এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বজ্রপাতে ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতদের পরিবারে শোকের মাতম চলছে।বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার পৃথক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন, নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের গোসাইপুর গ্রামের বাসিন্দা মো: শাফিউল এর ছেলে হাসান আলি লালু (২১) এবং ফতেপুর ইউনিয়নের লাহাবাড়ী গ্রামের বাসিন্দা মো: আব্দুর রাকিব এর স্ত্রী সুমিয়ারা (৪১)।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, বিকেলে হঠাৎ ঝড়ো বৃষ্টি শুরু হলে নেজামপুর ইউনিয়নে হাসান আলি লালু সহ অনেকেই বাগানে আম কুড়াতে যায় এ সময় আকস্মিক বজ্রপাত শুরু হলে অন্যরা নিরাপদস্থানে চলে যায় এবং হাসান আলি লালু আম গাছের নিচে আশ্রয় নেয়। এসময় সে বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে মৃত্যু বরণ করেন সঙ্গে থাকা তার মোবাইল ফোনটিও পুড়ে যায়।

পরে তাকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, নাচোল উপজেলার ফতেপুরে বজ্রপাতে সুমিয়ারা (৪১) নামে এক গৃহবধূ মর্মান্তিক মৃত্যু হয়েছে। জমিতে ঘাস করার সময় এ দুর্ঘটনা ঘটে।
ওসি আরও জানান, সুমিয়ারা বিকেল ৫.২০ মিনিটের দিকে জমিতে ঘাস কাটছিলেন। হঠাৎ আকাশ মেঘলা হয়ে বজ্রপাত শুরু হলে সুমিয়ারা ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় লাহাবারি গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।




নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি।




