বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুণর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসবে – সাংসদ এরশাদ উল্লাহ

এস মনির চৌধুরী রানা

সাংবাদিকেরা হচ্ছে জাতীর বিবেক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে ঈদপুণর্মিলনী-প্রীতি সন্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল ১৭ এপ্রিল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে প্রেস ক্লাবের সভাপতি মো: সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম -৮ আসনের সাংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহ।

প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদী হাসান ফারুক।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান,

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, সাবেক সদস্য সচিব, ও বর্তমান সদস্য জেলার মোস্তাক আহমেদ খান, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজী ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী, বিএনপি নেতা নুরুল করিম নুরু, পৌরসভা বিএনপি সাবেক আহবায়ক শহিদুল্লাহ চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আজগর, সহসভাপতি শফিকুল ইসলাম শাহীন, সহ সাধারণ সম্পাদক ও নবগঠিত বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব হাজি আবু আকতার। মোঃ কামাল উদ্দিন, এডভোকেট সামশুদ্দিন চৌধুরী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তা হাসান চৌধুরী, বিএনপি নেতা পেয়ার মোহাম্মদ, শাকপুরা চৌমুহনী ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মতিউর রহমান রাসেল। উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক স্বপন কুমার শীল, ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ হাসান চৌধুরী,পল্টু কান্তি বড়ুয়া।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি লোকমান চৌধুরী, আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি -এডভোকেট সেলিম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অধীর বড়ুয়ার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্তী, সাইফুদ্দিন খালেদ, এস এম নাঈম উদ্দিন।

প্রেস ক্লাবের সিনিয়র সদস্য হিমাদ্রী রাহা,এম মনির চৌধুরী রানা , এমরান চৌধুরী, সুমন চক্রবর্ত্তী, শাহালম বাবলু, মো: খোরশেদ আলম, তৌহিদুর রহমান, খোরশেদুল আলম, এম আর তাওহীদ, শাহেদ হোসেন ছোটন তাজুল ইসলাম, বিপ্লব জলদাস।

এ সরকার জনগনের অধিকার প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর। সরকার দেশ উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা মাথায় রেখে কাজ করছেন। এসময় তিনি সংবাদপত্র ও সাংবাদিকতার মান ধরে রাখতে সব সময় বস্তুনিষ্ঠ – স্বচ্ছ – তথ্য সমৃদ্ধ সংবাদ তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আকুল আহবান জানান।

এ উপলক্ষে মনোজ্ঞ ব্যান্ডশো- সংগীত ও নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়।শেষে রাইফেল ড্র ও প্রীতিভোজ এবং পুরস্কারের বিতরনে মধ্যে দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদলের স্বাগত মিছিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় এবং চট্টগ্রাম মহানগর যুবদল, আওতাধীন ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড যুবদল কমিটি পুর্নবহাল করায় পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকালে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি আতুরার ডিপো থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়ার হাট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। ৩নং পাচঁলাইশ ওয়ার্ড যুবদলের আহবায়ক মো: হাসানের সভাপতিত্বে ও পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বায়েজিদ থানা যুবদল’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মঞ্জুর আলম মঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুর আলম বলেন, আজকের এই র‌্যালিতে উপস্থিত হয়ে আপনারা প্রমাণ করেছেন-বাংলাদেশের যুবসমাজ এখনো ঐক্যবদ্ধ, সচেতন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ। আমাদের প্রত্যেককে শৃঙ্খলা, ঐক্য ও ধৈর্যের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। দেশবিরোধী যেকোন ষড়যন্ত্র প্রতিহত করতে হবে ঐক্যবদ্ধভাবে। তিনি এ সময় উপস্থিত সকল নেতাকর্মীকে বায়েজিদ বোস্তামি থানা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

স্বাগত মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়েজিদ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নেজাম, জানে আলম, মোঃ আবছার, সেলিম, আলাউদ্দিন, ইমতিয়াজ, জহির, আমিন ৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল, ইউনুস, মোঃ তারেক, ফারুক, মাসুদ, মহিউদ্দিন, বাদশা, রুবেল, নজরুল, ইমন, করিম, ইসকান্দর, মামুন সহ ০৩নং পাঁচলাইশ ওয়ার্ড যুবদলের আওতাধীন ইউনিট যুবদলের নেতৃবৃন্দ।

লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ও চশমা বিতরণ অনুষ্ঠিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

লায়ন্স ক্লাব অব টিচাগাং ফটিকছড়ি ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ঢালকাটা শাখার যৌথ উদ্যোগে ফটিকছড়ি নানুপুর ঢালকাটা উচ্চ বিদ্যালয়ে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ও চশমা বিতরণ ৫ সেপ্টেম্বর ২০২৬খ্রি. শনিবার প্রেসিডেন্ট লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স সিএলএফ এর কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব টিচাগাং ফটিকছড়ি ফাউন্ডার লায়ন জানে আলম, সেক্রেটারী লায়ন পণ্ডিত সলিল আচার্য, ট্রেজারার লায়ন কামরুন নাহার বেগম,

সহ-ট্রেজারার লায়ন রাজু আচার্য, লায়ন ড. পণ্ডিত কার্তিক আচার্য, লায়ন মো. ইসমাইল হোসেন, লায়ন মো. ফোরকানুল আমিন, লায়ন অর্চনা রানী আচার্য, লায়ন তরুণ কুমার আচার্য কৃষ্ণ, লায়ন বিপ্লব চৌধুরী কাঞ্চন, লায়ন অভিবসু মল্লিক, লায়ন ধীমান দাশ, লায়ন কৃষ্ণ বৈদ্য, লায়ন শিমুল পাল, লায়ন রুবেল শীল, লায়ন রণজিত শীল, লায়ন শুভাশীষ চৌধুরী, লায়ন বিসু চৌধুরী, লায়ন স্বপন দে, লায়ন বিপুল সরকার, ঝুমুর সর্দার, লায়ন রত্না আচার্য, লায়ন আন্না সরকার, লায়ন মাস্টার রতন কান্তি চৌধুরী, লায়ন রাজীব আচার্য, লায়ন রুবেল আচার্য, লায়ন রূপনা রানী আচার্য প্রমুখ। এতে ৪৫০ জনকে ফ্রি চক্ষু চিকিৎসা করা হয় এবং ১৫০ জনকে চশমা বিতরণ করা হয়।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ