আজঃ শনিবার ৬ জুন, ২০২৬

নাচোলে বজ্রপাতে ২ জনের মৃত্যু 

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়  বজ্রপাতে ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতদের পরিবারে শোকের মাতম চলছে।বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার পৃথক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন, নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের গোসাইপুর গ্রামের বাসিন্দা মো: শাফিউল এর ছেলে হাসান আলি লালু (২১) এবং ফতেপুর ইউনিয়নের লাহাবাড়ী গ্রামের বাসিন্দা মো: আব্দুর রাকিব এর স্ত্রী সুমিয়ারা (৪১)।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, বিকেলে হঠাৎ ঝড়ো বৃষ্টি শুরু হলে নেজামপুর ইউনিয়নে হাসান আলি লালু সহ অনেকেই বাগানে আম কুড়াতে যায় এ সময় আকস্মিক বজ্রপাত শুরু হলে অন্যরা নিরাপদস্থানে চলে যায় এবং হাসান আলি লালু আম গাছের নিচে আশ্রয় নেয়। এসময় সে বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে মৃত্যু বরণ করেন সঙ্গে থাকা তার মোবাইল ফোনটিও পুড়ে যায়।

পরে তাকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, নাচোল উপজেলার ফতেপুরে বজ্রপাতে সুমিয়ারা (৪১) নামে এক গৃহবধূ মর্মান্তিক মৃত্যু হয়েছে। জমিতে ঘাস করার সময় এ দুর্ঘটনা ঘটে।

ওসি আরও জানান, সুমিয়ারা বিকেল ৫.২০ মিনিটের দিকে জমিতে ঘাস কাটছিলেন। হঠাৎ আকাশ মেঘলা হয়ে বজ্রপাত শুরু হলে সুমিয়ারা ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় লাহাবারি গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সাংবাদিক শিশির বড়ুয়া ও প্রভাত বড়ুয়ার মৃত্যুবরণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রবীণ আলোকচিত্র সাংবাদিক শিশির বড়ুয়া বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ১০টায় নিজ বাড়ি পটিয়ার বাথুয়া গ্রামে শ্বাসকষ্টজনিত সমস্যায় মৃত্যুবরণ করেছেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

প্রয়াতের বড় ছেলে অয়ন বড়ুয়া জানান, শুক্রবার (৫ জুন) বিকাল ৩টায় অনিত্য সভা শেষে স্থানীয় বৌদ্ধ শ্মশানে তাঁর দাহক্রিয়া সম্পন্ন হয়। শিশির বড়ুয়া ১৯৫৮ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সাল থেকে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন।

দীর্ঘ কর্মজীবনে তিনি নয়াবাংলা, ডেইলি লাইফ, কমার্শিয়াল টাইমস, দৈনিক ঈশান, দৈনিক ইত্তেফাক, রয়টার্স (খণ্ডকালীন) এবং ফ্রিল্যান্স ফটোসাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিভিন্ন সময়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।১৯৯১ সালে প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ের দুর্লভ ছবি নিয়ে তিনি একাধিকবার প্রদর্শনী করেছেন।
এদিকে দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদনা সহকারী প্রভাত বড়ুয়া শুক্রবার (৫ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর জিইসি মোড়স্থ মেডিক্যাল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী ও ২ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

প্রয়াতের মরদেহ চট্টগ্রাম নন্দনকাননস্থ বৌদ্ধ বিহারে রাখা হয় বেলা একটা পর্যন্ত। দুপুরে গ্রামের বাড়ি হাটহাজারীর মির্জাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকাল ৪টায় বৌদ্ধ শ্মশানে তাঁর দাহক্রিয়া সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।প্রভাত বড়ুয়ার জন্ম ১৯৬৪ সালে। ১৯৮২ সাল থেকে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন। দীর্ঘ কর্মজীবনে তিনি দৈনিক আজাদী ও দৈনিক পূর্বকোণ সহ বিভিন্ন সংবাদপত্রে কর্মরত ছিলেন।

সাংবাদিক শিশির বড়ুয়া ও প্রভাত বড়ুয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে, চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সদস্যরা। পৃথক বার্তায় তারা প্রয়াত দুই সাংবাদিকের বিদেহি আত্মার সদ্গতি কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

আবারও দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মার পানিতে, ঘটেনি কোনো প্রাণহানি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আবারও দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস পদ্মায় পড়ে যায়। তবে এবার কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। শুক্রবার ৫ জুন নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানান- যাত্রীদের ফেরিতে ওঠার আগে বাস থেকে নামিয়ে দেওয়ার নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করায় এদূর্ঘটনায় কোন প্রাণ হানির ঘটনা ঘটনি।

জানা যায়, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এস বি পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়ায় ফেরি ‘কবরী’তে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি কনভেনশন পকেট দিয়ে প্রবেশ করে ফেরির বিপরীত পাশের র‍্যাম্প ভেঙে পদ্মা নদীতে পড়ে যায়।তবে যাত্রী নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী ফেরিতে ওঠার আগে বাসটির সব যাত্রীকে নামিয়ে দেওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। বাসটির চালক ও সহকারীকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ অভিযান চালিয়ে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করেছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী উদ্ধার অভিযান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আলোচিত খবর

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি।

তিনি আগামী এক বছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন।
৮১তম অধিবেশনের সভাপতি পদের নির্বাচনে সর্বমোট ১৯০টি দেশ অংশ নেয়। এরমধ্যে খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি দেশের ভোট। প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকৌরিস পেয়েছেন ৯১টি দেশের সমর্থন।

আরও পড়ুন

সর্বশেষ