পরিবেশ বাঁচাতে ২ লক্ষ কেজি প্লাস্টিক রিসাইকেল করবে বিদ্যানন্দ ফাউন্ডেশন

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পরিবেশ বাঁচাতে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ২ লক্ষ কেজি পরিত্যক্ত প্লাস্টিক রিসাইকেল করবে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গত বছরের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ১ লক্ষ কেজি প্লাস্টিক রিসাইকেল করা হয়েছে। পরবর্তী ধাপে আরো ১ লক্ষ কেজি প্লাস্টিক রিসাইকেল করার উদ্দেশ্যে শুক্রবার উদ্বোধন করা হয়েছে নতুন একটা আইডিয়া “প্লাস্টিক রিটার্ন শপ”।

এতোদিন শুধুমাত্র প্লাস্টিক বোতল ও অন্যান্য হারড আইটেম সংগ্রহ করলেও নতুন এই প্রজেক্টে পলিথিনসহ সব ধরনের প্লাস্টিক নেয়া হবে।শুক্রবার মাদারবাড়ি ওয়ার্ডে অবস্থিত সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।সারাদিন এই সুপারশপে ১০০০ পরিবার কুড়ানো/জমানো প্লাস্টিকের বিনিময়ে নিত্যপণ্য বাজার করেছেন। পাশাপাশি ৫০০ মানুষ প্লাস্টিক জমা দিয়ে ডাক্তার দেখাতে পেরেছেন।

জনসচেতনতা তৈরিতে সংগৃহীত প্লাস্টিক দিয়ে পতেঙ্গা সমুদ্রসৈকতে একটি ভাস্কর্য প্রদর্শনী আয়োজন করা হবে, যার মাধ্যমে ১০ লক্ষ পযটককে সচেতন করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, প্লাস্টিক আমাদের এক নম্বর শত্রু। এই শত্রুকে মোকাবেলার জন্য আমাদের সবাইকে একসাথে কাধে কাধ মিলিয়ে কাজ করা উচিত। তাই নগরবাসীকে সিংগেল ইউজ প্লাস্টিক ব্যবহার নিরুৎসাহিত করতে, জনগনকে প্লাস্টিক দূষণ সম্মন্ধে সচেতন করতে এবং তাদের মধ্যে প্লাস্টিক রিসাইকেলকে জনপ্রিয় করতে বিদ্যানন্দ ফাউন্ডেশনকে সাথে নিয়ে আমরা এ বছর ৬ মাসব্যাপী প্লাস্টিক রিটার্ন শপ কর্মসূচি হাতে নিয়েছি যেটি স্বেচ্ছাশ্রমে পরিচালিত হবে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর মো: জামাল উদ্দিন বলেন, একবিংশ শতাব্দীতে আমাদের অস্তিত্বের হুমকি হচ্ছে প্লাস্টিক। যেকোনো সমস্যা সমাধানে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। নদীমাতৃক এই দেশের প্রাণপ্রবাহ বাঁচিয়ে রাখার পাশাপাশি প্লাস্টিক দূষণে বিপন্ন প্রাণীকুলকে রক্ষা করা এখন সময়ের দাবি।

এই পৃথিবীকে সম্পূর্ণ দূষণমুক্ত ও বাসযোগ্য রাখতে হলে সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। এই প্রজেক্ট থেকে সংগৃহীত প্লাস্টিক সমূহ ১০০% রিসাইকেল করার জন্য দেশের স্বনামধন্য রিসাইকেল কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। সংগৃহীত প্লাস্টিকের একটি অংশ দিয়ে জনসচেতনতা তৈরিতে পতেঙ্গা সমুদ্রসৈকতে নির্মাণ করা হবে ‘প্লাস্টিকের ভাস্কর্য’।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ ২৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে বিদ্যালয় সংলগ্ন মিয়াবাড়ি-হাটাবো সড়কে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা এ মানববন্ধন করে। মানববন্ধনপূর্বক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান। সভায় বক্তব্য রাখেন ভায়েলা-মিয়াবাড়ি বসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহিনুর বেগম, রুবিয়া আক্তার, সোনিয়া আক্তার, শিক্ষার্থী আঞ্জুমান আরা, অভিভাবক ফাতেমা বেগম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ১৯৯২সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে ২৫০জন শিক্ষার্থী লেখাপড়া করছে। বিদ্যালয়টি সরকারি না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। শিক্ষক শিক্ষিকাগণ বিনা বেতনে পাঠদান করে আসছেন। নিম্নআয়ের ও হতদরিদ্র পরিবারের সন্তানদের লেখাপড়ার সুযোগ নিশ্চিত করতে বিদ্যালয়টি সরকারি করা প্রয়োজন।

এদিকে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে কিছুদিন আগে একটি পাকা শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়েছে। হতদরিদ্র ও নিরীহ পরিবারের সন্তানদের লেখাপড়ার জন্য বিদ্যালয়টি দ্রুত সরকারি করার উদ্যোগ নেওয়া হবে।

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষে হাবিবা আক্তার (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ভূল্লী উপজেলার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের মনসুর আলী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত হাবিবা আক্তার ভূল্লী উপজেলার দেবীপুর ইউনিয়নের বাসিন্দা হারুন রশিদের মেয়ে। তিনি একজন কলেজছাত্রী ছিলেন।

স্থানীয়রা জানান, মনসুর আলী ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাবিবা আক্তারের মৃত্যু হয়।

আহত আরও ছয়জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, আহত সবাই ভূল্লী উপজেলার বাসিন্দা।দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হলে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী মারা গেছেন। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানা যাবে।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ