এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার মিরপুরে শাহ আলী মাজারে জিয়ারতকারী ও ভক্তদের ওপর হামলার ঘটনায় নয়জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ১০০ – ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার রাতে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িত থাকার অভিযোগে শেখ মো. সাজ্জাদুল হক রাসেল (৩৮), মো. আজম (৪০) ও মো. আরমান দেওয়ানকে (২৯) আটক করা হয়েছে।
৯
পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিরা জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।হামলায় আহত রেশমি বেগম বাদী হয়ে শাহ আলী থানায় মামলাটি করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে মাজারে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন। ওরস উপলক্ষে মাজারে বিপুল ভক্তসমাগমের মধ্যে একদল হামলাকারী লাঠিসোঁটা নিয়ে মাজারে প্রবেশ করে ভাঙচুর ও আতঙ্ক সৃষ্টি করে।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা মাজারের খ ধর্মীয় সামগ্রী নষ্ট করে এবং বাধা দিতে গেলে রেশমি বেগমকে মারধর ও শ্লীলতাহানির শিকার হতে হয়।















