আজঃ মঙ্গলবার ২৩ জুন, ২০২৬

আয়বহির্ভূত সম্পদ অর্জন দুদকের মামলায় একজনের ৩ বছর কারাদণ্ড।

ডেস্ক নিউজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সম্পদ বিবরণী নোটিশ পাওয়ার পরও তা দাখিল না করা এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় একজনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন।দন্ডিত ব্যক্তির নাম হাসান মাঝি প্রকাশ মো. হাছান। হাসান মাঝি আনোয়ারা থানার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পড়ুয়াপাড়া ছমদ মেম্বারের বাড়ির মৃত আব্দুল হামিদের ছেলে।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. রেজাউল করিম রনি জানান, ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় হাসান মাঝি প্রকাশ মো.হাছানকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৩৭ লাখ ৪ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার নথি থেকে জানা যায়, দুদকের সম্পদ বিবরণী নোটিশ পাওয়ার পরও তা দাখিল না করা এবং জ্ঞাত আয়বহির্ভূত ৩৭ লাখ ৪ হাজার টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে হাসান মাঝির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আসামি আইন অমান্য করে সম্পদ বিবরণী দাখিল করেননি এবং অবৈধভাবে অর্জিত সম্পদ নিজের দখলে রেখেছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বগুড়া থেকে সাকিব আল হাসান গ্রেপ্তার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাকিব আল হাসানকে গ্রেফতার করেছআদমদীঘি থানার পুলিশ। আদমদীঘিতে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা নাশকতা মামলায় উপজেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার তালশন কালীবাড়ী মন্দিরসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাকিব আল হাসান আদমদীঘি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক । তিনি উপজেলার তালশন গ্রামের ওছমান আলী খন্দকারের ছেলে।

আদমদীঘি থানার পুলিশ জানায়, একটি নাশকতা মামলার তাকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে আদমদীঘি সদর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, সে সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই হামলায় অংশ নেন।ঘটনার পর একই বছরের ২৫ আগস্ট বিশেষ ক্ষমতা আইনে একটি নাশকতা মামলা দায়ের করা হয়। মামলায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতপরিচয় আরও প্রায় ২৫০ জনকে আসামি করা হয়। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, বিএনপি অফিসে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাকিবকে আটক করা হয়েছে।

বোয়ালখালীতে স্ত্রীর মাথা ফাটালো স্বামী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বোয়ালখালীতে কর্মস্থলে যাওয়ার পথে হাতুড়ি দিয়ে পোশাক শ্রমিকের মাথা ফাটালো স্বামী। এ সময় পাষণ্ড স্বামীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে জনতা।
পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সরকার বাড়ির মন্টু বিশ্বাসের মেয়ে শুল্কা (২২) ।

সোমবার (২২ জুন) সকাল ৮টার দিকে উপজেলার মিলিটারিপুল এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত পোশাক শ্রমিক শুক্লা বিশ্বাসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। জানা গেছে, শুক্লা উপজেলার মিলিটারি পুল এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করে সংসার চালায়। একই এলাকার বাসিন্দা টুন্টু চৌধুরীর ছেলে পংকজ চৌধুরী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সম্প্রতি পারিবারিক মতবিরোধ দেখা দিয়েছিল তাদের মধ্যে।এনিয়ে শুক্লা সোমবার সকালে কর্মস্থলে আসার পথে পংকজ হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্লা রিকশা থেকে নামার সাথে সাথে পংকজ হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। এসময় পংকজকে উপস্থিত লোকজন আটক করেন এবং শুক্লাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।নপারিবারিক মতবিরোধ নিয়ে এ ঘটনা হয়েছে জানিয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘হামলাকারী পংকজকে আটক করা হয়েছে। আহত পোশাক শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ