আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

কুতুবদিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

মো: মনিরুল ইসলাম, কুতুবদিয়া

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাঠ্যজীবনের প্রথম ধাপ সফলভাবে সমাপ্ত করায় কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কুতুবদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির কোমলমতি শিশু শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর), বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রতি শুভকামনা, দোয়া ও ফুলেল সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়। অনুষ্ঠানটি ছিল বর্ণিল সাজে সজ্জিত, যেখানে শিশুদের হাসি-আনন্দ আর অশ্রুসিক্ত ভালোবাসার মিলনে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন বলেন, “আজ যারা আমাদের প্রতিষ্ঠান থেকে বিদায় নিচ্ছে, তারা আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। তাদের মাঝে লুকিয়ে আছে দেশ ও সমাজ গড়ার অসীম সম্ভাবনা। সঠিক পরিচর্যা, অভিভাবকের ভালোবাসা ও শিক্ষকদের দিকনির্দেশনা পেলেই এরা হয়ে উঠবে জাতির গর্ব।” এছাড়াও বিদ্যালয়ের উন্নয়ন কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


এ সময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদুল আলমের সঞ্চালনালিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিচুর রহমান, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জিগারুন নাহার, কুতুবদিয়া মডেল স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস, কুতুবদিয়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হারনুর রশিদ, মনোহরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কান্তি শীল, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী। বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক শিক্ষা বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে ছিল কোরআন তেলাওয়াত, নাত, সাংস্কৃতিক পরিবেশনা, নাচ-গান, কবিতা আবৃত্তি ও স্মৃতিচারণমূলক বক্তব্য। বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিলে শিক্ষার্থীরাও অনুভূতি প্রকাশ করে বলে, “স্কুলের প্রতিটি মুহূর্ত আমাদের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। স্যার-ম্যামদের ভালোবাসা আর বন্ধুদের সাথে কাটানো দিনগুলো ভুলার মতো নয়।”

সবশেষে প্রধান শিক্ষক ও অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের হাতে তুলে দেন শুভেচ্ছা স্মারক, সার্টিফিকেট ও মিষ্টিমুখ করিয়ে বিদায় জানান।

শিক্ষক ও অভিভাবকদের প্রত্যাশা—প্রাইমারি উত্তীর্ণ এই শিক্ষার্থীরা নতুন শিক্ষাস্তরে আরও আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও সফলতা নিয়ে এগিয়ে যাবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ