এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের পাবনা-সিরাজগন্জের সংরক্ষিত মহিলা আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।রবিবার (৩ মে ২০২৬) রাত ৯ টায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, ঢাকায় আয়োজিত এ শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংরক্ষিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব তারেক রহমান, এমপি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী।সংবিধান অনুযায়ী শপথ গ্রহণের মাধ্যমে এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা আনুষ্ঠানিকভাবে তার দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় উপস্থিত অতিথিরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নব-নির্বাচিত এই সংসদ সদস্য দেশের উন্নয়ন, নারী ক্ষমতায়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
এদিকে তার নিজ জেলা পাবনার বিভিন্ন উপজেলায় এই উপলক্ষে সাধারণ জনগণ খুশি মিষ্টি বিতরণ করে উৎসবে মেতেছে,তাদের আশা আগামী দিনগুলোতে তারা বিভিন্ন কর্মকাণ্ডে এই সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নারী সহ সাধারণ জনগণের কল্যাণ নিজে উৎস স্বর্গ করবেন।











