আজঃ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি, ২০২৬

কুতুবদিয়ায় দীর্ঘ বছরের পর উন্নয়নের স্পর্শে তোফায়েল আহমেদ সড়ক

মো: মনিরুল ইসলাম, কুতুবদিয়া।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কক্সবাজারের কুতুবদিয়ার দক্ষিণ ধূরুংয়ের ৬নং ওয়ার্ডের তোফায়েল আহমেদ সিকদার সড়কটি দীর্ঘ বছর ধরে উন্নয়নের ছোয়া লাগেনি। রাস্তাটি কুতুব শরীফ দরবার সংলগ্ন পূর্ব ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধূরুং কাঁচা এলাকা ১৮/২০ চেইন পর্যন্ত চলাচলের গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে শিক্ষার্থী, কৃষক ও শ্রমিকসহ বিভিন্ন পথচারীদের চলাচলের অতি প্রয়োজনীয়। দীর্ঘ সময় ধরে অবহেলিত থাকায় বর্ষা মৌসুমে শিক্ষার্থীসহ পথচারীদের অতি কষ্টে চলাফেরা করতে হয়েছে। শুক্ন মৌসুমেও গাড়ি চলাচলের উপযোগী ছিলনা। বিষয়টি স্থানীয় দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ এর দৃষ্টি গোচর হলে তিনি সরকারিভাবে উর্ধতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করলে সড়কটি উন্নয়নের জন্য অনুমোদন পায়।


এক স্কুল পড়ুয়া ছাত্র জানান, আমি এবং আমার সহপাঠীরা এই সড়ক দিয়ে স্কুলে যাতায়াত করতে হয়। বর্ষা মৌসুমে আমাদের চলাচল করতে অতি কষ্ট হয়। রাস্তাটি সংস্কার হবে শুনে খুবই খুশি লাগছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন উদ্দিন আল আজাদ সড়কটি পরিদর্শন করেন এসময় সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আলহাজ্ব তোফায়েল আহমেদ সিকদারের পুত্র জিয়াউল হক জিয়া, হিলফুল ফুজুল কুতুবদিয়া সংগঠনের সভাপতি শেখ আখতারুল হক আল কুতুবী, বাদশাহ সহ বিভিন্ন জনসাধারণ উপস্থিত ছিলেন। স্থানীয় দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, কুতুবদিয়া উপজেলার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব যার নামে নাম করণ করে নির্মাণ করে ছিলাম আলহাজ্ব তোফায়েল আহমেদ সিকদার সড়ক।


করেছি ইনভেন্টরি কোড ভোক্ত।আজ এক কোটি ত্রিশ লক্ষ টাকা ব্যায়ে কার্পেটিং দ্বারা উন্নয়ন কাজের লেওয়াড বা সূচনালগ্নে।এই সড়কটি প্রায় ১৫/১৮ ফিট প্রসস্থ করে মাঠি দ্বারা উন্নয়ন করার সময় অনেকে জমি, মাঠি এমন কি অনেকে গাছ কাটতে হয়েছে আরসিসি গেইট ভেঙ্গে জায়গা ছাড়তে হয়েছে সকলের প্রতি আমি কৃতজ্ঞ। যার কথা না বললে নয় নীরবে যিনি কুতুবদিয়া উপজেলার উন্নয়ন করে যাচ্ছেন প্রকৌশলী আলহাজ্ব মনজুর সাদেক প্রকল্প পরিচালক আমার গ্রাম আমার শহর প্রকল্প। তার কাছে আমরা কৃতজ্ঞ, তার উত্তর উত্তর সাফলতা কামনা করি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম ৮ কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-৮ আসনের বোয়ালখালীতে সব প্রস্তুতি সম্পন্ন করে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে ভোটের সরঞ্জাম।বুধবার (১১ ফেব্রুয়ারী ) দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ থেকে প্রতিটি ভোট কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা এসব সরঞ্জাম সংগ্রহ করতে দেখা গেছে।


নিবার্চন অফিস সূত্রে জানা গেছে, বোয়ালখালীতে ৮২ টি কেন্দ্রে মোট ভোটার রয়েছে ২ লক্ষ ২৩ হাজার ১৯০ জন। এছাড়া বোয়ালখালী উপজেলা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩, ৪, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-৮ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ৭২৯ জন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. মেহেদী হাসান ফারুক বলেন, ভোট গ্রহণের জন্য আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। ভোটের সরঞ্জাম নিয়ে ইতোমধ্যে প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রে পৌঁছাচ্ছে।নির্বাচন যেন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়, সেজন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা আশা করছি একটি প্রতিদ্বন্দ্বিতামূলক অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামের চন্দনাইশে সাড়ে ১০ লাখ টাকাসহ একটি মাইক্রোবাস আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনী।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের চন্দনাইশে সাড়ে ১০ লাখ টাকাসহ একটি মাইক্রোবাস আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনী।

আলোচিত খবর

নির্বাচনি দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ। কর্মকর্তা- ইসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশাল এক কর্মীবাহিনী মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কর্মযজ্ঞ সফল করতে সারা দেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি নির্বাচনি দায়িত্ব পালন করবেন। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিশাল তালিকায় প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত সর্বমোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন দক্ষ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।  

নির্বাচন পরিচালনার ৬৯ জন রিটার্নিং অফিসার, ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার। মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট প্রতিটি কেন্দ্রের প্রধান দায়িত্ব সামলাবেন একজন করে প্রিজাইডিং অফিসার, সেই হিসেবে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার এখন কেন্দ্রগুলোতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ভোটকক্ষগুলোতে দায়িত্ব পালনের জন্য ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ