আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

ভাঙ্গুড়ায় দূর্গাপূজা উদযাপনে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত।

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার পাবনা প্রতিনিধি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সনাতন ধর্মালম্বীদের  আসন্ন শারদীয় দূর্গাউৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন পূজামন্ডপ সমূহের নিরাপত্তা, আইনশৃংখলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে এক প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৮সেপ্টম্বর) সকাল ১১ টায় ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব তাপস কুমার পাল এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, পবিস-১ এর ভাঙ্গুড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ সেকেন্দার আলী, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডাঃ মোছাঃ হালিমা খানম,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফোরদৌস আলম,উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক বিপ্লব কুমার গুণ, সদস্য সচিব সুস্থির চন্দ্র সরকার,উপজেলা হিন্দ-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অবঃ অধ্যাপক ভবেশ চন্দ্র দে, উপজেলা পুজাউদযাপন কমিটির সাবেক সেক্রেটারী সংগীত কুমার পাল, ইউপি চেয়ারম্যানবৃন্দ, গোলাম ফারুক টুকুন,সুলতানা জাহান বকুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডাঃ মহির উদ্দিন, গণঅধিকার পরিষদের উপজেলা কমিটির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম দুলাল,উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মোঃ আমিনুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা,২১টি পূজা মনন্ডপ উদযাপন কমিটির নেতৃবৃন্দ,সাংবাদিক বৃন্দ স্ব-স্ব অবস্থান থেকে তাদের মতামত তুলে ধরেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, চলতি বছরে ভাঙ্গুড়া উপজেলায় পৌর এলাকা সহ ৬টি ইউনিয়নে বিভিন্ন স্থানে ২১টি মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ