আজঃ বুধবার ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে জামায়াত আমিরের পোস্ট।

ডেস্ক নিউজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গণমাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সাক্ষাৎকার নিয়ে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রতিক্রিয়ায় বলেন- রাষ্ট্রপতি সেসময়কার সব কথা বলেননি। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি বিকেল ৫টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ বিষয়ে উনি (রাষ্ট্রপতি) উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন- বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। আর এখন যা বলছেন সেদিন তার কিছুই তিনি বলেননি।তিনি বলেন-কোটি কোটি মানুষ যা শুনলো এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন তার হিসাব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি? জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সংখ্যালঘু নির্যাতন বন্ধে দ্রুত বিচার ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থার দাবি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজধানীর ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে Human Rights Congress for Bangladesh Minorities (HRCBM) দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত, নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কনভেনর অ্যাডভোকেট লাকী বাছাড়। এসময় উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর আশিষ কুমার অঞ্জন, ট্রেজারার বিদ্যুৎ কুমার রায়, রংপুর বিভাগীয় কো-অর্ডিনেটর দেবী চরণ রায়, আইটি সেক্রেটারি জীবন কুমার, মৌলভীবাজার জেলা কো-অর্ডিনেটর সৃজন দাস, হিউম্যান রাইটস অ্যাসিস্ট্যান্ট রাজ চাকমা, টুকু বাছাড়, সমীর চন্দ্র মিস্ত্রী, অবজারভার আনন্দ রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।


২০২৫-২৬ সালে ৭২৭টি নির্যাতনের অভিযোগ
লিখিত বক্তব্যে জানানো হয়, ২০২৫ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সংগঠনের প্রতিনিধিদের তথ্য ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে মোট ৪৯৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত আরও ২৩৩টি ঘটনা লিপিবদ্ধ হয়েছে।


সংগঠনের তথ্যমতে, চলতি সময়ে—৪৪ জন সংখ্যালঘু ব্যক্তি হত্যা বা রহস্যজনক মৃত্যুর শিকার হয়েছেন,৩০ জন অপহরণ বা নিখোঁজ হয়েছেন, যাদের অধিকাংশ তরুণ-তরুণী,৮ জন সংখ্যালঘু নারী ধর্ষণের শিকার হয়েছেন (নথিভুক্ত),এছাড়া জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল, মন্দিরের জমি দখল, প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ, মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে মব সৃষ্টিসহ বিভিন্ন সহিংসতার অভিযোগ রয়েছে।সংগঠনটি দাবি করে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

মানিকগঞ্জে নাবালিকা উদ্ধারে উদ্বেগ:
সংবাদ সম্মেলনে মানিকগঞ্জে অপহৃত এক ১৫ বছর বয়সী সংখ্যালঘু কিশোরীর ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। HRCBM দাবি করে, আদালতের প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে পর্যালোচনা না করেই নাবালিকাকে জিম্মায় পাঠানো হয়েছে, যা আইনগত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

ভোলায় বাকপ্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগ
সংবাদ সম্মেলনে সর্বশেষ আলোচিত হয় তজুমদ্দিন উপজেলা-এ এক বাকপ্রতিবন্ধী হিন্দু নারীর গণধর্ষণের অভিযোগ। সংগঠনের ভাষ্য অনুযায়ী, ২২ ফেব্রুয়ারি দিবাগত রাতে কীর্তন শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে অচেতনকারী পদার্থ খাইয়ে নির্যাতন করে।ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং ভুক্তভোগীর চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায় HRCBM।

নির্বাচনের পর নির্যাতন বৃদ্ধির অভিযোগ:
সংগঠনটি দাবি করে, নির্বাচন-পরবর্তী সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রবণতা বেড়েছে। এবারের জাতীয় নির্বাচনে চারজন সংখ্যালঘু প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হলেও তা জনসংখ্যার আনুপাতিক হারে খুবই নগণ্য বলে মন্তব্য করেন সংগঠনের নেতারা। তারা সংখ্যালঘুদের ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের প্রতি নিজ নিজ এলাকায় হটলাইন চালু ও নির্যাতনের ঘটনায় সরাসরি হস্তক্ষেপের আহ্বান জানান।
পাঁচ দফা দাবী:

সংবাদ সম্মেলন থেকে সংগঠনটি পাঁচ দফা দাবি উত্থাপন করে—১. প্রতিটি ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা।২. দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি।৩. সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিশেষ নিরাপত্তা জোরদার।৪. মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগ ও মব সহিংসতা প্রতিরোধে কার্যকর আইন প্রয়োগ।৫. সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন।

সংবাদ সম্মেলনের শেষে অ্যাডভোকেট লাকী বাছাড় বলেন, “আমরা একটি অসাম্প্রদায়িক, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ চাই—যেখানে ধর্ম, বর্ণ বা জাতিগত পরিচয়ের কারণে কেউ নির্যাতিত হবে না এবং আইনের শাসন নিশ্চিত থাকবে।”সংগঠনটি সরকারের প্রতি সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়।

ভোলা দক্ষিণ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা নির্বাচিত হলেন বিশিষ্ট সাংবাদিক আহাদ চৌধুরী তুহিন ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভোলা দক্ষিণ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন-অগ্রসর পাঠকের দৈনিক অমৃতালোক এর সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব এম এ আহাদ চৌধুরী তুহিন ।গতকাল ২৪ ফেব্রুয়ারি ২০২৬ : নদীমাতৃক গণমাধ্যমকর্মীদের সংগঠন ভোলা দক্ষিণ প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি রিপন শান এবং সাধারণ সম্পাদক প্রভাষক তরিকুল ইসলাম রণির সঞ্চালনায় ক্লাবের ১১ সদস্যবিশিষ্ট সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামj ও ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে টেলিকনফারেন্সিং এর মাধ্যমে : সর্বসম্মতিক্রমে অত্যন্ত সম্মানজনক এই পদে অধিষ্ঠিত হলেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও সমাজসেবক আহাদ চৌধুরী তুহিন । তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব ও বীরমুক্তিযোদ্ধা , ইউরোবাংলাটাইমস এর এডিটর ইন চিফ মাহবুবুর রহমানের স্থলাভিষিক্ত হলেন ।

রাজধানী ঢাকা ও দ্বীপজেলা ভোলা থেকে একযোগে প্রকাশিত মূলধারার দৈনিক অমৃতালোক সম্পাদনা ছাড়াও জনাব আহাদ চৌধুরী তুহিন ; দীর্ঘসময় ধরে দেশের ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাক এবং জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল- এটিএন বাংলার ভোলা জেলা প্রতিনিধি হিসেবে সুনাম ও সম্মানের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

ভোলা জেলার সংবাদজগতে নানামুখী সৃজনশীল ও মানবিক কর্মকান্ডে জনপ্রিয় গণমাধ্যম সংগঠন ভোলা দক্ষিণ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা নির্বাচিত হওয়ায় ; নন্দিত মিডিয়া ব্যক্তিত্ব ও সিনিয়র সাংবাদিক আহাদ চৌধুরী তুহিন কে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন- বিএনএনআরসির চিফ এক্সিকিউটিভ অফিসার বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব এএইচএম বজলুর রহমান, সার্ক জার্নালিস্ট ফোরামের সভাপতি সাংবাদিক নাসিরুদ্দিন আল মামুন, দৈনিক দেশের কণ্ঠের উপদেষ্টা সম্পাদক কবি নাসির আহমেদ, ডেইলি স্টেট ও দৈনিক আলোর বার্তা সম্পাদক অধ্যাপক রফিকুল্লাহ সিকদার,

জাতীয় কবিতা পরিষদ ভোলার সভাপতি অধ্যক্ষ কবি কায়সার আহমেদ দুলাল , প্রজন্ম একাডেমির সভাপতি বিশিষ্ট কথাসাহিত্যিক কালাম ফয়েজী , দৈনিক ভোরের দর্পণের সাহিত্য সম্পাদক কবি শাহ মতিন টিপু, পাক্ষিক সময় পূর্বাপর সম্পাদক কবি হাসান মাহমুদ, দৈনিক মহাসময় সম্পাদক কবি নোমান সালমান, দৈনিক বাংলা খবর ও ভোলার কণ্ঠ সম্পাদক কিরণ শর্মা, দৈনিক বাংলাদেশ বাণী সম্পাদক আযাদ আলাউদ্দিন প্রমুখ ।

আলোচিত খবর

মার্চ মাসে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে আগামী মাসের ১২ মার্চের মধ্যে। শনিবার রাতে সংখ্যাগরিষ্ট দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ একথা জানান। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে।

তিনি বলেন- এই অধিবেশনে অন্তবর্তীকালীন সরকারের সময়ের অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংখ্যা গরিষ্ঠ দলের সংসদ নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নির্বাচিত হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ