আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

কুতুবদিয়ায় অভিযানে এক ব্যক্তির কারাদণ্ড

কুতুবদিয়া প্রতিনিধি :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুতুবদিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কৈয়ারবিল ইউনিয়নের সেন্টার সড়কে ব্রীজ সংলগ্ন এলাকায় খালে পানি প্রতিবন্ধকতা সৃষ্টি করাসহ পরিবেশ রক্ষায় অবৈধ জাল অপসারণ কার্যক্রম পরিচালিত হয়েছে। রবিবার সকালে উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন ও লেমশীখালী ইউনিয়নের পিলটকাটা খালে অভিযানে মাছ ধরার ঘেরা উচ্ছেদ করা হয়।

অভিযানে ওই ইউনিয়নের উত্তর কৈয়ারবিল রোডপাড়ার মৃত ওহিদুজ্জামানের পুত্র মো. সৈয়দুল করিম (৪৫) কে ২০ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। এসময় বাঁশ, পলিথিন, বাঁশের ঘেরা-বেড়া জব্দ করে স্থানীয় জনগণের উপস্থিতিতে প্রকাশ্যে নিলাম দেন। কিন্তু, ওই নিলামে কেউ অংশ গ্রহণ করেনি। পরে, স্থানীয় মসজিদের উন্নয়ন কাজের জন্য দেয়া হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা এবং সহযোগীতায় ছিলেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেনসহ পুলিশের একটি দল।

উল্লেখ্য, স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে সৈয়দুল করিমকে বার বার সর্তকতা করার পরও সে আইন অমান্য করে পিলটকাটা খালে পানি প্রতিবন্ধকতা সৃষ্টি ও দখলে নেন বলে জানায়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ