আজঃ শনিবার ২৩ মে, ২০২৬

রূপগঞ্জে সংখ্যালঘুর বাড়িতে হামলা, ভাংচুর ও ভূমিদস্যুতার প্রতিবাদে মানববন্ধন

মাহাবুবুর রহমান রনি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের কেয়ারিয়া এলাকার সংখ্যালঘুর বাড়িতে হামলা, ভাংচুর ও ভূমিদস্যুতার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল ২১ মে বৃহস্পতিবার উপজেলার কেয়ারিয়া – বাঘবের সড়কের টিনর এলাকায় এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে নারী,পুরুষ সহ বিপুল সংখ্যক লোকজন অংশ নেয়।

মানববন্ধন পূর্বক আয়োজিত সভায় বক্তব্য রাখেন ভুক্তভোগী প্রকৌশলী পবিত্র চন্দ্র সরকার,স্মৃতি রাণী সরকার, রমেশ চন্দ্র সরকার প্রমুখ। সভায় বক্তারা বলেন, কেয়ারিয়া মৌজায় যুগযুগ ধরে হিন্দু সম্প্রদায় ও মুসলিমরা মিলেমিশে বসবাস করে আসছে। দেড়শত বছর থেকে দুইশত বছর ধরে ভোগদখলে থাকা জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসীরা সংখ্যালঘু প্রকৌশলী পবিত্র চন্দ্র সরকার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় ৩০০ ফিট সড়ক অবরোধ সহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

যশোরে ছেলের বউকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যশোরের শার্শা উপজেলায় ছেলের বউকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সী এক শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। র‍্যাবের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে তাকে ঝিনাইদহের মহেশপুর এলাকা থেকে আটক করা হয়।আটক ব্যক্তির নাম মিজানুর রহমান গহর। তিনি শার্শা উপজেলার একঝালা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

বাকলিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাকলিয়া থানা এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত একজনকে আটক করে রেখেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আলোচিত খবর

পবিত্র ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা, ২৩ মে।শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসে ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি থাকছে। তবে ঈদের আগে সাপ্তাহিক ছুটির মধ্যে আগামীকাল শনিবারের ২৩ মে ছুটি বাতিল করা হয়েছে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঈদের ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে রোববার পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। এর আগে ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিন ও পরদিন ২৪ মে রোববার অফিসগুলো খোলা থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ