আজঃ বুধবার ৬ মে, ২০২৬

রাউজানে সহিংসতার মাঝেও সুষ্ঠু নির্বাচনের আশাবাদ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর।

চট্টগ্রাম ব্যুরো:

সীমান্ত দিয়ে অস্ত্র আসা ও প্রশাসনে ফ্যাসিবাদের অনুসারীদের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাউজানে সাম্প্রতিক সহিংসতা ও একের পর এক হত্যাকাণ্ডের প্রেক্ষাপটেও আসন্ন জাতীয় নির্বাচন শতভাগ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। তবে একই সঙ্গে তিনি সীমান্তের ওপার থেকে অবৈধ অস্ত্র প্রবাহ এবং প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদী মানসিকতার অনুসারীদের সক্রিয়তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।৯ (জানুয়ারি) শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের গণি বেকারি এলাকার গুডস হিলের বাসভবনে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, “রাউজানে সাম্প্রতিক সময়ে যে সহিংসতা ও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা নিঃসন্দেহে উদ্বেগজনক। তবে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রশ্নে আমরা আশাবাদী। নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা গেলে আসন্ন নির্বাচন শতভাগ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে।”

তিনি বলেন, জনগণ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবে বলেই বিএনপি আশাবাদী।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান অভিযোগ করেন, দেশের কিছু সীমান্ত এলাকা দিয়ে এখনও অবৈধ অস্ত্র প্রবেশ করছে, যা রাউজানসহ বিভিন্ন এলাকায় সহিংসতা বাড়িয়ে দিচ্ছে।

তার ভাষায়, “সীমান্তের ওপার থেকে অস্ত্র আসছে—এটি অস্বীকার করার সুযোগ নেই। এসব অস্ত্র দিয়ে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে, যাতে একটি মহল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে।” তিনি অবিলম্বে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অস্ত্র চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, আওয়ামী শাসনামলে সুবিধাভোগী একটি গোষ্ঠী এখনও প্রশাসনের ভেতরে সক্রিয় রয়েছে, যা সুষ্ঠু নির্বাচনের পথে বড় অন্তরায়।
তিনি বলেন, “প্রশাসনের ভেতরে এখনও ফ্যাসিবাদের অনুসারীরা ঘাপটি মেরে আছে। তারা সুযোগ পেলেই অস্থিতিশীলতা সৃষ্টি করছে। এদের চিহ্নিত করে দ্রুত অপসারণ না করলে গণতন্ত্রের পথ মসৃণ হবে না।”

মতবিনিময়কালে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনকে সামনে রেখে প্রশাসনকে শতভাগ নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালন করতে হবে।
তার মতে, “নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত হলেই জনগণ নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারবে।”

শেষে তিনি রাউজানবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সহিংসতা নয়—গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার মধ্য দিয়েই সমস্যার সমাধান সম্ভব।তিনি বলেন, “রাউজান শান্তিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত হোক—এটাই আমাদের প্রত্যাশা।”

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিসি) মো. মাসুদ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ ও বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে তাকে ডিএমপি থেকে বদলি করে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

ভারতের কেরালায় মুসলিম লীগের ফাতেমার বিজয়।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভারতের কেরালা রাজ্যের রাজনীতিতে নতুন অধ্যায়ের সৃষ্টি করেছে পেরামব্রা বিধানসভা ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের ফাতেমা তাহলিয়া।বাম রাজ্য হিসেবে খ্যাত সিপিআই(এম)-এর প্রবীণ নেতা রামকৃষ্ণান-কে পরাজিত করেন ৩৪ বছর বয়সী তাহলিয়া। তিনি মোট ৬৩ হাজার ৯৯৯ ভোট পেয়ে ৪ হাজার ৭০০ ভোটের ব্যবধানে জয়ী হন। এ জয়ের মধ্য দিয়ে তিনি মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

কোজিকোড জেলার পেরুভায়ালে জন্ম নেওয়া তাহলিয়া ছাত্র রাজনীতির মাধ্যমে পরিচিতি লাভ করেন। তিনি মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্ব দেন এবং পরবর্তীতে কোজিকোড করপোরেশনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। বর্তমানে তিনি মুসলিম ইয়ুথ লীগের রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাহলিয়া কোজিকোড সরকারি আইন কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক এবং ত্রিশুর সরকারি আইন কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি কালিকট জেলা আদালতে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।

আলোচিত খবর

ক্রুড অয়েলের সরবরাহ স্বাভাবিক উৎপাদনে ফিরবে একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি।মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল প্রতিষ্ঠানটির ক্রুড অয়েল প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে পুরো রিফাইনারিতে। ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সংকট কেটে যাওয়ায় উৎপাদনে ফিরছে রিফাইনারিটি।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৭ মে থেকে প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম পুনরায় শুরু হবে। এদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাত থেকেও আরও এক লাখ টন ক্রুড অয়েল আসার কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, রিফাইনারিতে সাধারণত সৌদি আরবের এরাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল পরিশোধন করা হয়। প্রতিবছর চাহিদা অনুযায়ী প্রায় ১৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারির পর আর কোনো ক্রুড অয়েল দেশে আসেনি।

এতে করে প্রথমবারের মতো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি, যা ১৯৬৮ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর নজিরবিহীন ঘটনা।পরবর্তীতে বিকল্প রুট ব্যবহার করে তেল আমদানির উদ্যোগ নেয় বিপিসি। এর অংশ হিসেবে লোহিত সাগর হয়ে সৌদি আরব থেকে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল দেশে আনা হচ্ছে। জাহাজটি ৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে এবং ৬ মে থেকে তেল খালাস শুরু হবে। ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজুর রহমান জানান, সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। জাহাজ থেকে তেল খালাস শেষে ৭ মে থেকে পরিশোধন কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, আপাতত ক্রুড অয়েলের বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই। চলতি মাসেই আরও একটি জাহাজ তেল নিয়ে দেশে আসার কথা রয়েছে, ফলে সরবরাহ স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ