আজঃ সোমবার ২৫ মে, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় চট্টগ্রামের নিহত তারেকের দাফন সম্পন্ন।

ডেস্ক নিউজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে গত ২ মার্চ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোহাম্মদ তারেকের জানাজা চট্টগ্রাম মহানগরীর হালিশহরে অনুষ্ঠিত হয়। শনিবার জানাযায় যোগ দেন সাংসদ সাঈদ আল নোমান, সন্দ্বীপের সাংসদের প্রতিনিধি, জামায়াত নেতৃবৃন্দ এবং স্থানীয় অধিবাসীরা।

এসময় এমপি সাঈদ আল নোমান মোহাম্মদ তারেককে একজন কষ্টসহিষ্ণু প্রবাসী হিসেবে উল্লেখ করে বলেন, তিনি বিদেশের মাটিতে হাড়ভাঙা খাটুনি খেটে পরিবারের হাল ধরেছিলেন। মরদেহটি দ্রুত দেশে আনার জন্য ব্যক্তিগতভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছিলাম।

এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উপস্থিত মুসল্লিদের কাছে অনুরোধ করছি, যেন মোহাম্মদ তারেকের কোনো লেনদেন বা ভুলত্রুটি থাকলে তাকে ক্ষমা করে দেবেন। পাশাপাশি অসহায় পরিবারটির পাশে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে বাহরাইনের রাজধানী মানামার কানু মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।

তারেকের বাড়ি সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নে হলেও নদী ভাঙনের কারণে তার পরিবার বর্তমানে হালিশহরে বসবাস করছে। তার ঘরে তাসনিম তামান্না নামে এক কন্যা সন্তান রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তারেকের মরদেহ সৌদি আরবের দাম্মাম হয়ে শুক্রবার বাংলাদেশে পাঠানো হয়। মোহাম্মদ তারেক দীর্ঘ ২৭ বছর ধরে বাহরাইনে প্রবাস জীবন কাটাচ্ছিলেন।তিনি বাহরাইনের রাজধানী মানামার কাছে শিপইয়ার্ড কোম্পানি ‘দ্রাইডকে’ কর্মরত ছিলেন। ঘটনার দিন সকালে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ জাহাজের ওপর এসে পড়লে তিনি নিহত হন। বছর দেড়েক আগে ছুটিতে তিনি দেশে এসেছিলেন।

তারেকের জানাজার আগে সন্দ্বীপের এমপির প্রতিনিধি বলেন, তারেকের লাশ দেশে ফিরিয়ে আনতে প্রায় এক মাস সময় লাশ আনার প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় এমপি সাঈদ আল নোমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

নিহত তারেকের মামাতো ভাই মোশাররফ হোসেন বলেন, বিমানবন্দরে মন্ত্রীরা লাশ গ্রহণ করে আমাদের বুঝিয়ে দিয়েছেন। সরকার লাশ দাফন করার জন্য ৩৫ হাজার টাকা এবং পরিবারের জন্য ৫০ হাজার টাকা দিয়েছে, আরও ১০ লাখ টাকা দেবে। স্থানীয় এমপি সাঈদ আল নোমান তারেকের পরিবারকে ৫০ হাজার টাকা দিয়েছেন, তার মেয়ের পড়ালেখার দায়িত্ব নিয়েছেন’। বেলা সাড়ে ১১টার দিকে জানাজা শেষে লাশ হালিশহরের ঈদগাহ বউবাজার এলাকার কবরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে অসহায় মানুষের পাশে ৫৯ বিজিবি: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে সীমান্তবর্তী অসহায় ও দুঃস্থ মানুষের জন্য দিনব্যাপী এ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।রবিবার (২৪ মে) সকাল থেকে শুরু হওয়া এ মেডিকেল ক্যাম্পেইনে পাঁচ শতাধিক নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে মহানন্দা বয়াটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় এনে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবি মানবিক কর্মকাণ্ডেও সবসময় ভূমিকা রেখে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় দাইপুকুরিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর রেজা, কামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিজিবির বিভিন্ন ক্যাম্পের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ৬৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

বোয়ালখালী পোপাদিয়া ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণ সম্পন্ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ভিজিএফ চাউল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। রবিবার (২৪ মে) পোপাদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রশাসনিক কর্মকর্তা মিল্টন চৌধুরীর পরিচালনায় বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোসলেম মিয়া, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি বেলাল হোসেন টিটু, আবদুল ছালাম ছোটন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুল ইসলাম ডালিম, ইউপি স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ইমরান বাবুল, ছিদ্দিক আজাদ রিহাদ, লোকমান উদ্দিন এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাইম চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে সরকারের বরাদ্দকৃত ভিজিএফ চাউল বিতরণ করা হয়।

আলোচিত খবর

পবিত্র ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা, ২৩ মে।শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসে ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি থাকছে। তবে ঈদের আগে সাপ্তাহিক ছুটির মধ্যে আগামীকাল শনিবারের ২৩ মে ছুটি বাতিল করা হয়েছে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঈদের ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে রোববার পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। এর আগে ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিন ও পরদিন ২৪ মে রোববার অফিসগুলো খোলা থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ