লালদীঘির ময়দানে জনতার দলের নির্বাচনী জনসভা কলম প্রতীক নির্বাচিত হলে জনগণের ভাগ্যের চাকা ঘুরে যাবে।

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কলম প্রতীক নির্বাচিত হলে চট্টগ্রাম-৯ আসনের জনগণের ভাগ্যের চাকা ঘুরে যাবে বলে মন্তব্য করেছেন জনতার দল-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল। অদ্য ৩০ জানুয়ারী শুক্রবার বিকেলে ঐতিহাসিক লালদীঘির ময়দানে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী, চকবাজার, বাকলিয়া ও ডবলমুড়িং) আসনে জনতার দলের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো: হায়দার আলী চৌধুরী’র কলম মার্কার সমর্থনে নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেন। বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরীর সভাপতিত্বে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল বলেন, স্বাধীনতার পর হতে বিগত ৫৪ বছর ধরে রাজনীতির নামে যে সকল নোংরামি, লুটপাট, গুম, খুন, অর্থ পাচার হয়েছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা অফিসারবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে জনতার দল গঠন করেছি।

আমরা চট্টগ্রাম-৯ আসনে বীর প্রসবিনী চট্টলার একজন সিনিয়র নিষ্কলুষ আপামর জনসাধারণের পছন্দের অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরীকে মনোনয়ন দিয়েছি। তিনি কলম মার্কায় এমপি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা কোতোয়ালী বাকলিয়া চকবাজার ও ডবলমুরিং এলাকার সম্মানিত ভোটারদের প্রতি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি, আপনারা বিপুল ভোটে তাকে নির্বাচিত করলে বিগত ৫৪ বছর ধরে অবহেলিত ও বঞ্চিত এই এলাকার জনগণের ভাগ্যের চাকা ঘুরে সকলেই অবিশ্বাস্যভাবে ধনী ও সম্পদশালী হবেন অবশ্যই।

সভাপতির ভাষণে বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী বলেন, বিগত ৫৪ বছরে দেশে এতো এতো মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু, অর্থ পাচারকারী ও মাফিয়া লুটেরা গোষ্ঠীর সৃষ্টি হয়েছে, তার বিরুদ্ধে কোন রাজনৈতিক সংগঠন বা কোন নেতা একটিও সৃষ্টি হয়নি। জনতার দল দেশ ও জাতির কল্যাণে সকল ধর্মের মানুষের জন্য সমান অধিকার, নিরাপত্তা ও ইনসাফ বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে গরীব দুঃখী খেটে খাওয়া অসহায় মেহনতি মানুষের মুক্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ। উদ্বোধন করেন জনতার দলের নৈতিক কমিটি প্রধান মেজর জেনারেল (অব:) মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন, জনতার দলের কৌশলগত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ, প্রধান সমন্বয়ক ও মুখপাত্র মেজর (অব:) ডেল এইচ খান, প্রধান আলোচক ছিলেণ, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা জনাব আজম খাঁন। সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন,রেজাউল করিম রাকিবুল, কৃষিবিদ যদু সিংহ, এডভোকেট গিয়াসউদ্দিন ও শ্যামল দাশ প্রমূখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী ফয়সাল আমিন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষপর্যন্ত মির্জা পরিবারের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনই বিএনপি দলীয় প্রার্থী।

বিএনপির মহাসচিব থেকে এলজিআরডি মন্ত্রী এবং পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল দায়িত্ব নিয়েছেন। শূন্য হওয়া এই আসনটিতে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফয়সাল আমিনকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিচ্ছে দল।

নয় দফা না মানলে এক দফার ডাক দিতে বাধ্য হবো: জামায়াত আমির

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নসহ নয় দফা দাবি সরকার না মানলে এক দফার আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া মহানগরের মাটিডালি বিমান মোড়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লং মার্চের সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামাত আমির ডা. শফিকুর রহমান বলেন- সরকার নয় দফা দাবি না মানলে এক দফার ডাক দিতে বাধ্য হবো। নয় দফা দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না। তবে দাবি না মানলে এক দফার আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ