আজঃ মঙ্গলবার ৫ মে, ২০২৬

চট্টগ্রামে বিএসএএ নির্বাচন ৯ অক্টোবর, লড়ছেন ৩৩ প্রার্থী

চট্টগ্রাম ব্যুরো:

চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে প্রায় দুই কোটি টাকা সদস্য ফি ফাঁকি দেয়ার অভিযোগ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের (বিএসএএ) ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের জমজমাট প্রচারণা চলছে। আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।দুই গ্রুপ, ঐক্য পরিষদ ও সম্মিলিত পরিষদ, এবং একক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় সরগরম ভোটের মাঠ। তবে নির্বাচন ঘিরে বিতর্কও রয়েছে। সম্মিলিত পরিষদের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে সংগঠনের প্রায় দুই কোটি টাকা সদস্য ফি ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের নির্বাচনে ১৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে জেনারেল ক্যাটাগরিতে আছেন ৯২ জন এবং এসোসিয়েট ক্যাটাগরিতে আছেন ৬৯ জন ভোটার। নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, এবারের নির্বাচনে ২৪টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন প্রার্থী। এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রার্থী। তারা হলেন- ঐক্য পরিষদ থেকে ক্যাপ্টেন এমডি সালাহ উদ্দিন চৌধুরী, সম্মিলিত পরিষদ থেকে আহসান ইকবাল চৌধুরী (আবির) এবং একমাত্র একক প্রার্থী হিসেবে রয়েছে আহসানুল হক চৌধুরী। এছাড়া সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন আজিম রহিম চৌধুরী, এমডি আলী আকবর (ঐক্য পরিষদ), মোহাম্মদ আব্দুল মালেক ও জহুর আহমেদ (সম্মিলিত পরিষদ)। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ মশিউল আলম, ক্যাপ্টেন মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ (ঐক্য পরিষদ) ও আক্তার কামাল চৌধুরী (সম্মিলিত পরিষদ)। জেনারেল পরিচালক পদে ঐক্য পরিষদ থেকে রয়েছেন-ক্যাপ্টেন মোহাম্মদ আলী, অঞ্জন মজুমদার, কাজী মনসুর উদ্দীন, শরফরাজ কাদের, মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী, মোহাম্মদ আনোয়ার হোসেন খান (হাসান), মোহাম্মদ আব্দুল কুদ্দুস, নূর উন নবী, এস এম এনামুল করিম, আকিব হাসনাত, মোহাম্মদ শফিউল আলম, এ টি এম জহিরুল ইসলাম ও মোহাম্মদ আনোয়ারুল কবির কামরুল। অপরদিকে সম্মিলিত পরিষদ থেকে আছেন-মোহাম্মদ তৌহিদুল ইসলাম, আহমেদ তাসিন আসাদুল্লাহ ও মোহাম্মদ শহীদ উল্লাহ চৌধুরী।

অন্যদিকে এসোসিয়েট পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুয়াম্মার আহমেদ, মোহাম্মদ হুমায়ুন কবির পাটোয়ারী, মোহাম্মদ শাহীন, ফরহাদুল আলম চৌধুরী, মোহাম্মদ মনসুর আলী ও মাসুদ আহমেদ (ঐক্য পরিষদ) এবং জুনাইদ আহমেদ রাহাত (একক প্রার্থী)। ঐক্য পরিষদ এবার পূর্ণ প্যানেল ঘোষণা করেছে। অপরদিকে সম্মিলিত পরিষদ প্রার্থী সংকটে পড়ায় ভোটের লড়াইয়ে নতুন কৌশল নিয়েছে দুই পক্ষই। প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় বন্দরের কার্যক্রম উন্নয়ন, নীতি-পরিকল্পনা প্রণয়ন, সেবা সম্প্রসারণ এবং আমদানি-রপ্তানি বাণিজ্যে গতি বৃদ্ধির নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদকে ঘিরে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।

এদিকে নির্বাচন ঘিরে বিতর্কও রয়েছে। সম্মিলিত পরিষদের চেয়ারম্যান প্রার্থী আহসান ইকবাল চৌধুরী (আবির)-এর বিরুদ্ধে সংগঠনের প্রায় দুই কোটি টাকা সদস্য ফি ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আরিফের সহযোগিতায় এই অর্থ পরিশোধ এড়িয়ে যাওয়া হয়েছে। যদিও এই বিষয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান। পূর্ণ প্যানেল গঠন করতে না পারা এবং ফি ফাঁকির অভিযোগের কারণে শোনা যাচ্ছে আহসান ইকবাল চৌধুরী (আবির) ভোটের মাঠ থেকে সরে দাঁড়াতে পারেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ব্লাড ব্যাংকের যাত্রা শুরু ৪৬ বছরে পা রাখলো মেডিকেল সেন্টার হাসপাতাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মেডিকেল সেন্টার হাসপাতালের ৪৬ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান ও ব্লাড ব্যাংকের উদ্বোধন একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো মনিরুজ্জামান। এতে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে রক্তের যথাযথ ব্যবহার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল ডিরেক্টর ডা. শেখ ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. মাসুদ আহমেদ, অধ্যাপক ডা. এ.এম. রায়হান উদ্দিন, অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম। হাসপাতালের জেনারেল ম্যানেজার মো.ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহযোগী অধ্যাপক ডা. জেবুন নেসা, সহযোগী অধ্যাপক ডা. মিজানুর রহমান (মিজান) এবং সহকারী অধ্যাপক ডা. আশরাফুল হক।

সেমিনারে বক্তারা ডেঙ্গু রোগীদের চিকিৎসায় রক্ত ও রক্তজাত উপাদানের সঠিক ও প্রয়োজনীয় ব্যবহারের ওপর গুরুত্ব প্রদান করেন। তারা বলেন, সঠিক সময়ে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ডেঙ্গুজনিত জটিলতা অনেকাংশে কমানো সম্ভব। অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালের সেবার মান উন্নয়ন ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মেডিকেল ডিরেক্টর ডা. তাহমিদ জুনায়েদ মাহমুদ, ডা. সাফওয়ান মাহমুদ, মার্কেটিং ম্যানেজার রতন কুমার নাথ, বিডিএম ম্যানেজার গোলাম রব্বানী, সার্ভিস ম্যানেজার লুৎফুর রহমান, আই টি ম্যানেজার মোঃ উছা, সহকারী ম্যানেজার মো. মিজানুর রহমানসহ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শাহ আমানত বিমানবন্দরে জব্দ ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক সিগারেটের চালান জব্দ করা হয়েছে। মাস্কাট থেকে আগত সালাম এয়ারের একটি ফ্লাইটের যাত্রী মো. শামসুদ্দিনের ব্যাগেজ তল্লাশি করে ২৮০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। একই সময়ে আন্তর্জাতিক আগমন হলের ১ নম্বর লাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় আরও ১ হাজার ৬৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ পাওয়া যায়। রোববার দিবাগত রাতে বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন হলে এ অভিযান পরিচালিত হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, জব্দ করা সিগারেট থেকে সম্ভাব্য রাজস্বের পরিমাণ প্রায় ২৭ লাখ ৩০ হাজার টাকা। উদ্ধারকৃত সিগারেট ও ল্যাপটপ ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। আটক যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

আলোচিত খবর

ক্রুড অয়েলের সরবরাহ স্বাভাবিক উৎপাদনে ফিরবে একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি।মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল প্রতিষ্ঠানটির ক্রুড অয়েল প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে পুরো রিফাইনারিতে। ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সংকট কেটে যাওয়ায় উৎপাদনে ফিরছে রিফাইনারিটি।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৭ মে থেকে প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম পুনরায় শুরু হবে। এদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাত থেকেও আরও এক লাখ টন ক্রুড অয়েল আসার কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, রিফাইনারিতে সাধারণত সৌদি আরবের এরাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল পরিশোধন করা হয়। প্রতিবছর চাহিদা অনুযায়ী প্রায় ১৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারির পর আর কোনো ক্রুড অয়েল দেশে আসেনি।

এতে করে প্রথমবারের মতো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি, যা ১৯৬৮ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর নজিরবিহীন ঘটনা।পরবর্তীতে বিকল্প রুট ব্যবহার করে তেল আমদানির উদ্যোগ নেয় বিপিসি। এর অংশ হিসেবে লোহিত সাগর হয়ে সৌদি আরব থেকে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল দেশে আনা হচ্ছে। জাহাজটি ৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে এবং ৬ মে থেকে তেল খালাস শুরু হবে। ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজুর রহমান জানান, সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। জাহাজ থেকে তেল খালাস শেষে ৭ মে থেকে পরিশোধন কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, আপাতত ক্রুড অয়েলের বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই। চলতি মাসেই আরও একটি জাহাজ তেল নিয়ে দেশে আসার কথা রয়েছে, ফলে সরবরাহ স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ