আজঃ বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি, ২০২৬

রমজান মাসে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের সেহরি ও ইফতারে জন্য ৫০০ পরিবারের মাঝে ফ্যামিলির ফুট বিতরণ

ৌ ৫০০ পরিবারের মাঝে ফ্যামিলির ফুট বিতরণ সুজাউদ্দৌলা সুজন জামালপুর।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জামালপুর সদর দোস্ত এইড বাংলাদেশ এর উদ্যোগে!
নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে জামালপুর সদর উপজেলায় ৫০০ পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অফিস প্রাঙ্গনে আয়োজিত ‘মাহে রমজান ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব একাউন্টস অ্যান্ড এডমিন কহিনুর আলম চৌধুরী। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অপারেশন ম্যানেজার জহুরুল ইসলাম, একাউন্টস ডেপুটি ম্যানেজার মাজহারুল ইসলাম, এসিস্ট্যান্ট ম্যানেজার আবুল কালাম আজাদ রাজন, এসিস্ট্যান্ট ম্যানেজার শওকত মিয়া, জামালপুর মডেল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক! সাংবাদিক মাসুদুর রহমান সহ দোস্ত এইডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার বলেন,
“রমজান মাসে দরিদ্র ও অসহায় পরিবারের জন্য সেহরি ও ইফতারের ব্যবস্থা নিশ্চিত করা একটি সময়োপযোগী এবং মানবিক উদ্যোগ। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে মানবকল্যাণে কাজ করে যাচ্ছে। এ ধরনের সংগঠিত উদ্যোগ শুধু তাৎক্ষণিক খাদ্য সহায়তাই নয়, বরং সামাজিক সংহতি ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে। ভবিষ্যতেও দোস্ত এইডের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।”
তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি পর্যায়ের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব এবং দোস্ত এইডের মতো সংগঠন এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

প্রতিটি ফ্যামিলি ফুড প্যাকেটে রয়েছে ২৫ কেজি চাল, ১০ কেজি আটা, ৫ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি খেজুর, ২ কেজি ছোলা, ২ কেজি চিনি, ২ কেজি লবণ এবং ১ কেজি মুড়ি। এছাড়াও প্রতিটি পরিবারের শিশুদের জন্য ললিপপ ও বিস্কুট সামগ্রী অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রায় ৫২ কেজি ওজনের এই ফ্যামিলি ফুড প্যাকেট একটি পরিবারের পুরো রমজান মাসজুড়ে সেহরি ও ইফতারের খাদ্যচাহিদা পূরণে পর্যাপ্ত ও কার্যকর সহায়তা প্রদান করবে।

উল্লেখ্য, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দীর্ঘদিন ধরে দেশব্যাপী খাদ্য নিরাপত্তা, দুর্যোগকালীন ত্রাণ সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন, মসজিদ নির্মাণ এবং দারিদ্র্য বিমোচনে বহুমাত্রিক মানবিক ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ধানের শীষে ভোট দিন গণতন্ত্র ন্যায় ও মানুষের অধিকার রক্ষায় – মুহাম্মদ শাহেদ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেছেন, আজ আমরা এক ঐতিহাসিক সময়ের মুখোমুখি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হারানো গণতন্ত্র, মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে আগামী জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের একটি সিদ্ধান্তই নতুন বাংলাদেশ গড়তে সহায়তা করবে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনকে ভোট দিয়ে জয় যুক্ত করবেন।

ধানের শীষ কোনো একক দলের প্রতীক নয়, ধানের শীষ হলো খেঁটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, যুবক ও সাধারণ মানুষের আশা-আকাক্সক্ষার প্রতীক। তিনি আজ ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম-৫ সংসদীয় আসন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের ধানের শীষের সমর্থনে চট্টগ্রাম মহানগর বিএনপির অন্তর্গত ৪৪নং সাংগঠনিক ওয়ার্ডের কুঞ্জছায়া আবাসিক এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশে গুপ্ত রাজনীতি আর চলবে না। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফার আলোকে ভবিষ্যত বাংলাদেশ চলবে। একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসার জন্য দেশের জনগণের সাথে তামাশায় লিপ্ত। স্বাধীনতার ঘোষক হতে শুরু করে বেহেশতের টিকিট বিক্রি করে চলছে।

এদেশের মানুষ যথেষ্ট সচেতন। ফ্যাসিস্ট পলাতক খুনী হাসিনাও সকাল বিকাল এমন মিথ্যা অপপ্রচার চালাতো। চট্টগ্রাম-৫ আসনের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এ এলাকার কৃতী সন্তান, সুখে দুঃখে আপনাদের পাশে সবসময়ে থাকবেন। আপনাদের একটি ভোট ধানের শীষে পড়লে, তাহা হবে অন্যায় অবিচার মিথ্যা প্রপাগান্ডা’র বিরুদ্ধে প্রতিবাদ, হবে উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে দৃঢ় অবস্থান। গণতন্ত্র ন্যায় ও মানুষের অধিকার রক্ষায় আগামী ১২ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন।

গণসংযোগকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুঞ্জছায়া আবাসিক এলাকার সেক্রেটারি শাহ আলম কন্ট্রাক্টর, ৪৪ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মামুন আলম, আলমগীর শিকদার, আলহাজ্ব দিদারুল আলম, মোঃ মূসা, মোঃ আবু কন্ট্রাক্টর, সাইফুদ্দীন আহমেদ, ইঞ্জিনিয়ার মো: মহসীন, মহানগর যুবদলের সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সাবেক সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, মহানগর যুবদলের সাবেক সদস্য শাবাব ইয়াজদানী, প্রফেসর সাঈদুল হক সিকদার, থানা যুবদলের শাহ আলম, শাহাবুদ্দিন, শফিউল বাশার শামু, অমিত হাসান, মনির হোসেন, থানা ছাত্রদলের সদস্য সচিব আকিব, জয়নাল, রাকিব, নাবিদ, মেহেদী, ইমন প্রমূখ নেতৃবৃন্দ।

শহীদ জিয়ার নামের ফলক প্রতিস্থাপন করছে চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃপক্ষ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শহীদ জিয়ার উপড়ে ফেলা নাম ফলক কুঁড়িয়ে নিয়ে প্রতিস্হাপন করছে চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃপক্ষ। ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম প্রেসক্লাবের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। প্রেসক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে শেখ হাসিনারঅতি উৎসাহী দোসররা জিয়াউর রহমানের নাম ফলক খুলে ফেলে দেয়।

বৃহস্পতিবার প্রেসক্লাবের গোডাউনে ময়লা আবর্জনার স্তুপ থেকে নাম ফলকটি উদ্ধার করা হয় বলে ক্লাবের একজন কর্মকর্তা জানান।চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেন – এ ধরণের প্রবণতা অত্যন্ত নিম্নরুচির এবং নিন্দনীয়। আমরা এটি আবার সম্মানের সাথে যথাযথ স্থানে এফলক প্রতিস্থাপন করবো।

আলোচিত খবর

র‌্যাব নাম বদলে হচ্ছে এসআইএফ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতিসংঘের পাশাপাশি বিভিন্ন মানবাধিবকার সংগঠন বহুদিন ধরে পুলিশের বিশেষ বাহিনী র‌্যাব বিলুপ্ত করার আহ্বান জানিয়ে এলেও তার বদলে নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র‌্যাবের নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএফ।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন-ইতোমধ্যে এ ব্যাপারে প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। শিগগিরই একটি সরকারি আদেশ জারি হবে।নামের সঙ্গে পোশাকেও পরিবর্তন আসছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন-ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসআইএফ সদস্যদের নতুন পোশাকে দেখতে পাবেন।বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সময়ে জঙ্গিবাদের উত্থান ও আইনশৃঙ্খলার ক্রমাগত অবনতির মধ্যে ২০০৪ সালের ২৬ মার্চ পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি ও কোস্ট গার্ড সদস্যদের নিয়ে র‌্যাব গঠিত হয়।

আরও পড়ুন

সর্বশেষ