আজঃ শনিবার ২০ জুন, ২০২৬

সিভাসু’র ছাত্রকল্যাণ দপ্তরের কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন এবং বুলেটিন-এর মোড়ক উন্মোচন ।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতকরণে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) কর্তৃপক্ষ বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের সুবিধাসমূহ ভোগ করে শিক্ষার্থীরা একদিন সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।’ সিভাসু’র ছাত্রকল্যাণ দপ্তরের কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন এবং বুলেটিন-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান এসব কথা বলেন।

প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে পরিচালক (ছাত্রকল্যাণ) দপ্তর উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল হক।
অনুষ্ঠানের শুরুতে ছাত্রকল্যাণ দপ্তরের উদ্যোগে সম্পাদিত সার্বিক কার্যক্রম, সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রেজেন্টেশন দেন প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম। প্রেজেন্টেশনে তিনি শুভ ক্যান্টিনের আধুনিকায়ন, সিভাসু গার্ডেন প্রতিষ্ঠা, মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার আয়োজন, শিক্ষার্থীদের জন্য উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের সাথে সমঝোতা স্মারক সই, ফ্রি ডেন্টাল ক্যাম্প, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন, বন্যার্তদের মানবিক সহায়তা, বন্যাদুর্গত এলাকায় বিনামূল্যে প্রাণী চিকিৎসাসেবা প্রদান, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সিভাসু শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল সাফল্য, বিভিন্ন জাতীয় দিবস ও উৎসব উদযাপন, মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, সিভাসু যুব রেড ক্রিসেন্ট ইউনিট, শিক্ষার্থীদের জন্য আধুনিক স্টেশনারি শপ স্থাপন, টিউটোরিয়াল পদ্ধতি, শিক্ষাবর্ষ সমারম্ভ অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সহ-পাঠক্রমিক কার্যক্রম, ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন, ইফতার মাহফিল, পরিবেশ, রক্তসঞ্চালন ও নিরাপত্তা, খাদ্যমান ও স্বাস্থ্যবিধি ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজনসহ একে একে ছাত্রকল্যাণ দপ্তর কর্তৃক সম্পাদিত সার্বিক কার্যক্রম তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম ছাত্রকল্যাণ দপ্তরের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও উল্লেখ করেন। তিনি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানসহ ছাত্রকল্যাণ দপ্তরের সমগ্র কার্যক্রমকে সফল করতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান ছাত্রকল্যাণ দপ্তরের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও ছাত্রকল্যাণ দপ্তরের এসব উদ্ভাবনী কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান। শেষে উপাচার্য ছাত্রকল্যাণ দপ্তর কর্তৃক প্রকাশিত বুলেটিন-এর মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, বিভাগীয় প্রধান, প্রক্টরসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ৮০০ কেজি চিনিসহ ২ চোরাকারবারি আটক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে ৮০০ কেজি চোরাই চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার ভোর ৫টার দিকে পতেঙ্গা থানার চরপাড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা অভিযান পরিচালনা করে এদের আটক করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, একটি চক্র বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে খালাস করা বিপুল পরিমাণ চিনি বাজারজাত করার উদ্দেশ্যে পরিবহন করবে গোপনে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।অভিযান চলাকালে একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮০০ কেজি চিনি উদ্ধার করা হয়।

এ সময় চোরাচালানে ব্যবহৃত ট্রাকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরো বলেন, জব্দ করা চিনি, ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদিজা আক্তার কাশফি নামের এক গৃহবধূর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়ে গেছেন স্বামী মো. মারুফ। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কাশফিকে মৃত অবস্থায় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বামী মারুফ।

কর্তব্যরত চিকিৎসক কাশফিকে মৃত ঘোষণার পরপরই মরদেহ জরুরি বিভাগে রেখে কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি। নিহতের গলায় মোটা দাগ রয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. উপমা চৌধুরী। পরে কাশফির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ