চট্টগ্রামের দোকানে কৌশলে স্বর্ণ আত্মসাত, কর্মচারীসহ গ্রেফতার-৬

চট্টগ্রাম ব্যুরো

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: স্বর্ণের বাক্সে হুবহু সাজানো চুড়ি। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই আসল নাকি নকল। কিন্তু দোকান বন্ধের আগে হিসাব মেলাতে গিয়ে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। বাক্সে থাকা চুড়িগুলো স্বর্ণের নয়। সবই ইমিটেশন অর্থাৎ নকল। কৌশলে আসল স্বর্ণের চুড়ি সরিয়ে সেখানে নকল গহনা রেখে দিয়েছিলেন দোকানেরই দীর্ঘদিনের এক কর্মচারী। এ ঘটনায় চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ৯৯ ভরি ৪ আনা ৫ রত্তি স্বর্ণালংকার।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে পাঁচলাইশ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ।
পুলিশ জানায়, নগরের মিমি সুপার মার্কেটের নিউ কনক বাহার জুয়েলার্স থেকে এসব স্বর্ণালংকার আত্মসাৎ করা হয়। এ ঘটনায় দোকানের মালিক বিপ্লব বসাক গত ১৫ আগস্ট পাঁচলাইশ মডেল থানায় প্রতারণা ও আত্মসাতের অভিযোগে মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় দোকানে ১২-১৩ বছর কর্মরত সেলসম্যান রোমেন দে কে।

গত ১৪ আগস্ট দোকানের বার্ষিক স্টক মেলানোর সময় কয়েকটি স্বর্ণের গহনার বাক্সে অস্বাভাবিকতা নজরে আসে। পরে পরীক্ষা করে দেখা যায়, সাতটি চুড়ির বাক্সে থাকা ৫৩টি আসল স্বর্ণের চুড়ি নেই। সেসবের পরিবর্তে রাখা হয়েছে নকল ইমিটেশনের গহনা। বিষয়টি জানাজানি হওয়ার পর কৌশলে দোকান থেকে সরে পড়েন রোমেন।

পুলিশের তদন্তে রোমেনের জড়িত থাকার তথ্য পাওয়ার পর গত ১৮ আগস্ট রাতে সীতাকুণ্ডের ফৌজদারহাট মহাসড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে রোমেন আত্মসাৎ করা স্বর্ণালংকার বিভিন্ন জুয়েলারি দোকানে বন্ধক রাখার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বোয়ালখালী থেকে বন্ধকী ব্যবসায়ী শ্যামল সিংহ (৪৭)কে গ্রেপ্তার করে পুলিশ।
শ্যামলকেও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১৯ ও ২০ আগস্ট নগরের কোতোয়ালি, বাকলিয়া ও চকবাজার এলাকায় অভিযান চালায় পুলিশ।

অভিযানে মডার্ন ইরানী জুয়েলার্স, সাহা জুয়েলার্স, মডার্ন রিনা জুয়েলার্স, শাহ আমানত জুয়েলার্স, ফেন্সী জুয়েলার্স ও তাজমহল জুয়েলার্সসহ বিভিন্ন বন্ধকী ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থানীয় মহাজনদের কাছ থেকে আত্মসাৎ করা স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়।এ ঘটনায় চক্রের আরও চার সদস্য—জয় দে ওরফে বাবু (২২), রনি দে (২৮), স্বপ্না দে (৫৫) ও ইমন দে (১৯) কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের ভাষ্য, দীর্ঘদিন ধরে জুয়েলারি দোকানে কাজ করার সুযোগকে কাজে লাগিয়ে রোমেন পরিকল্পিতভাবে আসল স্বর্ণ সরিয়ে তার জায়গায় নকল গহনা রেখে দেন। পরে আত্মসাৎ করা স্বর্ণ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বন্ধক রেখে অর্থ নেওয়া হয়।
পাঁচলাইশ মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের স্ত্রী -সন্তানসহ ৪ জনের মরদেহ উদ্ধার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রংপুর শহরে তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাতে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।
নিহতদের প্রত্যেকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায় রংপুর শহরের মাছুয়াপাড়ার ওই বাড়িটি দীর্ঘ সময় ধরে তালাবদ্ধ অবস্থায় ছিল। এনিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হলে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির দরজা ও তালা ভেঙে চারজনের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহগুলোর ময়নাতদন্ত করা হবে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হবে।তদন্ত শেষ হওয়ার পর চারজনের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কেউ জড়িত কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।

চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার-২৫৫, ১৪১ জনের কারাদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম রেঞ্জের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ হাজার ২১০ পিস ইয়াবা, ৮১ কেজি ২৬ গ্রাম গাঁজা ও অন্যান্য মাদক উদ্ধার করেছে পুলিশ। ১১ জেলায় এসব অভিযানে ২৫৫ জনকে গ্রেফতারন করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২৮ হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে ২৪ ঘণ্টায় মাদকের বিরুদ্ধে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, এগারো জেলায় ২৫০টি অভিযান পরিচালনা করে ৩০ হাজার ২১০ পিস ইয়াবা, ৮১ কেজি ২৬ গ্রাম গাঁজা, ১১৫ লিটার চোলাই মদ, ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪৮ বোতল ভারতীয় মদ, তিন বোতল বিদেশি মদ ও ৫১ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ২৫৫ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে ২৮ হাজার ৮৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ