সুইজারল্যান্ডে ছুরিকাঘাতে তিনজন আহতের ঘটনায় ১ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক প্রতিবেদকঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সুইজারল্যান্ডের একটি ট্রেন স্টেশনে ছুরিকাঘাতের ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছে। এই ঘটনায় ৩১ বছর বয়সী এক সুইজারল্যান্ডের নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।সেদেশের পুলিশ জানিয়েছে, সুইজারল্যান্ডের ভিন্টারটুর রেল স্টেশনে এই হামলার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিরা সবাই সুইজারল্যান্ডের নাগরিক। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারী একটি ধারালো অস্ত্র ব্যবহার করেছে। তবে হামলার প্রকৃত কারণ এখনো জানা যায়নি এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।এদিকে, ঘটনাস্থলের কাছাকাছি একটি অফিসে কর্মরত এক প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদপত্রকে জানিয়েছেন, স্থানীয় সময় সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে তিনি এক ব্যক্তিকে ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করতে শোনেন। এর পরপরই ওই ব্যক্তি ছুরি নিয়ে মানুষের ওপর চড়াও হয়।

জুরিখ-ভিত্তিক দৈনিক পত্রিকা নয়ি সুরখার সাইতুং-কে দেওয়া সাক্ষাৎকারে এক ট্যাক্সি চালক জানান, হামলাকারী ব্যক্তিটি স্টেশনের আন্ডারপাসের চারপাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের ওপর অতর্কিত হামলা চালাচ্ছিল।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হামলার সময় একদল স্কুলশিক্ষার্থী ওই এলাকা পার হচ্ছিল। পরিস্থিতি বেগতিক দেখে শিক্ষার্থীদের রক্ষা করতে তাদের এক শিক্ষক সাহসিকতার সাথে সামনে এসে দাঁড়ান।

সংগৃহীত –

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রূপগঞ্জে ডাকাতি করা ৪৪বস্তা চিনি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ ৩জন ডাকাত সদস্য আটক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির পণ্যসহ ৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে রুপগঞ্জ থানা পুলিশ। গতাকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি হওয়া ৪৪বস্তা চিনি ও ডাকাতির কাজের ব্যবহৃত একটি ট্রাকসহ ৩ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ডাকাতদলের সদস্যরা হলেন, ঢাকা জেলার কদমতলী এলাকার আবুল হাশেমের ছেলে সুমন, নরসিংদী জেলার রায়পুরা থানার মৃত শহিদুল ইসলামের ছেলে ওমর ফারুক ও পটুয়াখালী জেলার ধুমকি থানার মৃত মান্নান মিয়ার ছেলে শহীদ মীর।

এ বিষয়ে রুপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএইচএম সালাউদ্দিন জানান, বিগত ২জুলাই রুপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এশিয়ান হাইওয়ে সড়ক থেকে ডিবি পুলিশ পরিচয়ে ৩২০বস্তা চিনি বোঝাই ট্রাক ডাকতি করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে ৪৪বস্তা চিনি ও ডাকাতির কাজের ব্যবহৃত একটি ট্রাকসহ ডাকাত দলের ৩ জন সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ডাকাতির মামলায় নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ইরানের ১৪০ লক্ষ্যবস্তুতে দফায় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইরানে তৃতীয় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ অভিযানে তেহরানের ১৪০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। আজ রবিবার ১২ জুলাই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আলোচিত খবর

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার
ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।l

আজ রোববার ১২ জুলাই ফজরের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯৫ বছর। তিনি দীর্ঘ রাজনৈতিক ও আইনজীবী জীবনে দেশের সংসদীয় গণতন্ত্র, আইন অঙ্গন এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের অন্যতম জ্যেষ্ঠ নেতা হিসেবে দীর্ঘদিন ধরে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

তাঁর মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর জানাজা ও দাফনের সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ