আজঃ বুধবার ২০ মে, ২০২৬

ভোলার ইলেকট্রিশিয়ানদের নিয়ে মনোমুগ্ধকর মতবিনিময় সভা করলো এমইপি গ্রুপ

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশীয় নিজস্ব কারখানায় উৎপাদিত ইলিকট্রিসিটি এবং ইলেকট্রনিক পণ্যের গুণগত মান ও বিস্তার নিয়ে ভোলা জেলার বিভিন্ন অঞ্চলে কর্মরত ইলেকট্রিক টেকনেশিয়ানদের নিয়ে মনোমুগ্ধকর মতবিনিময় সভা আয়োজন করলো দেশের প্রথম সারির ইলেকট্রনিক শিল্প উৎপাদন প্রতিষ্ঠান এমইপি গ্রুপ ।

১৯ মে ২০২৬ মঙ্গলবার বিকেলে লালমোহন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নীচতলায় অবস্থিত ভুতের বাড়ি চাইনীজ রেস্তোরাঁয় অনুষ্ঠিত আলোঝলমল অনুষ্ঠানে, এমইপি গ্রুপ লালমোহন উপজেলা ডিস্ট্রিবিউটর ও মেসার্স রহমান ইলেকট্রনিক্স এর সত্ত্বাধিকারী মোঃ নাজিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কোম্পানির ডিভিশনাল সেলস ম্যানেজার মোহাম্মদ শফিকুল ইসলাম ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভোলা দক্ষিণ প্রেসক্লাব সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ভোলা জেলা সংসদের আহবায়ক সিনিয়র প্রভাষক কবি রিপন শান । সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার খান ।

অনুষ্ঠানে এমইপি পণ্য সমূহের মান নিয়ে মূল্যবান মতামত পরিবেশন করেন- ভোলা জেলার ইলেক্ট্রিক টেকনেশিয়ানগণ । ডিজিটাল স্ক্রিনে কোম্পানির বায়ান্ন বছরের ইতিহাস ও অগ্রগতি, বর্তমান কার্যক্রম এবং আকর্ষণীয় রেফেল ড্র ও পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে শেষ হয় এমইপি গ্রুপ আয়োজিত ইলেকট্রেশিয়ান মতবিনিময় সভা ।।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ে হাজারো প্রাণের মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

“স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে” এই আহবানে বন্ধন ফাউন্ডেশন গজারিয়ার সার্বিক তত্ত্বাবধানে পালিত হয়েছে দ্বীপজেলা ভোলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উৎসব ।

১৯ মার্চ ২০২৬ বিদ্যালয়টির উন্মুক্ত প্রান্তরে রকমারি ইফতার মাহফিল ও বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হাজারো প্রাণের মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন- গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত ।

গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন মনুর সভাপতিত্ব উৎসব স্মারক পাঠ করেন মোঃ জসিম উদ্দিন । শুভেচ্ছা বক্তব্য রাখেন- বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী ও জাতীয় কবিতা পরিষদ ভোলার শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক বীরের সন্তান কবি নজরুল ইসলাম জামাল ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ভোলা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর আজীবন সদস্য, সিনিয়র প্রভাষক কবি শাহাবুদ্দিন রিপন শান , সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসারের সভাপতিমন্ডলীর সদস্য নাট্যকার আব্দুল মান্নান হেডমাস্টার, ভোলা কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ এরশাদ, লালমোহন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক ক্রীড়াবিদ মতিউর রহমান কাজল, সাবেক শিক্ষার্থী ডাঃ রুহুল কুদ্দুস খান , লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ মঞ্চের সিনিয়র সদস্য শিক্ষাবিদ সাংবাদিক মোঃ মাহবুব আলম, লালমোহন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক ও দৈনিক আমার দেশের লালমোহন প্রতিনিধি মাওলানা মোঃ আজিম উদ্দিন খান , লালমোহন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহীন আলম মাকসুদ, দৈনিক নয়াদিগন্তের লালমোহন প্রতিনিধি এম আর পারভেজ, সাংবাদিক ইউসুফ আহমেদ, দিগন্ত চ্যানেলের অনলাইন এডিটর শহিদুল ইসলাম তন্ময়, রুপালি বাংলাদেশ এর লালমোহন প্রতিনিধি ইব্রাহিম আকাশ, সাংবাদিক সাইফুল ইসলাম জিহাদ প্রমুখ ।

হাজারো প্রাণের মেলায় হৃদয়ের সেতুবন্ধন তৈরি হয়ে বিনম্র ঐক্যের কুহুতানে গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অযুত শিহরিন জেগেছিল যেন ৮০ বছর পূর্তির সৌহার্দ্য উৎসবে ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর আজীবন সদস্য হলেন কবি রিপন শান ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বীরমুক্তিযোদ্ধার সন্তান বহুমাত্রিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি রিপন শান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর আজীবন সদস্যপদ লাভ করেছেন ।
নজরুল ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক দেশবরেণ্য গীতিকবি লতিফুল ইসলাম শিবলী ১৫ মার্চ ২০২৬ দুপুরে
কবি রিপন শান এর হাতে অফিসিয়ালি আজীবন সদস্য পদের প্রত্যয়ন তুলে দিয়েছেন ।

শৈশব থেকেই নজরুলানুরাগী ও নজরুল কবিতার দরাজকণ্ঠের আবৃত্তিশিল্পী কবি রিপন শান পেশায় কলেজ শিক্ষক ও সাংবাদিক । তিনি ভোলার লালমোহনের বদরপুর মহাবিদ্যালয়ের সিনিয়র প্রভাষক # বাংলা দীর্ঘদিন ধরে অধ্যাপনায় নিয়োজিত আছেন। স্বতন্ত্রধারার সংবাদপত্র দৈনিক অমৃতালোক এর ফিচার এডিটর হিসেবে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন ।

১৯৯৮ সালে বরেণ্য অভিনেত্রী রোকেয়া প্রাচী সম্পাদিত পাক্ষিক নটনন্দন দিয়ে সাংবাদিকতা জীবন শুরু করা বহুমাত্রিক লেখক সংগঠক রিপন শান বিভিন্ন সময়ে যুক্ত ছিলেন- সাপ্তাহিক বর্তমান সংলাপ, সাপ্তাহিক খবরের কাগজ (আজকের কাগজ), সাপ্তাহিক শীর্ষকাগজ, সাপ্তাহিক দ্বীপকথা,দৈনিক খবরপত্র, বাংলারিপোর্ট২৪, বজ্রকণ্ঠ, দৈনিক দেশজনপদ, দৈনিক বাংলাদেশ বাণী, ইউরোসমাচার,ইউরোবাংলাটাইমস,

বিডিনিউজ২৪ইউরোপ, দৈনিক ভোরের আকাশসহ দেশী-বিদেশী বিভিন্ন গণমাধ্যমে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে প্রকাশিত বাংলা গণমাধ্যম ইউরোবাংলাটাইমসে ম্যানেজিং এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন টানা তিন বছর । অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের বাংলাদেশ কো- অর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন টানা পাঁচ বছর।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির অবিস্মরণীয় “কবিকণ্ঠে আবৃত্তি সন্ধ্যা ২০০৭” অনুষ্ঠানের গ্রন্থিক ও উপস্থাপক, লালমোহন উপজেলা শিল্পকলা একাডমির নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক কবি রিপন শান, টানা তিন টার্ম লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন ।

তাঁর সনদীয় নাম মোঃ শাহাবুদ্দিন রিপন । লেখালেখি, সমাজকর্ম ও সাংস্কৃতিক পরিমন্ডলে রিপন শান নামেই সমধিক পরিচিত। মূলত কবি হিসেবে সমাদৃত হলেও তুখোড় বক্তা, আবৃত্তিশিল্পী, উপস্থাপক, মঞ্চ নাট্যকার, নির্দেশক, লিটলম্যাগ সম্পাদক, সাংবাদিক, কলেজ শিক্ষক, সমাজকর্মীএবং কণ্ঠশিল্পী হিসেবেও বহুমাত্রিক পরিচয় রয়েছে তাঁর।

১৯৭৫ সালের ৩ মার্চ দ্বীপজেলা ভোলার লালমোহন উপজেলার ঐতিহ্যবাহী ধলীগৌরনগর ইউনিয়নের চতলা গ্রামে এক বনেদি পরিবারে জন্মগ্রহণ করেন । পিতা একাত্তরের রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা শিক্ষাবিদ মরহুম সালাউদ্দিন আহমাদ। মাতা লালমোহনের প্রথম এন্ট্রান্স শিক্ষিতা মরহুমা বেগম রওশান আরা পঞ্চায়েত। পিতামহ মরহুম মাওলানা মনসুর আহমাদ গোল্ডমেডেলিস্ট ছিলেন ভোলা সরকারি কলেজের খ্যাতিমান অধ্যাপক। মাতামহ মরহুম দানবীর মজিবুর রহমান পঞ্চায়েত ছিলেন লালমোহন ইউপির জননন্দিত চেয়ারম্যান ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অভিমানী সাবেক ছাত্র রিপন শান ঢাকা কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেন। জীবনের শিক্ষাধারায় তিনি- চতলা বোর্ড মডেল গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, লালমোহন মডেল হাইস্কুল, সরকারি তিতুমীর কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এর মেধাবী ছাত্র ছিলেন । চিত্রনায়ক বুলবুল আহমেদের তত্ত্বাবধায়নে ঢাকার স্বপ্নীল একাডেমি থেকে তিনমাসমেয়াদী নাট্য প্রশিক্ষণ গ্রহণ করেন । স্বরকল্পন আবৃত্তিচক্র থেকে শুদ্ধ উচ্চারণ, বাচনিক উৎকর্ষ ও আবৃত্তির মাসব্যাপী কর্মশালায় ঋষভ (প্রথম শ্রেণী) অর্জন করেন ।

রিপন শান ব্র্যাক সিইপি প্রযোজিত গণনাটক নতুন সকাল এর কেন্দ্রীয় মাস্টার চরিত্রে ৫৬ টি শোতে অনবদ্য অভিনয় করে সাউন্ডবাংলা কর্তৃক জাতীয় পর্যায়ে সংবর্ধিত হয়েছেন । আব্দুল গাফফার চৌধুরী রচিত, বাংলার মুখ প্রযোজিত ‘পলাশী থেকে ধানমন্ডি’ নাটকের বোস্টার চরিত্রের সফল অভিনেতা । সাংস্কৃতিক কর্মধারায় বিভিন্ন সময়ে যুক্ত ছিলেন- ক্রান্তি, উদীচি, স্বপ্নকুঁড়ি, কপোতাক্ষ সাহিত্য পরিষদ, বাঙালি সংস্কৃতি মঞ্চ, বাঙালি সাংস্কৃতিক বন্ধন, ন্যাচার কনজারভেশন কমিটি, বাংলাদেশ বার্ড ওয়াচার সোসাইটি, বাংলাদেশ রাইটার্স গিল্ড.. এর সাথে । তিনি ভোলার লালমোহনের সাড়াজাগানো সাংস্কৃতিক সংগঠন ‘তোলপাড় কৃষ্টি সংসার’ এর প্রতিষ্ঠাতা-সভাপতি । লালমোহন ফাউন্ডেশন ঢাকার উদ্যোক্তা ও অন্যতম প্রতিষ্ঠাতা ।

আলোচিত খবর

চট্টগ্রাম কাস্টমসে নির্দিষ্ট সময়ে ডেলিভারি না নেয়া ২২০ কন্টেইনার পণ্য বিক্রি হবে নিলামে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নির্দিষ্ট সময়ে ডেলিভারি না নেওয়া ২২০ টি কন্টেইনার নিলামে তোলার পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের জট নিরসনে এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সর্বমোট ১৩৭টি লটে ২২০ কন্টেইনার পণ্য নিলামে তোলা হবে। বিশেষ করে আমদানির পর নির্দিষ্ট সময়ে ডেলিভারি না নেওয়া এসব কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হচ্ছে।এই নিলাম প্রক্রিয়া অনলাইনে (ই-অকশন) সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমস সূত্রে জানা গেছে, পুরো মে মাস জুড়ে দরদাতাদের জন্য সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে। তবে সর্বোচ্চ দরদাতাদের পণ্য খালাসের ক্ষেত্রে আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর শর্তাবলী মেনে চলতে হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরকে কন্টেইনার জটমুক্ত করতে এবং ভৌত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের নিলাম কার্যক্রম অব্যাহত থাকবে।

কাস্টমস সূত্র জানায়, আমদানিকৃত এসব পণ্য মাসের পর মাস বন্দরে পড়ে থাকায় একদিকে যেমন বন্দরের জায়গা দখল হয়ে আছে, অন্যদিকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আটকে রয়েছে। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ও সক্ষমতা কমছে। এই পরিস্থিতি মোকাবিলা এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে মে মাসে দুই ধাপে এই ই-অকশন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ আদেশ অনুসারে ‘ই-অকশন-৪/২০২৬’-এর আওতায় ১২০টি লটে ১৬০ কন্টেইনার পণ্য নিলামে তোলা হবে।
এই তালিকায় রয়েছে বিভিন্ন ধরণের কেমিক্যাল, মেশিনারিজ, কাগজ, কাপড় (ফেব্রিক্স), গৃহস্থালির সামগ্রী এবং এসি পার্টস। বিশেষ বিষয় হলো, এই পণ্যগুলোর নিলামে কোনো সংরক্ষিত মূল্য থাকছে না। এই ধাপের দরপত্র আগামী ৯ জুন সকাল ১১টায় খোলা হবে। অন্যদিকে, স্থায়ী আদেশ অনুযায়ী ‘ই-অকশন-৫/২০২৬’-এর আওতায় ১৭টি লটে আরও ৬০ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে।

এর মধ্যে রয়েছে ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, স্টিল স্ক্র্যাপ, গাড়ি এবং লবণ। এই ধাপের দরপত্র আগামী ১৪ মে দুপুর ৩টায় উন্মুক্ত করা হবে। নিলাম প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। আগ্রহী ক্রেতারা ঘরে বসেই বাংলাদেশ কাস্টমসের অফিসিয়াল ই-অকশন পোর্টালে নিবন্ধন করে দরপত্র দাখিল করতে পারবে বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ