আজঃ বুধবার ২০ মে, ২০২৬

ভাঙ্গুড়ার আখিরুজ্জামান মাসুম কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পাবনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আখিরুজ্জামান মাসুম সরদার, সম্প্রতি ঘোষিত পাবনা জেলা কমিটিতে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। তার এই পদে নির্বাচিত হওয়ায় ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।


পাবনার ভাঙ্গুড়া উপজেলা সদর ইউনিয়ন নৌবাড়িয়া গ্রামের পিতা মৃত সাবদার আলী সরদার এর কনিষ্ঠ সন্তান মোঃ আখিরুজ্জামান মাসুম সরদার দীর্ঘদিন ধরে পাবনার ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের যোগ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে নিজেকে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে একজন দক্ষ সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
বিশেষ করে কৃষক দলের মাঠ ময়দানে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, কর্মসূচি বাস্তবায়ন এবং দলীয় কার্যক্রমকে গতিশীল করতে তার ভূমিকা নেতাকর্মীদের মাঝে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।দলীয় সূত্রে জানা যায়, সংগঠনের প্রতি তার দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার মূল্যায়ন হিসেবেই কেন্দ্রীয় কমিটি তাকে পাবনা জেলা পর্যায়ের এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দিয়েছে।স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, তার নেতৃত্বে পাবনা জেলা কৃষক দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

এদিকে, আখিরুজ্জামান মাসুম সরদার কে পাবনা জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের পক্ষ থেকে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল-এর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়েছে।

ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান সরদার বলেন, আখিরুজ্জামান মাসুম সরদার সবসময় মাঠপর্যায়ে নেতাকর্মীদের পাশে থেকে সংগঠনকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। নতুন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার মাধ্যমে তার কর্মপরিধি আরও বৃদ্ধি পেল এবং তিনি আগের চেয়ে আরও সক্রিয়ভাবে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নব-নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আখিরুজ্জামান মাসুম সরদার বলেন, দলের প্রতি আস্থা রেখে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় তিনি কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। তিনি দল কে আরও শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠ প্রর্যায়ে আরো দৃঢ়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ভাঙ্গুড়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক সরদার, ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আখিরুজ্জামান মাসুম সরদার কে পাবনা জেলা কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক এর এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করায় কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি ও সম্পাদককের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ভাঙ্গুড়ায় অবৈধ মাটি কাটার অভিযোগে এক যুবক কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ভাঙ্গুড়ায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে এক যুবককে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ১৯ মে বিকাল ৩:৩০ টার দিকে উপজেলাধীন দিলপাশার ইউনিয়নের পাটুল গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোঃ মাসুদ রানা সরকার (৩০), পিতা- মৃত আব্দুল ওয়াহাব সরকার,সাং চড়-ভাঙ্গুড়া,ভাঙ্গুড়া,পাবনা কে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে ৫০,০০০/= (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
এ সময় ভাঙ্গুড়া থানার এসআই সুব্রত কুমার সহ পুলিশ টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম চলছিল, যা কৃষিজমি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত ভ্রাম্যমাণ আদালতে এই অভিযান পরিচালনা করেন।
ভাঙ্গুড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রামের কর্ণফুলীতে ভাড়া বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে কর্ণফুলীতে ভাড়া বাসা থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম গীতা দে (৫৫)। সোমবার (১৮ মে) রাত ১১টার দিকে শিকলবাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ‘শাহজাহান ম্যানশন’ নামের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত গীতা দে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলঘর এলাকার মৃত নির্মল বর্মনের স্ত্রী। তিনি দীর্ঘ চার বছর ধরে তার একমাত্র ছেলেকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। সোমবার রাতে নিজ কক্ষে গীতা দে’র ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বাসার মালিক মো. শাহজাহান বলেন, গীতা দে তার ছেলেকে নিয়ে দীর্ঘদিন ধরে আমার বাসায় ভাড়া থাকতেন। সোমবার রাতে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ নিয়ে গেছে, তারাই পরবর্তী আইনি ব্যবস্থা নেবে।

আলোচিত খবর

চট্টগ্রাম কাস্টমসে নির্দিষ্ট সময়ে ডেলিভারি না নেয়া ২২০ কন্টেইনার পণ্য বিক্রি হবে নিলামে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নির্দিষ্ট সময়ে ডেলিভারি না নেওয়া ২২০ টি কন্টেইনার নিলামে তোলার পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের জট নিরসনে এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সর্বমোট ১৩৭টি লটে ২২০ কন্টেইনার পণ্য নিলামে তোলা হবে। বিশেষ করে আমদানির পর নির্দিষ্ট সময়ে ডেলিভারি না নেওয়া এসব কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হচ্ছে।এই নিলাম প্রক্রিয়া অনলাইনে (ই-অকশন) সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমস সূত্রে জানা গেছে, পুরো মে মাস জুড়ে দরদাতাদের জন্য সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে। তবে সর্বোচ্চ দরদাতাদের পণ্য খালাসের ক্ষেত্রে আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর শর্তাবলী মেনে চলতে হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরকে কন্টেইনার জটমুক্ত করতে এবং ভৌত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের নিলাম কার্যক্রম অব্যাহত থাকবে।

কাস্টমস সূত্র জানায়, আমদানিকৃত এসব পণ্য মাসের পর মাস বন্দরে পড়ে থাকায় একদিকে যেমন বন্দরের জায়গা দখল হয়ে আছে, অন্যদিকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আটকে রয়েছে। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ও সক্ষমতা কমছে। এই পরিস্থিতি মোকাবিলা এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে মে মাসে দুই ধাপে এই ই-অকশন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ আদেশ অনুসারে ‘ই-অকশন-৪/২০২৬’-এর আওতায় ১২০টি লটে ১৬০ কন্টেইনার পণ্য নিলামে তোলা হবে।
এই তালিকায় রয়েছে বিভিন্ন ধরণের কেমিক্যাল, মেশিনারিজ, কাগজ, কাপড় (ফেব্রিক্স), গৃহস্থালির সামগ্রী এবং এসি পার্টস। বিশেষ বিষয় হলো, এই পণ্যগুলোর নিলামে কোনো সংরক্ষিত মূল্য থাকছে না। এই ধাপের দরপত্র আগামী ৯ জুন সকাল ১১টায় খোলা হবে। অন্যদিকে, স্থায়ী আদেশ অনুযায়ী ‘ই-অকশন-৫/২০২৬’-এর আওতায় ১৭টি লটে আরও ৬০ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে।

এর মধ্যে রয়েছে ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, স্টিল স্ক্র্যাপ, গাড়ি এবং লবণ। এই ধাপের দরপত্র আগামী ১৪ মে দুপুর ৩টায় উন্মুক্ত করা হবে। নিলাম প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। আগ্রহী ক্রেতারা ঘরে বসেই বাংলাদেশ কাস্টমসের অফিসিয়াল ই-অকশন পোর্টালে নিবন্ধন করে দরপত্র দাখিল করতে পারবে বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ