বাঘার পাড়ায় থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হাসিনাকে বাচাতে এগিয়ে আসুন

পারভেজ আলী মোহর, বাঘারপাড়া যশোরঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘মাকে আপনারা বাঁচান, মা ছাড়া আমার কেউ নেই
একসময় স্বামী-সন্তান পরিবার সবই ছিল হাসিনা বেগমের (৬০)। সুখ ছিল সংসারে।এখন সবকিছু হারিয়ে সহায়সম্বলহীন হাসিনা বেগম থাইরয়েডের সঙ্গে বসবাস করছেন গত দুই বছর ধরে। চিকিৎসক বলেছেন, থাইরয়েড ক্যান্সারে রূপ নিয়েছে।
হাসিনা বেগম যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের শেখপাড়ার মৃত রহমান শেখের স্ত্রী। বর্তমানে গলা দিয়ে অবিরাম তাজা রক্ত ঝরে।
খেতে পারেন না, হাঁটতে পারেন না, পারেন না বসতেও। প্রতিদিন দরকার ১৫০০ টাকার ইনজেকশন ও দামি ওষুধ। ছোট মেয়ের ভিক্ষায় আয় হয় তিন থেকে চার শ টাকা। এ টাকা দিয়ে তার চিকিৎসা চালানো সম্ভব না।
হাসিনা বেগমের ছোট মেয়ে সাগরিকা বেগম জানান, তারা চার ভাই-বোন। এরমধ্যে ভাই সবার ছোট। তিন বোনের বিয়েও হয়েছিল। কিন্তু সংসার টেকেনি। ২০১৭ সালে বিনা চিকিৎসায় বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরে একমাত্র ছোট ভাই।

২০২০ সালে বিদ্যুতায়িত হয়ে ভাই মারা গেলে পরিবারে অনটন শুরু হয়। এরপর ২০২২ সালে মায়ের থাইরয়েড ধরা পড়ে। অভাবের সংসারে কবিরাজ ও হোমিও চিকিৎসা চলছিল। সেখানে ভুল চিকিৎসায় মায়ের গলা ফুলে ওঠে। খেতে ও কথা বলতে সমস্যা শুরু হয়। এর এক বছরের মধ্যে গলায় ফোঁড়ার মতো মুখ বের হয়ে সেখান থেকে তাজা রক্ত ঝরা শুরু হয়। হাঁটতে ও বসতে গেলে রক্ত ঝরে। মায়ের দেখাশোনা করার মতো কেউ থাকে না। একপর্যায়ে বেনাপোলের স্বামীর বাড়ি ছেড়ে মায়ের কাছে চলে আসে সাগরিকা। যে কারণে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়।তিনি আরো জানান, মা কোনো শক্ত খাবার খেতে পারেন না। শুয়ে থাকা অবস্থায়ই খাবার তুলে দিতে হয়। মায়ের চিকিৎসায় ধারদেনা ও জমানো ৫ লাখ টাকা ব্যয় করি। কোনো পরিবর্তন না হলে

[18/06, 14:47] +880 1793-001038: ঢাকার একজন নাক-কান-গলা বিশেষজ্ঞকে দেখালে তিনি দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন এবং কিছু ওষুধ লিখে দেন। অপারেশন ও অন্যান্য খরচ মিলে ৫ লাখ টাকা লাগবে বলে জানিয়েছেন চিকিৎসক। তবে অপারেশনের আগে প্রতিদিন দরকার ২ হাজার টাকার ওষুধ। বাড়ি এসে উপায় না পেয়ে হাটে হাটে ভিক্ষা শুরু করেন মা। মানুষের বাসার ঝির কাজও করেন মাঝে মাঝে। কিন্তু এ থেকে উপার্জিত টাকা দিয়ে চিকিৎসা হয় না। টাকার অভাবে অপারেশন হচ্ছে না। দিন যতই যাচ্ছে অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। অভাবের সংসারে অন্য বোনরাও সহযোগিতা করতে পারছে না।কান্নাজড়িত কণ্ঠে সাগরিকা বলেন, ‘মা ছাড়া আমার আর কেউ নেই। আমার মাকে আপনারা বাঁচান। তাকে সুস্থ করতে সমাজের সহৃদয়বান মানুষের সহায়তা প্রার্থনা করেন’।

স্থানীয় নারিকেলবাড়িয়া ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান বাবলু কুমার সাহা সাংবাদিকদের বলেন, ‘হাসিনা বেগম দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন। অনেক টাকার প্রয়োজন। ওদের দুই শতক জমি ছাড়া আর কিছুই নেই। আমি সাধ্যমতো চেষ্টা করব সহায়তা করার। আপনারাও বিষয়টি দেখেন।’সহায় সম্বলহীন হাসিনা বেগমের পাশে দাঁড়াতে পারেন আপনিও। প্রয়োজনে যোগাযোগ করতে পারেন- ০১৯৯৯৫৫২৩০০ (সাগরিকা) বিকাশ নম্বরে

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সাংবাদিকের কাজ ক্ষমতাবানকে প্রশ্ন করা -কাদের গনি চৌধুরী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন- রাষ্ট্র ও ক্ষমতাবানকে প্রশ্ন করা এবং তাদের জবাবদিহিতার মধ্যে রাখা সাংবাদিকতার কাজ। এটি গণতন্ত্রকে শক্তিশালী করে, জনগণের অধিকার রক্ষা করে এবং সমাজে স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সাহায্য করে।২ আগস্ট রোববার দুপুরে গাজীপুর জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব বলেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও স্থানীয়দের সংঘর্ষে ২০ জন আহত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজধানীতে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। নেপচুন এক্সেসরিজ নামে একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের পক্ষ হয়ে ভাড়াটে সন্ত্রাসীরা এ হামলা চালায়।ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন এক জরুরি বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানান।

জানা যায়, উত্তর সিটির ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখান রাজাবাড়ি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।ডিএনসিসির তথ্য অনুযায়ী, হামলায় চারজন গুরুতর আহতসহ ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হন। গুরুতর আহত চারজনকে উত্তরা বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলোচিত খবর

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার ২৪ জুলাই বিকেলে তিনি গণমাধ্যমকে নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন জাতীয় সংসদের স্পিকারের কাছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র এরই মধ্যে পৌঁছানো হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে সংসদ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

কয়েক দিন ধরেই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। বঙ্গভবন সূত্রে জাবা যায়, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং পদত্যাগপত্রও প্রস্তুত করেছেন। তবে স্পিকার বিদেশ সফরে থাকায় তা জমা দেওয়া সম্ভব হয়নি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। দায়িত্ব পালনকালে তিনি সময়ের ব্যবধানে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করান।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবি ওঠে। তখন তিনি পদত্যাগ করেনননি। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে বঙ্গভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচিও পালিত হয়। তবে সংসদ ভেঙে দেওয়া, অন্তর্বর্তী সরকার গঠনসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন অব্যাহত রাখেন।

২২ তম এরাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিন জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং ১৯৭১ সালে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

সর্বশেষ