আজঃ বৃহস্পতিবার ২১ মে, ২০২৬

সিএমপি কমিশনারের সাথে রিহ্যাব কমিটির মতবিনিময়

চট্টগ্রাম ব্যুরো

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর সঙ্গে মতবিনিময় সভা করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম রিজিওনাল কমিটি। গত মঙ্গলবার নগরীর লালদীঘি পাড় সিএমপি সদর দফতরে এই সভা অনুষ্ঠিত হয়। রিহ্যাব’র ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসানের নেতৃত্বে প্রতিনিধি দলটি সিএমপি কমিশনারের সঙ্গে আবাসন খাতের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

সভায় রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান রিয়েল এস্টেট আইন ২০১০-এর ধারা ৩৬(১) উল্লেখ করে বলেন, সদস্য, ভূমি মালিক ও ক্রেতাদের মধ্যকার যেকোনো বিরোধ প্রথমে আপোষে নিষ্পত্তির বাধ্যবাধকতা রয়েছে। তাই থানায় কোনো অভিযোগ গ্রহণের আগে তা রিহ্যাবের ‘মেডিয়েশন অ্যান্ড কাস্টমার কেয়ার কমিটি’তে প্রেরণের অনুরোধ জানান তিনি। এছাড়া সমস্যা দ্রুত সমাধানে পুলিশ ও রিহ্যাবের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব করেন।এসময় উপস্থিত ছিলেন রিহ্যাবের কো-

চেয়ারম্যান-১ সারিস্ত্ বিনতে নুর, কো-চেয়ারম্যান-২ এ এস এম আবদুল গাফফার মিয়াজী, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ডিসি (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী এবং রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নুর মোহাম্মদ ও আশীষ রায় চৌধুরী।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বোয়ালখালীতে তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬ শুরু

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

“জনবান্ধব, অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা – সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বোয়ালখালীতে শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’। মঙ্গলবার (১৯ মে) সকালে বোয়ালখালী উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ মেলা আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সওকত আলম, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজি ইছহাক চৌধুরী এবং বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম।ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পম্পী বড়ুয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, সদস্য মোঃ খোরশেদ আলম, সদস্য এম মনির চৌধুরী রানা সহ উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।
মেলায় সেবা নিতে আসা কয়েকজন সেবাগ্রহীতা জানান, আগে নামজারি বা খারিজসহ বিভিন্ন ভূমিসেবা নিতে দীর্ঘদিন ভূমি অফিসে ঘুরতে হতো। বর্তমানে ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে মেলায় এসে সহজে ও দ্রুত সেবা পাওয়া যাচ্ছে। মেলা কমিটির পক্ষ থেকে ভূমি সংক্রান্ত যেকোনো সেবা, তথ্য বা পরামর্শের জন্য উপজেলার সর্বস্তরের জনগণকে মেলা পরিদর্শনের আহ্বান জানানো হয়েছে।

ভাঙ্গুড়ায় অবৈধ মাটি কাটার অভিযোগে এক যুবক কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ভাঙ্গুড়ায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে এক যুবককে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ১৯ মে বিকাল ৩:৩০ টার দিকে উপজেলাধীন দিলপাশার ইউনিয়নের পাটুল গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোঃ মাসুদ রানা সরকার (৩০), পিতা- মৃত আব্দুল ওয়াহাব সরকার,সাং চড়-ভাঙ্গুড়া,ভাঙ্গুড়া,পাবনা কে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে ৫০,০০০/= (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
এ সময় ভাঙ্গুড়া থানার এসআই সুব্রত কুমার সহ পুলিশ টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম চলছিল, যা কৃষিজমি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত ভ্রাম্যমাণ আদালতে এই অভিযান পরিচালনা করেন।
ভাঙ্গুড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আলোচিত খবর

চট্টগ্রাম কাস্টমসে নির্দিষ্ট সময়ে ডেলিভারি না নেয়া ২২০ কন্টেইনার পণ্য বিক্রি হবে নিলামে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নির্দিষ্ট সময়ে ডেলিভারি না নেওয়া ২২০ টি কন্টেইনার নিলামে তোলার পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের জট নিরসনে এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সর্বমোট ১৩৭টি লটে ২২০ কন্টেইনার পণ্য নিলামে তোলা হবে। বিশেষ করে আমদানির পর নির্দিষ্ট সময়ে ডেলিভারি না নেওয়া এসব কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হচ্ছে।এই নিলাম প্রক্রিয়া অনলাইনে (ই-অকশন) সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমস সূত্রে জানা গেছে, পুরো মে মাস জুড়ে দরদাতাদের জন্য সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে। তবে সর্বোচ্চ দরদাতাদের পণ্য খালাসের ক্ষেত্রে আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর শর্তাবলী মেনে চলতে হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরকে কন্টেইনার জটমুক্ত করতে এবং ভৌত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের নিলাম কার্যক্রম অব্যাহত থাকবে।

কাস্টমস সূত্র জানায়, আমদানিকৃত এসব পণ্য মাসের পর মাস বন্দরে পড়ে থাকায় একদিকে যেমন বন্দরের জায়গা দখল হয়ে আছে, অন্যদিকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আটকে রয়েছে। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ও সক্ষমতা কমছে। এই পরিস্থিতি মোকাবিলা এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে মে মাসে দুই ধাপে এই ই-অকশন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ আদেশ অনুসারে ‘ই-অকশন-৪/২০২৬’-এর আওতায় ১২০টি লটে ১৬০ কন্টেইনার পণ্য নিলামে তোলা হবে।
এই তালিকায় রয়েছে বিভিন্ন ধরণের কেমিক্যাল, মেশিনারিজ, কাগজ, কাপড় (ফেব্রিক্স), গৃহস্থালির সামগ্রী এবং এসি পার্টস। বিশেষ বিষয় হলো, এই পণ্যগুলোর নিলামে কোনো সংরক্ষিত মূল্য থাকছে না। এই ধাপের দরপত্র আগামী ৯ জুন সকাল ১১টায় খোলা হবে। অন্যদিকে, স্থায়ী আদেশ অনুযায়ী ‘ই-অকশন-৫/২০২৬’-এর আওতায় ১৭টি লটে আরও ৬০ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে।

এর মধ্যে রয়েছে ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, স্টিল স্ক্র্যাপ, গাড়ি এবং লবণ। এই ধাপের দরপত্র আগামী ১৪ মে দুপুর ৩টায় উন্মুক্ত করা হবে। নিলাম প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। আগ্রহী ক্রেতারা ঘরে বসেই বাংলাদেশ কাস্টমসের অফিসিয়াল ই-অকশন পোর্টালে নিবন্ধন করে দরপত্র দাখিল করতে পারবে বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ