আনোয়ারায় ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ- সরোয়ার জামান নিজামের সমর্থনে গণসংযোগ

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আনোয়ারা ৪ নং বটতলী ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর, সোমবার এ কর্মসূচি পরিচালনা করেন স্থানীয় নেতাকর্মীরা।

আনোয়ারা উপজেলার ৪নং বটতলী ইউনিট বিএনপির সাবেক সভাপতি আহমুননূর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. আবু তাহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আলহাজ্ব সরোয়ার জামান নিজাম-এর সমর্থনে অনুষ্ঠিত এই প্রচারণা কর্মসূচিতে আরও অংশ নেন—
অহিদুল আলম, ফরিদুল আলম, ইউসুফ, জামাল, টিটু, সাহাব উদ্দীন, মহিউদ্দীন, শাহ আলম, আলী হোসেন ও কামরুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


কর্মসূচির অংশ হিসেবে বাজার এলাকা ও বিভিন্ন সড়কে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। নেতৃবৃন্দ তারেক রহমান প্রণীত ৩১ দফা তুলে ধরে বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে এই ৩১ দফা বাস্তবায়নই আগামী দিনের মূল লক্ষ্য।

মাঠপর্যায়ে উপস্থিত নেতাকর্মীরা জনগণের কাছে ধানের শীষের পক্ষে সমর্থন চেয়ে বিএনপির চলমান নির্বাচনের দাবীতে আন্দোলনকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব, অংশ নেবে শিল্পী ও সংস্কৃতিকর্মীরা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনকে আরও প্রাণবন্ত ও সমৃদ্ধ করার লক্ষ্যে সকল শ্রেণি-পেশার শিল্পী, সাংস্কৃতিক সংগঠক ও সংস্কৃতিমনা ব্যক্তিদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব আয়োজনের উদ্যোগ নিয়েছে জাতীয় সাংস্কৃতিক মঞ্চ। এ উপলক্ষে গতকাল শনিবার (৮ নভেম্বর) রাতে চট্টগ্রামের চেরাগী পাহাড়স্থ লুসাই ভবনের তৃতীয় তলায় জাতীয় সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংস্কৃতিক মঞ্চের সভাপতি ও সাংবাদিক কামরুল হুদা। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও গীতিকার নজরুল ইসলাম।

সভায় আলোচক ছিলেন জাতীয় কবিতা মঞ্চ, চট্টগ্রাম বিভাগের সভাপতি কবি এম এ হাশেম আকাশ, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের গীতিকার ও সুরকার দীলিপ ভারতী, নাট্যকার রতন চক্রবর্ত্তী, আঞ্চলিক গানের শিল্পী ফরিদুল ইসলাম, কিরণ শর্মা সংগীতশিল্পী এস কে মানিক, কবি জহিরুল ইসলাম জহির, শিল্পী জসিম উদ্দিন মনছুরি, বাউল জুয়েল দ্বীপ নুরী, রূপনা দাশ, মো: মোস্তফা কামাল, এস এম ফারুক, নারী উদ্যোক্তা ও কবি তানিয়া সুলতানা, সৈয়দ মোস্তফা আলম, মুম তাহিনা রিবু, মিফতাহুল ইসলাম প্রমুখ।
এছাড়াও চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিল্পী, সাহিত্যিক, সংগীতশিল্পী, আবৃত্তিশিল্পী, নাট্যকর্মী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় প্রস্তাবিত সাংস্কৃতিক উৎসবের সার্বিক পরিকল্পনা, আয়োজনের সময়সূচি, শিল্পী ও অংশগ্রহণকারী নির্বাচন, সংগীত, নৃত্য, আবৃত্তি, নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা এবং উৎসবকে সফল ও বর্ণাঢ্য করে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সংস্কৃতি একটি জাতির ইতিহাস, ঐতিহ্য, পরিচয় ও চেতনার অন্যতম ধারক। একটি সুস্থ, মানবিক ও সৃজনশীল সমাজ গঠনে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। চট্টগ্রামের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং স্থানীয় শিল্পী ও সংস্কৃতিকর্মীদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় প্রস্তাবিত সাংস্কৃতিক উৎসবকে সর্বাত্মকভাবে সফল করতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে চট্টগ্রামে সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রসার, স্থানীয় শিল্পীদের যথাযথ মূল্যায়ন এবং নতুন প্রজন্মকে সংস্কৃতিমুখী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।আগামী ১৯ ডিসেম্বর ২০২৬ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সফল করার জন্য মঞ্চ উপ কমিটি, আপ্যায়ন উপ কমিটি, শৃঙ্খলা উপ কমিটি, প্রচার উপ কমিটি, অর্থ উপ কমিটি, অভ্যর্থনা উপ কমিটি বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়।

নিঃসন্তান হয়ে পড়ল কবীর-আমেনা দম্পতি চট্টগ্রামে তিন দিনে ডেঙ্গু কেড়ে নিল দুই সন্তানের প্রাণ, পাগলপ্রায় মা-বাবা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর হিলভিউ ১ নম্বর সড়কের বাসায় ১০ দিন পর ফিরেছে শিশু আবু বক্কর আরব। সাদা কাপড়ে মোড়ানো নিথর দেহ আরবের। কিন্তু মা আমেনা বেগম তার আদরের সন্তানকে দেখতে কাছে যাচ্ছেন না। পালিয়ে বেড়াচ্ছেন তিনি। অসংলগ্ন আচরণ করছেন।ডেঙ্গু ও হাম উপসর্গে মারা যাওয়া ১০ মাসের আরবের মরদেহ বাসায় নেওয়া হলে এমন চিত্র দেখা যায়।

নিয়তির নির্মম পরিহাসে মাত্র তিন দিনের ব্যবধানে দুই ছেলে সন্তানকে হারিয়ে নিঃসন্তান হয়ে পড়েছেন মোহাম্মদ কবীর ও আমেনা বেগম দম্পতি। এক ছেলেকে দাফন করে বাড়ি ফেরার পর, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ১০ মাস বয়সী ছোট ছেলে আবু বক্করও মারা গেছে। বড় ছেলের শোক কাটিয়ে ওঠার আগেই ছোট ছেলের এই আকস্মিক মৃত্যুতে পুরো পরিবারে এখন চলছে মাতম।

সোমবার (৯ নভেম্বর) গভীর রাত সোয়া ১টার দিকে মা-শিশু জেনারেল হাসপাতালে আরব মারা যায়। এর আগে গত শুক্রবার ডেঙ্গু ও হাম উপসর্গে মারা যায় আরবের বড় ভাই ১০ বছরের মোহাম্মদ আরাফাত। তিনদিনে দুই ছেলেকে হারিয়ে পাগলপ্রায় আমেনা বেগম।
সোমবার সকালে বাবা মোহাম্মদ কবিরের কোলে চড়ে আরব বাসায় আসে। সঙ্গে কবিরের মা রহিমা বেগম। স্ত্রী আমেনা বোনের বাসায় ছিলেন। ছেলেকে শেষবারের মতো দেখতে আনা হয়েছিল আমেনাকে।

কবির বললেন, আমার স্ত্রী পাগল হয়ে গেছেন। আরবকে আনার পর তাকে ডেকে আনা হয়। সে পালিয়ে যাচ্ছে বারবার। বলছে, এখানে কেউ আছে। আমাকেও সে চিনতে পারছে না। একসঙ্গে দুই সন্তান হারানোর পর কার মাথা ঠিক থাকে বলেন।
জানা গেছে, প্রায় দু সপ্তাহ আগে কবিরের বড় ছেলে আরাফাতের জ্বর আসে। প্রথমদিকে বাসায় চিকিৎসা চলছিল। এর পর তাকে প্রথমে মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে সাউর্দান হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে পরে ইমপেরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আর্থিক সমস্যার জন্য সেখানে চিকিৎসার খরচ চালাতে পারছিলেন না। তাই মা-শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল আরাফাতকে।

বড় ছেলের কয়েকদিন পর আরবও অসুস্থ হয়ে পড়ে। তাকেও সাউর্দান ও মেরিন সিটি হাসপাতালের পর মা-শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুই ভাইয়ের একসঙ্গে চিকিৎসা চলছিল। এরমধ্যে শুক্রবার সকালে মারা যায় আরাফাত। ওইদিন বিকেলে মোমেনবাগ আবাসিক এলাকার কবরস্থানে তাকে দাফন করা হয়।

দাফন শেষে কবির হাসপাতালে আরবের কাছে ছুটে যান। তখন সে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিল। একপর্যায়ে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। জীবনমৃত্যুর সন্ধিক্ষণ থেকে ছোট্ট আরবকে আর ফেরানো যায়নি। রাত ১টার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
আরবকে সোমবার আরাফাতের পাশে দাফন করে শূন্য বাসায় ফিরেছেন কবির। তিনি একটি ওষুধ কোম্পানির লোডার হিসেবে কাজ করেন। বাড়ি ময়মনসিংহে। অনেক ধারদেনা হয়ে গেছে তার। চার লাখ টাকার বেশি খরচ হয়েছে দুই ছেলের চিকিৎসায়। দুই ছেলে হারানোর পর এখন স্ত্রীও তাকে চিনতে পারছেন না। একেবারে নিঃস্ব হয়ে গেলেন কবির। নিজে যে শোক করবেন সেই ফুরসতও নেই তার।

কবির বললেন, এখন আর বেঁচে থেকে কী হবে? আমার ঘরটা একেবারে খালি হয়ে গেল। আমার স্ত্রী বড় ছেলের মৃত্যুর পর থেকেই চুপচাপ হয়ে গেছে। সে আর হাসপাতালে যায়নি। মাঝেমধ্যে কান্না করে। এখন একেবারেই ভেঙে পড়েছে। মানসিক ভারসাম্য হারিয়েছে। এখন পাশেই তার বোনের বাসায় থাকে।
জানা গেছে, বড় ছেলে আরাফাত পাঁচলাইশের হিলভিউ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। দুই ছেলেকে ঘিরেই ছিল কবীর ও আমেনার সব স্বপ্ন। কিন্তু কয়েক দিনের অসুস্থতায় সেই স্বপ্ন এখন শুধুই স্মৃতি।

আলোচিত খবর

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে – জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রধানমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন-দেশের ভেতরে ও বাইরে থেকে যারা বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের প্রত্যেককে একে একে জবাব দেওয়া হবে। আজ ৭ নভেম্বর শনিবার রাজধানীর নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত শোভাযাত্রার আগে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বহু বছর পর দেশের মানুষ মুক্তভাবে বিপ্লব ও সংহতি দিবস পালনের সুযোগ পেয়েছে। তবে দেশের বিরুদ্ধে আবারও একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অতীতের মতো এবারও ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। কিন্তু এ দেশের মানুষকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দমিয়ে রাখা যাবেনা।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছিল। স্বাধীনতার পেছনে মানুষের প্রত্যাশা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু স্বাধীনতার পর থেকেই দেশের ভেতরে ও বাইরে বিভিন্ন মহল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মেনে নিতে পারেনি। তারা সাধারণ মানুষকে দাবিয়ে রাখা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে।

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ ভূমিকার মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী অপশক্তিকে পরাজিত করা হয়েছিল। এর মধ্য দিয়ে বাংলাদেশে আবারও গণতন্ত্রের সূচনা হয়। তবে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার মেনে নিতে না পারা একটি মহল বিভিন্ন সময়ে ষড়যন্ত্রের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে। বারবার জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে।

১৯৯০ সালের গণ-আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আবারও তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছিল। কিন্তু পরবর্তী সময়েও জনগণের সেই অধিকার বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ও সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো ২০২৪ সালের ৫ আগস্টও জনগণ ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে পরাজিত করেছে।তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলন শুধু দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, একই সঙ্গে ছাত্র-জনতা স্বৈরাচারী শক্তিকেও দেশ থেকে বিতাড়িত করেছে। বাংলাদেশের মানুষ অতীতেও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছে। তাই কোনো ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের আন্দোলন ও অর্জন থামিয়ে রাখা যাবে না।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অতীতের মতো আবারও একটি মহল দেশ নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বাধাগ্রস্ত করতে চায়। একই সঙ্গে জনগণের ভোটের রাজনীতি ও গণতান্ত্রিক নির্বাচনব্যবস্থা বন্ধ করার চেষ্টা করছে। তবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ১৯৯০ সালের গণ-আন্দোলন এবং ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনা প্রমাণ করে, এ দেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে জানে।

দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি জাতীয় ঐক্যের ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো বিভেদ থাকা উচিত নয়। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অতীতের বিভিন্ন আন্দোলন ও গণ-অভ্যুত্থানের মতো এবারও ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। দেশের গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে প্রতিটি ষড়যন্ত্রের জবাব একে একে দেওয়া হবে। কোনো শক্তিই বাংলাদেশের মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না।

আরও পড়ুন

সর্বশেষ