চবিতে লুটের অস্ত্র উদ্ধারে আল্টিমেটাম সংঘর্ষের ঘটনায় মামলা প্রশাসনের

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

স্থানীয় গ্রামবাসী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিরপত্তা দপ্তর থেকে অস্ত্র লুট হাওয়ার ঘটনায় আরও একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।মঙ্গলবার মামলাটি দায়ের করে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরপত্তা প্রধান বাদী হয়ে ৯৫ জনের নাম উল্লেখ করে মামলা করেছে। এ মামলায় ৮০০ থেকে ১০০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এদিকে, বিশ্ববিদ্যালয়ের নিরপত্তা দপ্তর থেকে লুট হওয়া দেশীয় অস্ত্র ৪৮ ঘণ্টার মধ্যে ফেরত দিতে বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ৫ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে জব্দকৃত দেশীয় অস্ত্র নিরাপত্তা দপ্তরে সংরক্ষিত ছিল, যা গত ৩১ আগস্ট জোবরা গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের সময় নিরাপত্তা দপ্তর থেকে চুরি হয়। চুরিকৃত দেশীয় অস্ত্রসমূহ যাদের কাছে আছে তাদেরকে বিজ্ঞপ্তি প্রকাশ থেকে ৪৮ ঘন্টার মধ্যে নিরাপত্তা দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে। অন্যথায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

অন্যদিকে, সংঘর্ষের পর মঙ্গলবারও ১৪৪ ধারা জারি ছিল বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায়। ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল অন্যান্য দিনের তুলনায় কম।
এদিকে চবি শিক্ষার্থীদের নিরাপত্তা ও সাম্প্রতিক সংঘর্ষ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ক্যাম্পাস সংলগ্ন এলাকায় একটি মডেল থানা স্থাপনের প্রস্তাব-সহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় চবি উপাচার্য, দুই উপ-উপাচার্য, সকল অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন জানান, বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সংঘর্ষে আহত শিক্ষার্থীদের সকল চিকিৎসা ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে।

এ জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি মডেল থানা স্থাপনের বিষয়ে সরকারকে প্রস্তাব দেওয়া হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় রেলক্রসিং এলাকায় একটি পুলিশ বক্স স্থাপনের উদ্যোগও নেওয়া হবে।

তিনি আরও বলেন, আজকের মধ্যে সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে। এ ঘটনা পর্যালোচনার জন্য আগামীকাল (২ সেপ্টেম্বর) একটি জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। পাশাপাশি জোবরা এলাকার বাড়িওয়ালাদের সঙ্গে সমন্বয় করতে আরেকটি কমিটি গঠন করা হবে।
উপ-উপাচার্য জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে গঠিত স্ট্রাইকিং ফোর্স প্রত্যাহার করা হবে না। এছাড়া শিক্ষার্থীদের জন্য একটি নিরাপত্তা হটলাইন চালু করার সিদ্ধান্ত হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে মাস্কাট থেকে যাত্রীর ব্যাগে মিলল স্বর্ণ সুতিকাকে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ছবি-১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইটে মাস্কাট থেকে চট্টগ্রামে আসেন ওই যাত্রী।বিমানবন্দরের কাস্টমস হল থেকে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস গোয়েন্দা সংস্থার যৌথ দল তার ব্যাগেজে তল্লাশি চালায়। আটক মোহাম্মদ হাসান মুরাদ চট্টগ্রামের রাউজান উপজেলার নাসিরনগর এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, তল্লাশিতে ১০৬ গ্রাম স্বর্ণের অলংকার, ৪২৫ গ্রাম স্বর্ণপিণ্ড এবং ৩ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। মোট উদ্ধার করা স্বর্ণের পরিমাণ ৫৩৪ গ্রাম।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, স্বর্ণগুলো ব্যাগেজের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল। এ কারণে কাস্টমসের স্ক্যানারে তা সরাসরি ধরা পড়েনি; বরং স্ক্যানারে বিভ্রান্তি সৃষ্টি করেছিল।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা বলেন, উদ্ধার করা ৫৩৪ গ্রাম স্বর্ণের বিপরীতে ১ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে। চালানের পরিমাণ নির্ণয়ের পর উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।স্বর্ণ পরিবহনের ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা কর্তৃক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।তিনি আরও বলেন, বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নজরদারি অব্যাহত থাকবে।

তেজগাঁও কলেজ মসজিদে গোপন বৈঠকে জঙ্গি সন্দেহে আটক- ২৩ জন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


তেজগাঁও কলেজ জামে মসজিদে জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মসজিদের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।বিকেল সাড়ে ৩টার দিকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ অভিযান চালানো হয়।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ