এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের দুটি আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। এরমধ্যে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর) আসনে আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

এদিকে শনিবার বেলা ১১টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেট এলাকায় নিজ বাড়িতে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় দলীয় মনোনয়ন পাওয়ার চিঠি তুলে ধরেন আসলাম চৌধুরী।আয়োজিত মতবিনিময় সভায় আসলাম চৌধুরী বলেন, কাজী মোহাম্মদ সালাউদ্দিন ধানের শীষের পক্ষে এত দিন জনমত গঠন করেছেন। তিনি দলের পরীক্ষিত নেতা। তিনিসহ সবাইকে মিলেমিশে ধানের শীষকে জয়ী করে আনতে হবে।
সাংগঠনিক সূত্র জানায়, চট্টগ্রাম-১০ এ আসনেও আমীর খসরু মাহমুদ চৌধুরীকে পরিবর্তন করে সাঈদ আল নোমানকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাই চট্টগ্রাম-১১ আসনেই আমীর খসরু মাহমুদ চৌধুরী নির্বাচন করবে।
চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, চট্টগ্রামে দুটি আসনে প্রার্থী পরিবর্তন হয়েছে। চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীকে এবং চট্টগ্রাম-১০ আসনে সাঈদ আল নোমানকে দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আমীর খসরুই নির্বাচন করবেন।

এর আগে, গত ৩ নভেম্বর দলটির বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেন। যেখানে চট্টগ্রাম-৪ এ প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন এবং চট্টগ্রাম-১০ এ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম ঘোষণা করেন।

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন-বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া যতবারই দেশ পরিচালনা করেছে ততবারই দেশের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়নের দেখা পেয়েছে। জিয়া পরিবারের সুুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের প্রতিশ্রুতি পূরণে দিনরাত পরিশ্রম করছেন।









