আজঃ মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি, ২০২৬

কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের দিকে বামপন্থি দলগুলোর মিছিল।

কূটনৈতিক সংবাদদাতা ঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের দিকে বামপন্থি দলগুলোর মিছিল।বাংলাদেশের উপদূতাবাসের দিকে সন্ধ্যায় মিছিল করেছে বামপন্থি দলগুলো।বাংলাদেশের উপদূতাবাসের দিকে সন্ধ্যায় মিছিল করেন বামপন্থি কয়েকটি দলের নেতাকর্মীরা।এর আগে দুপুরে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন মিছিল করে। দুপুরের মতোই এদের মিছিলও উপদূতাবসের দুশো মিটার আগেই থামিয়ে দেয় পুলিশ।ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সিপিআই (এম), সিপিআই, বিপ্লবী সমাজতন্ত্রী দল বা এসএসপি, একতা দল, ফরোয়ার্ড ব্লক এতে অংশ নেয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ইরানের তেল পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ট্যাঙ্কার জব্দ করেছে ভারত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইরানের তেল পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ট্যাঙ্কার জব্দ করেছে ভারত। সেদেশের কোস্টগার্ড আন্তর্জাতিক তেল পাচার চক্রের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে আরব সাগরে অভিযান চালিয়ে নৌযানগুলো আটক করে। জাহাজগুলো মুম্বাইয়ের পশ্চিমে প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরে আটক করা হয়।ভারতের কোস্টগার্ড জানায়-আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে ৬ ফেব্রুয়ারি জাহাজ তিনটি শনাক্ত করা হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে-আন্তর্জাতিক জলসীমায় মাঝসমুদ্রে তেল স্থানান্তরের মাধ্যমে নিষেধাজ্ঞাভুক্ত তেল পরিবহন করছিল একটি সংঘবদ্ধ চক্র। আমাদের অভিযানের পর জাহাজগুলোকে আইনি প্রক্রিয়ার জন্য মুম্বাই বন্দরে নেওয়া হচ্ছে।
খবর- মিডল ইস্ট আইয়ের।

থাইল্যান্ড উপকূলে ডুবে গেছে বাংলাদেশমুখী পণ্যবোঝাই জাহাজ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মালয়েশিয়া থেকে পণ্যবোঝাই কন্টেইনার নিয়ে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের উদ্দেশে যাত্রাকালে থাইল্যান্ডের ফুকেট উপকূলে একটি কন্টেইনার জাহাজ ডুবে গেছে। পানামার পতাকাবাহী জাহাজটিতে থাকা ১৬ জন বাংলাদেশি নাবিককে নিরাপদে উদ্ধার করেছে থাই নৌবাহিনী।  শনিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে ‘এমভি সিলয়েড এআরসি’ নামের জাহাজটি হঠাৎ কাত হয়ে ডুবতে শুরু করে। এ সময় জাহাজে থাকা দুই শতাধিক কন্টেইনার সাগরে ছড়িয়ে পড়ে।

আলোচিত খবর

চট্টগ্রাম বন্দরের অচলাবস্থার অবসান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার চুক্তি অন্তর্বর্তী সরকারের সময়কালে না হওয়ার ঘোষণা আসার পর চলমান লাগাতার ধর্মঘট স্থগিত করা হয়েছে। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক মো. ইব্রাহীম খোকন ধর্মঘট স্থগিতের সিদ্ধান্তের কথা জানান।বিদেশি কোম্পানির কাছে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছিল চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

আরও পড়ুন

সর্বশেষ