে অনুযায়ী গত ২০২১ এবং ২০২৩ সালে পরপর ২ নির্বাচনে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন এমন ১২ জন এবার ভোটে প্রার্থী হতে পারবেন না। ওই ১২ জনের তালিকা গত ২৪ আগস্ট চেম্বার প্রশাসকের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ওই ১২ জন হলেন- অঞ্জন শেখর দাশ, নাজমুল করিম চৌধুরী শারুন, সৈয়দ মোহাম্মদ তানভীর, এ. কে. এম. আকতার হোসেন, মো. অহীদ সিরাজ চৌধুরী, তরফদার মো. রুহুল আমিন, বেনাজির চৌধুরী, ইফতেখার হোসেন, মো. রাকিবুর রহমান, মোহাম্মদ আদনানুল ইসলাম, জহিরুল ইসলাম চৌধুরী ও মাহবুবুল হক।এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর চট্টগ্রাম চেম্বার পরিচালনার দায়িত্বে থাকা সদস্যদের পদত্যাগের জন্য দফায় দফায় বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীরা। পরে চেম্বারের সভাপতি ও দুই সহ-সভাপতিসহ ২১ পরিচালক পদত্যাগ করেন।

এরপর গত বছরের ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম চেম্বারের প্রশাসকের দায়িত্ব নেন তৎকালীন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা। শুরুতে তার মেয়াদ ছিল ১২০ দিন। পরে আরও দুই দফা মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ গত ৩ জুলাই এর প্রজ্ঞাপনে তার মেয়াদ আরও ৬০ দিনের জন্য বাড়ানো হয়। আগামী ৮ সেপ্টেম্বর শেষ হচ্ছে তার মেয়াদ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কুয়েটে ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ জানুয়ারি। এবার খুলনা, ঢাকা ও রাজশাহী- এ তিন বিভাগীয় শহরে একযোগে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এমআইএসটির ভর্তি পরীক্ষা শুরু ১৮ ডিসেম্বর

ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর ‘সি’ ইউনিট এবং ১৯ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।

এবার পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে সাতটি বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শহরগুলো হলো- ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ।

আহতদের দেখতে গিয়ে আসলাম চৌধুরী সীতাকুন্ডের ঐক্যবদ্ধ বিএনপিতে ফাটল কাম্য নয়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সীতাকুন্ড বিএনপি সবসময় ঐক্যবদ্ধ থেকে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন চালিয়ে গেছে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে হবে। সমানবিক বাংলাদেশ গঠনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মিশন ভিশন বাস্তবায়ন করতে গেলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করতে হবে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ।

শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার কুমিরা, সোনাইছড়ি, বাঁশবাড়ীয়া এবং বাড়বকুন্ড ইউনিয়নে আহত নেতাকর্মীদের খোঁজ খবর নিতে গিয়ে অনুষ্ঠিত সমবেদনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যে অনভিপ্রেত ঘটনা ঘটেছে সেটি কারো কাম্য নয়। নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে কিন্তু সেটি কখনও সংঘাতে রূপ নেয়াটা উচিত নয়। অতীতের ন্যায় সবাইকে আবারও একযোগে কাজ করতে হবে। নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকলে তৃতীয়পক্ষ সুযোগ নিবে। সেই সাথে দেশের অগ্রযাত্রা উন্নতিতেও বিরূপ প্রভাব পড়বে। খুব সহসাই সবাইকে এককাতারে এনে দলীয় কার্যক্রম পরিচালনা করা হবে ইনশাল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর, যুগ্ম-আহবায়ক জহুরুল আলম জহুর, সালামত উল্ল্যাহ, যুগ্ম-সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী, নুরউদ্দিন মোঃ জাহাঙ্গীর চৌধুরী, মমতাজ উদ্দিন আহমেদ, মোঃ রবিউল হক, নাজিমউদ্দৌলা, গিয়াসুল মাহমুদ চৌধুরী তসলিম, আজিজুর রহমান, আনোয়ারুল আজিম মুকুল, সবুজ, বশর চেয়ারম্যান, ইদ্রিস মিয়া, আওরঙ্গজেব মোস্তফা প্রমূখ।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ