আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

নেত্রকোণায় সাড়া জাগানো ব্রি ধান১০৩ এর শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত।

মোঃ নূর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোণা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোণায় জেলাসদরের ছোটগাড়া এলাকায় এলএসটিডি প্রকল্পের অর্থায়নে এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), আঞ্চলিক কার্যালয়, নেত্রকোণার বাস্তবায়নে ব্রি ধান১০৩ এর নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়ভাবে আমন মৌসুমের উচ্চ ফলনশীল এ জাতটি জনপ্রিয়করণের উদ্দেশ্যে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (২৪ নভেম্বর) সকালে অনুষ্ঠিত অনুষ্ঠানে ব্রি, নেত্রকোণা কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান মো. খালিদ হাসান তারেক সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ড. চন্দন কুমার মহাপাত্র, সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাখি পোদ্দার এবং ব্রি, স্যাটেলাইট স্টেশন, ময়মনসিংহ এর বৈজ্ঞানিক কর্মকর্তা হুর-ই-ফেরদৌসি তাজিন।

এছাড়াও অনুষ্ঠানে বিএনপি নেতা শরীফুল আলম সবুজ, সন্তু মিয়া, ব্রি নেত্রকোণা’র বৈজ্ঞানিক সহকারী আনোয়ার হোসেন মণ্ডল, ব্রি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ স্থানীয় কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ড. সালমা লাইজু তার বক্তব্যে বলেন, “ব্রি ধান১০৩ প্রায়শই এর গড় ফলনের চেয়ে বেশি ফলন দেয়। নেত্রকোণা অঞ্চলের জন্য এটি বিশেষ উপযোগী একটি উফশী জাত।” তিনি ধান চাষে বায়োপেস্টিসাইড ও তরল জৈব সারের ব্যবহার বাড়ানোর তাগিদ দেন এবং উক্ত অঞ্চলে শস্যের নিবিড়তা বাড়াতে রিলে পদ্ধতিতে সরিষা চাষের পরামর্শ প্রদান করেন।

মাঠ দিবসে কৃষকদের উপস্থিতিতে নমুনা শস্য কর্তন করা হয়। ১০ বর্গমিটার জমির নমুনায় হেক্টরপ্রতি ৬.৩ টন ফলন পাওয়া যায়। ফলনে সন্তুষ্ট পরীক্ষণ বাস্তবায়নকারী কৃষক ওয়াজেদ মিয়া এবং উপস্থিত স্থানীয় কৃষকরা জানান, ভবিষ্যতে এ জাতের চাষ সম্প্রসারণের লক্ষ্যে তারা বীজ সংগ্রহে আগ্রহী।

ব্রি নেত্রকোণার বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান মো. খালিদ হাসান তারেক বলেন, “দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ব্রি উদ্ভাবিত উচ্চ ফলনশীল উফশী জাত সমূহ চাষের বিকল্প নেই। আধুনিক প্রযুক্তিতে ধান চাষ করলে কৃষক অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে এবং তাদের জীবনমান উন্নত হবে।” তিনি আরও বলেন, “অসাধু বীজ ব্যবসায়ীদের প্রতারণা থেকে রক্ষা পেতে কৃষকদের স্থানীয়ভাবে বিশুদ্ধ বীজ সংগ্রহ করতে হবে।

অনুষ্ঠান শেষে কৃষকদের মধ্যে প্রযুক্তিগত নানা দিক নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে কৃষক ও কৃষি কর্মকর্তারা মত দেন—ব্রি ধান১০৩ স্থানীয়ভাবে সম্প্রসারিত হলে আমন মৌসুমে জেলাজুড়ে উচ্চ ফলন নিশ্চিত করা সম্ভব হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ