আজঃ মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি, ২০২৬

স্যার আশুতোষ সরকারি কলেজের অধ্যক্ষের কর্মময় জীবনের অবসান।

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান স্যার আশুতোষ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জয়নাল আবেদীনের পি.আর.এল-এ গমন উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজের অডিটোরিয়ামে শিক্ষক পরিষদের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায় সংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর আবুল হাসনাত মোহাম্মদ মহসিন।

অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান, কলেজের সাবেক অধ্যক্ষ ড. পার্থ প্রতীম ধর, কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ গিয়াস উদ্দিন, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক পরিচয় বড়ুয়া।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবাগত চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।

কলেজের অধ্যাপক মোহাম্মদ লায়েছ মিয়া ও অধ্যাপিকা রোকাইয়া আক্তার তুলির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপিকা মাকসুদা ইয়াসমিন, অধ্যাপক প্রবীর বিশ্বাস,অধ্যাপক জাহাঙ্গীর কবির, অধ্যাপিকা তাহেরা রহমান,অধ্যাপক সাইফুর রহমান, অধ্যাপক ফরিদুল আলম, অধ্যাপিকা তানজিনা রহমান, অধ্যাপিকা রাশেদা নাসরিন, প্রভাষক তানিয়া আক্তার খানম,অধ্যাপক তাজুল ইসলাম, অধ্যাপক রাজেশ চক্রবর্তী, অধ্যাপক মোহাম্মদ আলী হায়দার, অধ্যাপক শিফাত জাহান খান,অধ্যাপক এ,এইচ,এম সিরাজুল মোস্তাকিম সিহান, অধ্যাপক মিনা আক্তার,অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন (মামুন), সুব্রত চৌধুরী প্রমুখ।এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য সাংবাদিক মো: মুজাহিদুল ইসলাম, মোস্তফা কুদরত-ই-ইলাহী রুমি ও মোহাম্মদ ইউনুচ।

অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান বোয়ালখালী প্রেস ক্লাব, কলেজের বিভিন্ন বিভাগীয় প্রধান, কর্মচারী কল্যাণ পরিষদ, কলেজ রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট সোসাইটি, কলেজ মসজিদ পরিচালনা কমিটি, কানুনগোপাড়া দোকান ব্যবসায়ী সমিতি এবং কলেজের প্রধান সহকারী মোহাম্মদ ফারুক হোসেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে বাসের এসি বক্সে মিলল ইয়াবা, যুবক গ্রেফতার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ নুরুল কবির (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।বাকলিয়া থানা এলাকায় সোমবার ভোরে নতুন ব্রিজ গোলচত্বরে অস্থায়ী চেকপোস্টে তল্লাশির সময় তাঁকে গ্রেফতার করা হয়।নুরুল কবির (৩৫), কক্সবাজার জেলার মহেশখালী থানার বড় মহেশখালী জাগিরা ঘোনা নতুনবাজার লম্বা কবিরের বাড়ির শফিউল আলমের ছেলে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, নগরের নতুন ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়।এ সময় ভোর সোয়া পাঁচটার দিকে ‘সেন্টমার্টিন আব্দুল্লাহ’ নামের একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসে তল্লাশি করে সিটের উপরের এসি বক্সের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। জড়িত থাকার অভিযোগে নুরুল কবিরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ফের কর্ম চঞ্চল্য চট্টগ্রাম বন্দর, ধর্মঘট স্থগিত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘট এক সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে আন্দোলনকারী সংগঠন ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। এর ফলে আজ সোমবার সকাল থেকে বন্দর সচল হয়েছে, ফিরেছে কর্মচাঞ্চল্য। এর আগে রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় পাঠানো বিজ্ঞপ্তিতে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

অন্তর্বর্তী সরকারের আমলে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেয়ার চুক্তি হবে না বলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ঘোষণা দেওয়ায় ধর্মঘট স্থগিতের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের দুই সমন্বয়ক মো. হুমায়ুন কবীর ও ইব্রাহিম খোকনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানে পণ্য খালাসের স্বার্থে ধর্মঘট কর্মসূচি সোমবার সকাল ৮টা থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে বন্দর কর্মচারীদের গ্রেফতার, হয়রানিমূলক বদলি, সাময়িক বরখাস্তসহ পাঁচটি সমস্যা সমাধান না হলে ১৬ ফেব্রুয়ারি আবার কর্মসূচি ঘোষণা করা হবে।

গত সপ্তাহে দফায় দফায় কর্মবিরতির কর্মসূচিতে চট্টগ্রাম বন্দরে লাগাতার অচলাবস্থার পর গতকাল রোববার সকাল ৮টা থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি শুরু করে সংগ্রাম পরিষদ। এ অবস্থায় রোববার বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপিওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি সইয়ের সম্ভাবনা নেই।

এর আগে গত ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন ৮ ঘণ্টা করে তিনদিন কর্মবিরতির পর ৩ ফেব্রুয়ারি ২৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেন শ্রমিক-কর্মচারীরা। ৪ ফেব্রুয়ারি সকাল থেকে তারা অনির্দিষ্টকালের কর্মসূচি শুরু করেন। এতে চট্টগ্রাম বন্দর পুরোপুরি অচল হয়ে পড়ে। সব ধরনের অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি বন্দরে জাহাজ আসা-যাওয়া বন্ধ হয়ে যায়।

এ অচলাবস্থার মধ্যে ৫ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রাম বন্দর ভবনে এসে শ্রমিক-কর্মচারীদের তোপের মুখে পড়েন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। আন্দোলনকারী শ্রমিক-কর্মচারীরা বন্দর ভবনে প্রবেশের পথে উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করেন। এ সময় তাদের ‘ডিপি ওয়ার্ল্ডের দালালেরা- হুঁশিয়ার সাবধান, গো ব্যাক অ্যাডভাইজার গো ব্যাক, মা মাটি মোহনা- বিদেশিদের দেব না’- এমন নানা স্লোগান দিতে শোনা যায়। অনেকে উপদেষ্টার গাড়ির সামনে গিয়ে ‘ভুয়া ভুয়া, দালাল দালাল’ বলে স্লোগান দেন।কঠোর নিরাপত্তার মধ্যে চট্টগ্রাম বন্দর ভবনে প্রবেশ করে নৌ উপদেষ্টা বন্দরের উর্দ্ধতন কর্মকর্তা, আন্দোলনকারী শ্রমিক-কর্মচারী প্রতিনিধি দল এবং বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে পরিষদের পক্ষ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়েছিল। দাবিগুলো হচ্ছে- নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব-আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার চুক্তির প্রক্রিয়া বাতিল ঘোষণা, বন্দরের শ্রমিক-কর্মচারীদের বদলি আদেশ প্রত্যাহার করে আগের পদে ফিরিয়ে নেওয়া, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের মামলা-হয়রানি না করা এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানকে প্রত্যাহার করা।চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের দাবি, বৈঠকে নৌ উপদেষ্টা বদলি ও মামলা সংক্রান্ত দাবি নৌ মন্ত্রণালয় থেকে বাস্তবায়নের আশ্বাস দেন। বাকি দুটি দাবি সরকারের উচ্চপর্যায়ে অবহিত করবেন বলে জানান।

শ্রমিক-কর্মচারীদের সঙ্গে বৈঠকের পর তাদের দাবির বিষয়ে নৌ উপদেষ্টা বলেছিলেন, দাবিগুলো তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করবেন। তবে চুক্তি ঠেকানো যাবে না জানিয়ে তিনি বলেছিলেন, চট্টগ্রাম বন্দর সচল করার কাজে কেউ বাধা দিলে সরকার হার্ডলাইনে যাবে।
এরপর সংগ্রাম পরিষদ ৪৮ ঘণ্টা জন্য কর্মবিরতি স্থগিত ঘোষণা করে। ৬ ফেব্রুয়ারি সকাল থেকে কাজে যোগ দেন শ্রমিক-কর্মচারীরা। তবে এর মধ্যে সরকার দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা না দিলে ৮ ফেব্রুয়ারি থেকে আবারও অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরুর ঘোষণা দিয়ে রেখেছিল সংগঠনটি। সেই ঘোষণা অনুযায়ী গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে লাগাতার ধর্মঘট শুরু করে সংগ্রাম পরিষদ।

এর আগে, কর্মবিরতি চলাকালে সংগ্রাম পরিষদের দুই সমন্বয়কসহ ১৫ জনকে চট্টগ্রাম বন্দর থেকে বদলি করা হয়। কিন্তু তারা কেউই বদলি করা কর্মস্থলে যোগ দেননি। যেদিন নৌ উপদেষ্টা বৈঠক করেন, সেদিনই ১৫ কর্মচারীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তাদের সম্পদ অনুসন্ধানের জন্য চিঠি দেয় বন্দর কর্তৃপক্ষ। এতে আন্দোলনকারীরা আরও ক্ষুব্ধ হন। সর্বশেষ লাগাতার ধর্মঘট কর্মসূচি ঘোষণার পর পুলিশ পাঁচ কর্মচারীকে আটক করে। এছাড়া বদলি হওয়া ১৫ কর্মচারীর সরকারি বাসার বরাদ্দ বাতিল করে বন্দর কর্তৃপক্ষ।

আলোচিত খবর

চট্টগ্রাম বন্দরের অচলাবস্থার অবসান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার চুক্তি অন্তর্বর্তী সরকারের সময়কালে না হওয়ার ঘোষণা আসার পর চলমান লাগাতার ধর্মঘট স্থগিত করা হয়েছে। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক মো. ইব্রাহীম খোকন ধর্মঘট স্থগিতের সিদ্ধান্তের কথা জানান।বিদেশি কোম্পানির কাছে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছিল চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

আরও পড়ুন

সর্বশেষ