এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অলরাউন্ডার সাকিব আল হাসান আবার মাঠে ফিরছেন। এশিয়ার কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে শুরু হতে যাওয়া এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে বাংলাদেশ টাইগার্সের নেতৃত্ব দেবেন তিনি।এশিয়ার সাবেক আন্তর্জাতিক তারকাদের নিয়ে ৩০ জুলাই জাম্বিয়ায় পর্দা উঠছে এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরের। ছয়টি দল, ১৯টি ম্যাচ এবং এশিয়ার কিংবদন্তি ক্রিকেটারদের অংশগ্রহণে জমজমাট এক টুর্নামেন্টের অপেক্ষায় ক্রিকেটভক্তরা।

লিগে অংশ নেওয়া ছয়টি দল হলো- বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স ও রেস্ট অব এশিয়ান স্টার্স।বাংলাদেশ টাইগার্সে দলে থাকছেন বাংলাদেশের সাবেক অলরাউন্ডার আলোক কাপালিও। এছাড়া টুর্নামেন্টে আরও খেলবেন ভারতের ইউসুফ পাঠান ও আম্বাতি রায়ডু, শ্রীলঙ্কার থিসারা পেরেরা, উপুল থারাঙ্গা ও ইসুরু উদানা, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, সাঈদ আজমল, উমর আকমল, মোহাম্মদ ইরফান এবং আফগানিস্তানের আসগার আফগানসহ এশিয়ার অনেক সাবেক তারকা ক্রিকেটার।












